আযাবের বায়না ধরেছে, তা যে কোন দিন এসে যেতে পারে, আর যেদিন তা আসবে, সেদিন কিন্তু তারা ঈমান আনলেও কোন লাভ হবে না এবং আত্মশুদ্ধির কোন অবকাশ তারা পাবে না। অতপর রসূল (সঃ)-কে তাদের নিয়ে মাথা না ঘামানোর এবং তাদেরকে তাদের অবধারিত পরিণতির হাতে সপে দেয়ার আদেশ দেয়া হয়েছে, ‘তারা বলে যে, এই ফায়সালা কখন আসবে ?' (আয়াত ২৮, ২৯ ও ৩০) আয়াতে উল্লেখিত ‘আল-ফাত' শব্দটার অর্থ হলো, দুই পক্ষের বিরোধের মীমাংসা করা এবং সেই হুমকির বাস্তবায়ন, যার সম্পর্কে তারা ভাবতো যে, ওটা তাড়াতাড়ি আসছে না। এ ধরনের ধারণা জন্মানোর কারণ, আল্লাহ তায়ালা কর্তৃক তার হুমকিকে নির্ধারিত সময় পর্যন্ত বিলম্বিত করার প্রকৃত রহস্য তারা জানে না । তাদের তাড়াহুড়োতে এই সময়ের আগপাছ যেমন হবে না, তেমনি তা যখন এসে পড়বে তখন তা ঠেকানোর ও তা থেকে মুক্তি পাওয়ার কোনো ক্ষমতাও তাদের থাকবে না। ‘বলো, মীমাংসার দিন কাফেররা ঈমান আনলেও তাদের কোন লাভ হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেয়া হবেনা ।' এই মীমাংসার দিনটা দুনিয়াতেও সংঘটিত হতে পারে। তাদের কুফরীর জন্য আল্লাহ্ তায়ালা তাদেরকে পাকড়াও করতে পারেন। তখন তাদেরকে আর অবকাশও দেয়া হবে না এবং এবং ঈমান আনলেও তারা তা থেকে উদ্ধার পাবে না। আর এই দিনটা আখেরাতেও আসতে পারে। তখন তারা দুনিয়ায় ফেরত পাঠানোর আবদার জানাবে, কিন্তু পাঠানো হবেনা । হৃদয়ে চূড়ান্ত হতাশা ও মেরুমজ্জায় প্রচন্ড কাপুনি সৃষ্টিকারী এই জবাবের পর সূরার শেষ উক্তি হলো, ‘অতএব তাদেরকে এড়িয়ে যাও এবং অপেক্ষা করো, তারাও অপেক্ষমান ।' এ উক্তির ভেতরে অপেক্ষার ফল সম্পর্কে সূক্ষ্ম হুমকি দেয়া হয়েছে। রসূল (স.) কর্তৃক তাদেরকে এড়িয়ে যাওয়া ও তাদের অনিবার্য পরিণতির হাতে সোপর্দ করার পরও তারা এই ফল থেকে রেহাই পাবে না। একাধিক অধ্যায় বা পর্বে প্রোথিত, বহু প্রেরণাদায়ক বক্তব্যসম্বলিত, বহু দৃশ্যপট সংযোজিত এবং সর্বদিক দিয়ে মানব মনের ওপর চাপ ও প্রভাব সৃষ্টিকারী বহু মূল্যবান বাণী বিধৃত এ সূরা এখানে এই গভীর আবেদনময় বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হচ্ছে। www.pathagar.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।