‘অতএব তার মিলিত হওয়া সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করো না এই আনুষংগিক বাক্যটার অর্থ হলো, মোহাম্মদ (স.)-এর সেই শাশ্বত সত্যের ওপর অবিচল থাকা উচিত, যার ওপর তিনি ও মূসা (আ.) এবং তাদের উভয়ের কেতাব দুটোও একমত হয়েছে। আমার মতে, এই ব্যাখ্যাই অগ্রগণ্য । অন্য একদল তাফসীরকার বলেছেন যে, এটা পবিত্র মেরাজের রাতে হযরত মূসার সাথে রসূলুল্লাহ (স.)-এর সাক্ষাতের দিকে ইংগিত ৷ কেননা চিরস্থায়ী সত্য ও সম্মিলিত আকীদা বিশ্বাসই উল্লেখের দাবী রাখে। কারণ এটাই সেই মূল বিষয়, যার জন্য রসূল (স.) ক্রমাগত উপেক্ষা ও প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছিলেন, যার জন্য তাকে দৃঢ়তা অবলম্বনের উপদেশ দেয়াটা প্রাসংগিক : ছিলো কেননা জন্য মুসলমানরাও কঠিন উৎপীড়ন ভোগ করছিলো । পরবর্তী আয়াতের সাথেও এই ব্যাখ্যা সংগতিপূর্ণ, তাদের মধ্য থেকে আমার বিধানের দিকে পথ প্রদর্শনকারী কিছু লোককে আমি তখনই নেতা বানিয়েছি, যখন তারা ধৈর্যধারণ করেছে ও আমার আয়াতগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে এভাবে তৎকালীন মক্কার মুষ্টিমেয়সংখ্যক মুসলমানদেরকে বনী ইসরাঈলের নেতৃত্বের জন্য বাছাইকৃত ব্যক্তিবর্গের ন্যায় ধৈর্য ধারণে অনুপ্রাণিত করা হয়েছে এবং তাদেরই মতো দৃঢ়চেতা হতে উদুদ্ধ করা হয়েছে । যাতে করে তাদের মধ্য থেকে কিছু ব্যক্তি মুসলিম জাতির নেতা ও পথ প্রদর্শকরূপে তৈরী হতে পারে, যেমন তারা হয়েছিল বনী ইসরাঈলের নেতা । এ আয়াতের মধ্য দিয়ে নেতৃত্বের দুটো অপরিহার্য গুণ জানিয়ে দেয়া হয়েছে, এবং তা হচ্ছে ধৈর্য ও দৃঢ় প্রত্যয় ৷ ধ্বৎসল্ৰাপ্ত জ্ঞাতির হুতিহাস গেক্েে আমাদের শিক্ষা পরবর্তা আয়াতে বলা হয়েছে যে, পরবর্তীকালে বনী ইসরাঈল যে বিভেদের শিকার হয়েছিলো, সে ব্যাপারটা আল্লাহ তায়ালার হাতেই ন্যস্ত রয়েছে, ‘তোমার প্রতিপালকই কেয়ামতের দিন তাদের মতভেদের মীমাংসা করে দেবেন!’ হযরত মূসা ও বনী ইসরাঈলের ব্যাপারে এই সংক্ষিপ্ত বর্ণনা দেয়ার পর অতীতের ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর দৃষ্টান্ত দেয়া হয়েছে পরবর্তী আয়াতে, ‘তাদের পূর্বে কত জাতিকে যে আমি ধ্বংস করেছি, এটা কি তাদেরকে সুপথ প্রদর্শন করে পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ তায়ালার বিধান প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহর নীতি কী। আল্লাহর এই নীতি অমোঘ, অলংঘনীয় এবং কাউকে তা খাতির করে না। মানবজাতি তার উত্থান ও পতনে, উন্নতিতে ও অবনতিতে এবং সবলতায় ও দুর্বলতায় কিছু শাশ্বত নিয়ম কানুনের অধীন । পবিত্র কোরআন এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, এসব নিয়ম-কানুন ও আল্লাহ তায়ালার উল্লেখিত নীতিমালা চিরস্থায়ী । সে অতীতের জাতিগুলোর ধ্বংসযজ্ঞের ইতিহাস থেকে পরবর্তী প্রজন্মগুলোকে শিক্ষা দেয়, আল্লাহ তায়ালার পাকড়াও থেকে তাদের আত্মরক্ষার তাগিদ দেয়। বিবেক ও মনকে জাগ্রত ও সচকিত করে এবং চেতনাকে শানিত ও সংবেদনশীল করে। এসব কোরআন আল্লাহ তায়ালার শাশ্বত নীতিমালা ও প্রাকৃতিক নিয়মের বাস্তব উদাহরণ হিসাবেও তুলে ধরে এবং এ দ্বারা মানুষের অনুধাবন ক্ষমতা ও মূল্যায়নের মানদন্ডকেও উন্নত ও শানিত করে। ফলে স্থান ও কাল যাই হোক না কেন, কোন জাতি বা প্রজন্ম এ শিক্ষা ও প্রেরণাকে অবহেলা করতে পারে না এবং মানব জীবনে আবহমানকাল ধরে সক্রিয় এই বিধিকে ভুলে যেতে পারে না। অবশ্য এ কথা সত্য যে, অনেকেই এ শিক্ষা ভুলে গিয়ে একই অবধারিত পরিণাম ভোগ করে থাকে । www.pathagar.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।