এ বাক্যটাতে দোযখ থেকে পালানো ও আত্মরক্ষা করার চেষ্টার দৃশ্য প্রতিফলিত হয়েছে। ‘আর তাদেরকে বলা হবে, তোমরা যে দোযখের আযাবকে মিথ্যা বলতে, সেই আযাব এখন ভোগ কর’ এটা তাদের আযাবের ওপর বাড়তি আযাবের শামিল । ওটা ছিলো ফাসেকদের পরকালের শাস্তির বিবরণ ৷ তাই বলে তাদেরকে সেই সময় পর্যন্ত অব্যাহতি দেয়া হয়নি । আখেরাতের আগে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেয়া হবে বলে আল্লাহ তায়ালা হুশিয়ারী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি তাদেরকে বৃহত্তর আযাবের আগে ক্ষুদ্রতর আযাব ভোগ করাবোই ।' তবে এই ক্ষুদ্রতর আযাবের পথে আল্লাহর তায়ালার রহমতের ছায়া বাধা হয়ে দাড়ায় । কেননা আল্লাহ তায়ালা তীর বান্দাদেরকে ততোক্ষণ পর্যন্ত শাস্তি দেয়া পছন্দ করেন না যতক্ষণ তারা নিজেদের কর্মদোষে শাস্তির উপযুক্ত না হয় এবং যে সব গুনাহর কারণে আযাব অনিবার্য হয়ে ওঠে, সেসব গুনাহ অব্যাহত না রাখে। তিনি কেবল ইহকালে শাস্তি দেয়ার ভয় দেখান, ‘যাতে তারা ফিরে আসে ৷’ অর্থাৎ যাতে তাদের বিবেক সচেতন হয় এবং আযাবের কষ্ট তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনে ৷ এতে যদি তারা ফিরে আসতো তাহলে ফাসেকদের সেই পরিণতির সম্মুখীন হতো না, যা তাদের যন্ত্রণাদায়ক আযাবের বর্ণনায় আমরা দেখে এসেছি । কিন্তু তাদেরকে যখন আল্লাহ তায়ালার আয়াতগুলোর কথা স্মরণ করিয়ে দেয়া সত্তেও তারা উপেক্ষা করেছে, তাদের ওপর পার্থিব আয়াত এসে গেছে এবং এরপরও আত্মশুদ্ধি করেনি এবং শিক্ষা গ্রহণ করে অন্যায় পথ থেকে ফিরে আসেনি, তখন তারা অবশ্যই যালেম তথা অপরাধী সাব্যস্ত হবে । ‘আর সেই ব্যক্তির চেয়ে বড় যালেম আর কে আছে, যাকে তার প্রতিপালকের আয়াতগুলো স্মরণ করিয়ে দেয়া |. হয়েছে, তারপরও সে তাকে উপেক্ষা করেছে?’ এ ধরনের লোকেরা অবশ্যই দুনিয়া ও আখেরাতে আল্লাহ তায়ালার প্রতিশোধমূলক ব্যবস্থার শিকার হবার যোগ্য । ‘আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো ৷” এ কথা ভাবতেও গা শিউরে ওঠে যে, এটা কতো বড় ভয়ংকর হুমকি, কী সাংঘাতিক শাসানি কেননা স্বয়ং মহাপরাক্রমশালী ও মহা ক্ষমতাদপাঁ আল্লাহ তায়ালাই এসব দুর্বল ও অসহায় লোককে এই ভয়াল হুমকি দিয়েছেন। ঈমানদার ও সৎকর্মশীল লোকদের শুভ প্রতিদান এবং ফাসেক ও অসৎ লোকদের অশুভ পরিণামের বিবরণের মধ্য দিয়ে এ অধ্যায়টা শেষ হচ্ছে। যে কর্মফল দিবস সম্পর্কে কাফেররা সন্দেহ পোষণ করতো, সেই দিন এই দুই গোষ্ঠীর মধ্যে কাদের কী দশা হবে, তা এখনে তুলে ধরা হয়েছে। এরপর সূরার পরবর্তী অধ্যায়ের সূচনা করা হয়েছে হযরত মূসা, তার জাতি ও তার রেসালাত সম্পর্কে সংক্ষিপ্ত একটি বিবরণের মধ্য দিয়ে। এটা এতো সংক্ষিপ্ত যে কোরআনকে যেমন সমগ্র মুসলিম উন্মার জন্য পথনির্দেশিকা বানানো হয়েছে, তেমনি হযরত মূসার কেতাবকে বনী ইসরাঈলের জন্য পথনির্দেশিকা বানানোর কথা, কোরআন ও তাওরাতের একই মূলনীতি ও একই চিরন্তন আকীদার ব্যাপারে একমত হওয়ার কথা এবং মূসার জাতির মধ্য থেকে দৃঢ়প্রত্যয় ও ধৈর্যশীলদেরকে স্বজাতির নেতৃত্বে অভিষিক্ত করার কথা উল্লেখ করা হয়েছে যাতে তৎকালীন মুসলমানদেরও ধৈর্য ও ঈমানী দৃঢ়তার প্রেরণায় উজ্জীবিত করা যায় এবং পৃথিবীতে নেতৃত্ব ও শাসন ক্ষমতা লাভের প্রয়োজনীয় গুণাবলীর বর্ণনা দেয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি www.pathagar.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।