অবশ্য এইসব ঘটনা ও আচরণ বিধি সংক্রান্ত আলোচনা ও পর্যালোচনা অন্যান্য বিষয়ের তুলনায় ক্ষুদ্র কলেবরের এবং সূরার একটা সীমিত অংশ জুড়ে এর অবস্থান । এতে ঘটনাবলী ও আচরণ, বিধিগুলোকে ইসলামের প্রধান মূলনীতির সাথে যুক্ত করা হয়েছে। সেই প্রধান মূলনীতি হলো, আল্লাহর প্রতি ঈমান আনা ও তার নির্ধারিত ভাগ্য অম্লান বদনে মেনে নেয়া ৷ সূরার প্রথম চার আয়াতে এ মূলনীতি দুটো প্রতিফলিত হয়েছে। অনুরূপভাবে সূরার প্রথমভাগে সামাজিক আচরণ বিধি সংক্রান্ত মন্তব্যেও তা প্রতিফলিত হয়েছে। এ মন্তব্য রয়েছে ৬, ৭ ও ৮ নং আয়াতে ৷ ‘আহযাব’ তথা খন্দক যুদ্ধের দিন যেসব মুসলমান পালিয়ে গিয়েছিলো তাদের আচরণ সংক্রান্ত মস্তব্যেও তার প্রতিফলন ঘটেছে। এখান থেকেই সূরার নামকরণ হয়েছে ‘আহযাব’ এ মন্তব্য রয়েছে ১৬ ও ১৭ নং আয়াতে ৷ অনুরূপভাবে জাহেলী যুগের প্রচলিত রীতিপ্রথা ও ধ্যান-ধারণার পরিপন্থী নতুন সামাজিক আচরণ বিধি সম্পর্কে এ মন্তব্যটাতেও মূলনীতিদ্বয়েরই অভিব্যক্তি ঘটেছে ‘কোনো ঈমানদার নারী ও পুরুষের এ অধিকার নেই যে, আল্লাহ তায়ালা ও তার রসূল কোনো বিষয়ে ফায়সালা করার পর সেই ব্যাপারে সে নিজের খেয়াল খুশী মতো কাজ করবে !' সর্বশেষে এর প্রতিফলন ঘটেছে সূরার শেষভাগের ৭২ নং আয়াতের গুরুগন্তীর ঘোষণায় । মদিনার মুসলমানদের জীবনের এই অংশটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। মুসলমানদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে ইসলামী স্বাতন্ত্যের লক্ষণগুলো এই সময়েই ফুটে উঠেছিলো । তবে সেটা একদিকে যেমন স্থীতিশীল হয়নি, তেমনি তা সর্বময় কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠায় সফল হয়নি, যেমনটি হয়েছিলো মক্কা বিজয়ের পর এবং দলে দলে ইসলাম গ্রহণ ও ইসলামী সরকারের হাতে প্রশাসন ক্ষমতা হস্তান্তরিত হওয়ার পর । সূরাটাতে মুসলিম সমাজের পুনর্গঠন, ইসলামী চারিত্রিক বৈশিষ্টগুলোকে পারিবারিক ও সামাজিক জীবনে স্থীতিশীল ও প্রসারিত করা এবং ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস ও আইন কানুন যেমন বর্ণনা করা হয়েছে, তেমনি প্রচলিত সামাজিক রীতিনীতি, এতিহ্য ও আচার অনুষ্ঠানের সংস্কার, সংশোধন, উচ্ছেদ সাধন ও সঠিক পরিবেশকে নতুন ইসলামী বিধিব্যবস্থার আওতাধীন করার কথাও ঘোষিত হয়েছে। এইসব বিষয় আলোচনার প্রেক্ষাপটে আহযাব যুদ্ধ, বনু কোরায়যার যুদ্ধ এবং এই উভয় যুদ্ধে কাফের, মোনাফেক ও ইহুদী গোষ্ঠীগুলোর ভূমিকাও আলোচিত হয়েছে দেখানো হয়েছে, কিভাবে তারা মুসলমানদের ভেতরে থেকে ষড়যন্ত্র করে এবং এই ষড়যন্ত্রের ফলে মুসলমানদের কতো ক্ষতি হয়_ এরপর আলোচিত হয়েছে মুসলমানদের ঈমান, চরিত্র, আদব আখলাক, পরিবার ও নারী সমাজের বিরুদ্ধে তাদের চক্রান্ত । সূরায় এইসব সান্ণাজিক বিধিব্যবস্থা, এই দুই যুদ্ধ এবং সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার মধ্যকার যোগসূত্ৰ হলো কাফের মোনাফেক ও ইহুদীদের নীতির সাথে এগুলোর সংশ্লিষ্টতা এবং মুসলমানদের মধ্যে অনৈক্য ও ভেদাভেদ ও বিশৃংখলা সৃষ্টির জন্যে কাফের, মোনাফেক ও ইহুদীদের অপচেষ্টা, চাই সে অপচেষ্টা সামরিক আক্রমণ চালানো, অনৈক্য ও বিশৃংখলা সৃষ্টি এবং পরাজয় মেনে নেয়ার কৃ-মন্ত্রণা দেয়ার মাধ্যমে হোক অথবা সামাজিক ও নৈতিক অধপতন ঘটানোর মাধ্যমে হোক । এ ছাড়া মুসলমানদের জীবনে যুদ্ধ ও যুদ্ধলন্ধ সম্পদের যে প্রভাব পড়ে, তার কারণে কিছু কিছু সামাজিক বিধিব্যবস্থায় ও ধ্যান ধারণায় পরিবর্তন ও সংস্কার সাধন অপরিহার্য হয়ে পড়ে এবং সেগুলোকে যুদ্ধ ও যুদ্ধলব্ধ গনিমতের প্রভাবে মুসলিম সমাজে সৃষ্ট নতুন পরিস্থিতির আলোকে পুনর্বিন্যস্ত করার প্রয়োজন দেখা দেয়। এই পটভূমিতেও সূরায় নতুন বিধিব্যবস্থার সংযোজন ঘটেছে । এসব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে সূরার আলোচিত বিষয়গুলোতে বৈচিত্র্য থাকলেও এক্য, সংহতি ও সমন্বয় বহাল রয়েছে। সূরায় বর্ণিত ঘটনাবলী ও বিধিব্যবস্থার কালগত এঁক্য এগুলোকেই সুসমধ্বিত করে। www.pathagar.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।