যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

থেকে বিশেষত তাদের মধ্য থেকে অধিকতর মর্যাদাবান নবীদের কাছ থেকে এটাই বাস্তবায়িত করার অংগীকার নেয়া হয়েছে। মূলত আইন কানুন ও নীতি নির্দেশনাবলীর ক্ষেত্রে এরূপ মন্তব্য করা কোরআনের স্থায়ী রীতি । এ রীতির উদ্দেশ্য হলো, এসব আইন কানুন ও নীতিমালাকে মানুষের মনমগজে বদ্ধমূল করা । এই হচ্ছে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সার । দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ তায়ালা মোমেনদের ওপর ইসলামের শত্রুদের সর্বাত্মক ও এঁক্যবদ্ধ আক্ৰমণজনিত খন্দক যুদ্ধকে নস্যাত করে দিয়ে যে অনুগ্রহ করেন, তা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপর খএন্দক যুদ্ধের দুটো ঘটনা ও বনু কোরায়যার ঘটনার প্রাণবস্তদৃশ্য তুলে ধরা হয়েছে। এগুলো উপস্থাপন করা হয়েছে পর্যায়ক্রমিকভাবে এবং এমনভাবে যে, অন্তরের সুপ্ত অনুভূতি, প্রকাশ্য তৎপরতা এবং দল ও ব্যক্তির মধ্যকার সংলাপ স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধ ও তার সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলোর দৃশ্য অংকনের সময় বিভিন্ন নির্দেশাবলীকে যথাস্থানে উল্লেখ করা হয়েছে। আর বিভিন্ন ঘটনাবলীর ওপর যে মন্তব্যগুলো করা হয়েছে, সেগুলো করা হয়েছে কোরআনের স্থায়ী নিয়ম অনুসারে বাস্তবে যা ঘটেছে এবং মনমগজকে যা প্রচন্ডভাবে আলোড়িত করেছে, তার মধ্য দিয়ে জীবনের জন্নে স্থায়ী মূল্যবোধ নির্ধারণে কোরআনের এই স্থায়ী নিয়ম অনুসৃত হয়েছে। পবিত্র কোরআন চরিত্র গঠন, মূল্যবোধ ও মানদন্ড নিরুপণ এবং যে চিন্তাধারাকে সে সমাজে বিজয়ী ও আধিপত্যশীল দেখতে চায়, সেই চিন্তাধারার বিস্তার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে সমস্ত ঘটনাকে উপকরণ হিসেবে গ্রহণ করে, সেইসব ঘটনা বর্ণনার ক্ষেত্রে কোরআনের একটা স্বতন্ত্র পদ্ধতি রয়েছে। কোরআনের এই পদ্ধতিটা হলো, সে সংঘটিত ঘটনাটাকে হুবহু বর্ণনা করবে, সেই সাথে প্রকাশ্য ও সুপ্ত অনুভূতিও তুলে ধরবে, অতপর তার তথ্যাবলী এমনভাবে উদঘাটন করবে যে তার যাবতীয় গুপ্ত দিক প্রকাশিত হবে। তারপর মুসলমানদেরকে যা ঘটেছে সে সম্পর্কে নিজের সিদ্ধান্ত জানাবে ৷ তাতে যদি কিছু ভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে থাকে, তবে তার সমালোচনা করবে। আর সুষ্ঠু ও নির্ভুল কিছু থাকলে তার প্রশংসা করবে, ভুল ভ্রান্তি থাকলে তার সংশোধনের জন্যে এবং সুষ্ঠু ও উত্তম কিছু থাকলে তার বিকাশ বৃদ্ধির জন্যে জোর নির্দেশ দেয়া হবে । আর এই সবকিছুকে আল্লাহ তায়ালা তার নির্ধারিত ভাগ্যলিপি, তার ইচ্ছা, কাজ, নির্ভুল বিধান, স্বভাব প্রকৃতি এবং প্রাকৃতিক নিয়মাবলী ও শক্তিগুলোর সাথে যুক্ত ও সমন্বিত করেছেন। এভাবে আমরা দেখতে পাই, খন্দকের যুদ্ধের বিবরণ শুরু হয়েছে, ‘হে ঈমানদাররা, তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর, যখন তোমাদের কাছে শত্রু সেনারা এলো । আমি তখনই তাদের কাছে বাতাস ও তোমরা কখনো দেখোনি এমন বাহিনী পাঠালাম ৷......... ’ (আয়াত ৯) এর মাঝখানে রয়েছে, বলো, তোমাদের পালানোতে কোনো লাভ হবেনা ........ ৷" (আয়াত ১৬-১৭) ‘তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে .......... । (আয়াত ২১) এবং সবার শেষে ‘সত্যনিষ্ঠদেরকে যেনো আল্লাহ তাদের সত্যনিষ্ঠার জন্যে পুরষ্কার দিতে পারেন ........ ৷" (আয়াত ২৪) এরই পাশাপাশি যুদ্ধে যোগদান সম্পর্কে সত্যনিষ্ঠ মোমেনদের মনোভাব এবং মনোব্যাধিতে আক্রান্ত মোনাফেকদের মনোভাব এমনভাবে তুলে ধরা হয়েছে যে, সেই মনোভাবের মধ্য দিয়ে বিশুদ্ধ ও অশুদ্ধ মূল্যবোধগুলো আলাদা আলাদা হয়ে বাছাই হয়ে যায়। যেমন ‘মোনাফেক ও মনোব্যাধিতে আক্রান্তরা বলে যে, আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ধোকা ছাড়া কিছু নয়।' ...... মোমেনরা যখন আক্রমণকারী সেনাদলগুলোকে দেখলো, তখন বললো, আমাদের সাথে আল্লাহ ও তার রসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতো এটাই । এতে তাদের প্রত্যয় ও আত্মসমর্পণ কেবল বেড়েই যায় । অতপর অকাট্য ফায়সালা ও দৃঢ় www.pathagar.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।