যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সচেতন মন ও সজাগ অনুভূতিসম্পন্ন লোকদের জন্য প্রাচীন ধ্বংসাবশেষে যথেষ্ট ভীতিপ্রদ ও চিন্তার খোরাক জোগানোর সংকেত রয়েছে। রয়েছে মেরুমজ্জায় শিহরণ, বিবেকে ঝাঁকুনি ও অন্তরাত্মায় কম্পন সৃষ্টি করার মতো শিক্ষার উপকরণ । যে আরব জাতিকে সর্ব প্রথম এ আয়াতে সম্বোধন করা হয়েছিল, তারা আ'দ, সামুদের আবাসভূমির পাশ দিয়ে যাতায়াত করতো এবং হযরত লূতের জাতির বিধ্বস্ত আবাসভূমির ধ্বংসাবশেষ দেখতে পেতো । কোরআন তাদেরকে ধিক্কার দিয়েছে যে, এই সব জাতির ধ্বংসাবশেষ এদের তাদের জনপদ এদের চোখের সামনে উপস্থিত থাকা এবং সেগুলোর পাশ দিয়ে তারা প্রতিনিয়ত চলাচল করা সত্তেও তাদের অন্তরে কোনো চেতনা সঞ্চারিত হয় না, তাদের অনুভূতিতে কোনো ধাক্কা লাগে না, তাদের স্নায়ুতে কোন শিহরণ অনুভূত হয় না, তাদের বিবেকে আল্লাহর ভীতি জাগে না, একই ধরনের পরিণতি থেকে আত্মরক্ষা করার প্রেরণা তাদের মধ্যে সৃষ্টি হয় না, আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাদেরকে শাস্তিযোগ্য ও সংহারযোগ্য প্রতিপন্নবকারী কোনো ঘোষণা আসার আগে তারা সাবধান হয় না এবং সৎ পথ অবলম্বন করে না। এই ধিক্কারবাণীই প্রতিফলিত হয়েছে আয়তের শেষাংশে। ‘এতে রয়েছে অনেক নিদর্শন । তারা কি শুনতে পায় না?' অর্থাৎ সেই সব ধ্বংসপ্রাপ্ত জাতির কাহিনী কি তারা শুনে না, অথবা সেই ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি হওয়ার আগে তারা কি এই সতর্কবাণী শুনবে না? জআ্বৰদয্মে নাড়া দেয়ার মতো দুটি বিষয় অতীতের জাতিগুলোর ধ্বংসযজ্ঞের ইতিবৃত্ত ও তার ফলে বিবেক ও মনে সঞ্চারিত ভীতি ও কাপুনির বর্ণনা দেয়ার পর পরবর্তী আয়াতে নিজীবি ভূমিতে জীবনী শক্তির উত্থানের প্রসংগ আলোচিত হচ্ছে। ইতিপূর্বে জীবন্ত জনপদগুলোর মৃত্যু ও ধ্বংসের উল্লেখ করার পর এখন তোলা হচ্ছে ঠিক তর বিপরীত মৃত যমীনে প্রাণ সঞ্চারের প্রসংগ । ‘তারা কি দেখে না যে আমি নির্জলা ভূমিতে পানি নিয়ে আসি এবং তা দিয়ে শস্য উৎপন্ন fie ’ (আয়াত ২৭) তারা প্রতিনিয়তই দেখতে পায় যে, মহান আল্লাহ এসব অনুর্বর যমীনে উর্বরা শক্তি সঞ্চারকারী পানি বর্ষণ করে সহসাই তাকে সুজলা সুফলা প্রাণোচ্ছল শস্যক্ষেত্রে পরিণত করেন। সেই শস্য থেকে তাদের ও তাদের পালিত পশুদের খাদ্য উৎপন্ন হয়। অনুর্বর জমিতে পানি বর্ষিত হওয়ায় তার শস্য শামল ক্ষেতে রূপান্তরিত হওয়ার দৃশ্য মানব হৃদয়ের বদ্ধ জানালাগুলো খুলে দেয় এবং তার ফলে তার কাছে জীবনের পদধ্বনি অনুভূত হয়। সেই সাথে অনুভূত হয় বিশ্ব প্রকৃতিতে এই জীবনী শক্তির সঞ্চারকারী মহান স্রষ্টার সীমাহীন ক্ষমতা ও তার প্রতি ভালোবাসা, অন্তরংগতা ও মমত্ববোধও জাগ্রত হয়। এভাবে কোরআন মানুষের মানসপটে ধ্বংস ও পতনের দৃশ্য অংকন করে, যাতে উভয় ক্ষেত্রে তার চেতনা উজ্জীবিত করতে পারে, তাকে তার সরলতা ও স্থবিরতা থেকে জাগিয়ে তুলতে ও সচল করতে পারে। প্রকৃতির দৃশ্যাবলী ও জীবনের দুর্ভেদ্য রহস্যসমূহের মাঝে ও তার মাঝে বিদ্যমান আড়ালগুলো অপসারণ করতে পারে এবং তাকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের যোগ্য বানাতে পারে। সবার শেষে সূরার শেষ অংশে কাফেরদের পক্ষ থেকে প্রতিশ্রুত আযাবকে তাড়াতাড়ি সংঘটিত করার আবদার ও তাদেরকে প্রদত্ত হুশিয়ারী ও হুমকির সত্যতা সম্পর্কে সংশয় প্রকাশের বৰ্ণনা দেয়া হয়েছে। এর জবাবে তাদেরকে পাল্টা হুমকি দিয়ে সাবধান করা হয়েছে যে, তারা যে “খিশাল্ণ ১৬তম ১২ www.pathagar.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।