সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রতি রসুল (স.)-এর ভয় সৃষ্টি, কাফের ও মোনাফেকদের অনুসরণ না করা, একমাত্র ওহীর মাধ্যমে আল্লাহর পাঠানো নির্দেশাবলীর অনুসরণ করা এবং শুধু তার ওপর তাওয়াক্কুল বা নির্ভর করার আদেশদানের মাধ্যমে । এভাবে শুরু হওয়ার কারণে সূরায় আলোচিত সমুদয় ঘটনাবলী ও বিধি ব্যবস্থার সংযোগ সেই প্রধান মূলনীতির সাথে প্রতিষ্ঠিত হলো, যার ওপর ইসলামের যাবতীয় আইন কানুন, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা এবং নৈতিক বিধানের ভিত্তি দাড়িয়ে আছে । সেই প্রধান মূলনীতিটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্বের আন্তরিক উপলব্ধি, তার ইচ্ছা ও সিদ্ধান্তের কাছে শর্তহীন আত্মসমর্পণ, তার মনোনীত বিধানের অনুসরণ, একমাত্র তার ওপর নির্ভর করা এবং তার রক্ষণাবেক্ষণ ও সাহায্যকে যথেষ্ট মনে করা ও নিশ্চিন্ত হওয়া ৷ শুরুর কিছু পরই সমাজে প্রচলিত কিছু রীতি ও প্রথা সম্পর্কে সঠিক ও চূড়ান্ত ফায়সালা ঘোষিত হয়। এ পৰ্যায়ে সর্ব প্রথম তথ্য সম্বলিত একটা বাস্তব উক্তি উচ্চারিত হয়, ‘আল্লাহ তায়ালা কোনো মানুষের জন্যে দুটো হৃদয় তৈরী করেননি ৷’ এ দ্বারা এই মর্মে ইংগিত দেয়া হচ্ছে যে, মানুষ একই সময়ে একাধিক বিষয়ে মনোযোগ দিতে, কিংবা একাধিক বিধান অনুসরণ করতে পারে না। তা করতে গেলে তাকে মোনাফেকী করতে হবে এবং তাকে বিপথগামী হবার ঝুঁকি নিতে হবে। তার যখন একটার বেশী হৃদয় নেই, তখন তাকে অবশ্যই একমাত্র মা'বুদ আল্লাহর অনুগত হতে হবে, একমাত্র বিধান ইসলামের অনুসারী হতে হবে এবং এ ছাড়া আর যতো পথ, পদ্থা, নিয়ম, বিধি, রীতি, নীতি, প্রথা ও পদ্ধতি আছে, তা যতোই প্রিয় হোক বর্জন করতে হবে। এ কারণেই ‘যেহারের' প্রথাটা বিলোপের উদ্যোগ নেয়া হয়েছে। যেহার হলো জাহেলী যুগের একটা ন্যক্কারজনক প্রথা ৷ স্বামী রেগে গেলে স্ত্রীকে বলতো, ‘তুই আমার মায়ের মতো’ যাতে সে মায়ের মতোই তার জন্যে নিষিদ্ধ৷ হয়ে যায় । আল্লাহ তায়ালা বলেন, ‘যে সমস্ত স্ত্রীর সাথে তোমরা | যেহার করো, তাদেরকে আল্লাহ তায়ালা তোমাদের মা বানাননি। অর্থাৎ এ কথাটা নিছক মুখ দিয়েই বলা হয়, আসলে এর পেছনে কোনো সত্য নেই ৷ স্ত্রী স্ত্রীই থেকে যায় শুধু এই কথাটার কারণেই সে মা হয়ে যায় না ।0১) ~ এরপর এই বলে পালক পুত্র গ্রহণের প্রথা ও সেই প্রথা থেকে উদ্ভূত অন্যান্য সামাজিক, রীতি-নীতি উচ্ছেদ করা হয়ছে, ‘তোমাদের পালক পুত্রদেরকে আল্লাহ তায়ালা তোমাদের পুত্র বানাননি ।' সুতরাং এখন থেকে তারা আর উত্তরাধিকারী হবে না এবং এই পালকপুত্র গ্রহণের অন্যান্য ফলাফলও কার্যকর হবে না । (এ সম্পর্কে বিশদ আলোচনা পরে আসছে ।) এরপর সকল মুসলমানদের জন্যে রসূল (স.)-এর সার্বিক অভিভাবকত্ব বহাল থেকে যাবে বা বহাল করা হবে । আর এই অভিভাকত্ব তাদের নিজেদের অভিভাবকত্বের ওপর অগ্রগণ্য হবে রসূল (স.)-এর এই অভিভাকত্ব সর্বসাধারণ মুসলমানদের সাথে রসূলসহধর্মিনীদের আদর্শগত মাতৃত্বের সম্পর্কের মতোই ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘মুসলমানদের জন্যে রসূল (স.) তাদের নিজেদের চেয়ে উত্তম অভিভাবক, আর তার স্ত্রীরা তাদের মাতা ।' অতপর হিজরতের প্রথম দিকে আনসার ও মোহাজেরদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক গঠন করা হয়েছিলো সেই ভ্রাতৃত্বের ফলাফলও বাতিল করা হয়েছে এবং উত্তরাধিকার ইত্যাদি বিষয়কে স্বাভাবিক আত্মীয়তার সাথেই সংশ্লিষ্ট করা হয়েছে। আল্লাহ্ তায়ালা বলেন, ‘আল্লাহর কেতাবে মুসলমান ও মোহাজেরদের চেয়ে রক্ত সম্পর্কীয় আত্মীয়রাই পরস্পরের অভিভাকত্বের ক্ষেত্রে অগ্রগণ্য ।' এর মধ্য দিয়েই কোরআন স্বাভাবিক আত্মীয়তার ভিত্তির ওপর মুসলমানদের সমাজব্যবস্থা পুনর্গঠিত এবং অন্যসব সাময়িক বিধিব্যবস্থাকে বাতিল করেছে । ইসলামের বিধান ও আল্লাহর ফায়সালা থেকে উৎসারিত এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে এই বলে মন্তব্য করা হয়েছে যে, এটাই আল্লাহর প্রাচীন কেতাবে লেখা রয়েছে এবং নবীদের কাছ (১) এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা পরবর্তীতে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করবো । তত সুরা আল আহাৰ (56S লাকা ১ সলম্িল = www.pathagar.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।