যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রতি মহান আল্লাহর বিশেষ তদারকী ও অভিভাবকত্ব, বিশেষ আদর, সম্মান ও আস্তরিকতারই অভিব্যক্তি ঘটেছে এই প্রতিদানের কথা ঘোষিত হয়েছে পরবর্তী আয়াতে । ‘কেউ জানে না তাদের কাজগুলোর বিনিময়ে তাদের জন্য কেমন চোখ জুড়ানো প্রতিদান লুকিয়ে রাখা হয়েছে ৷’ (আয়াত ১৭) এ আয়াতে মোমেনদের প্রতি আল্লাহ তায়ালার আতিথেয়তা এবং তার নিজ তদারকীতে তাদের জন্য প্রস্তুত করে রাখা চোখ জুড়ানো সম্মান ও আদর আপ্যায়নের চমকপ্রদ অভিব্যক্তি ঘটেছে তাদের জন্য সঞ্চিত এই পুরস্কারের বিষয়ে একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। এ পুরস্কার স্বয়ং আল্লাহ তায়ালার কাছে গুপ্ত অবস্থায় রয়েছে। যারা এর প্রাপক, একমাত্র তারাই আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের সময় তা দেখতে পাবে। মহান আল্লাহর সাথে এই গৌরবোজ্জ্বল ও প্রাণপ্রিয় সাক্ষাতকারের এ এক উজ্জ্বল ছবিই বটে! - ভেবে স্তম্ভিত হতে হয় যে, মহান আল্লাহ তীর বান্দাদের ওপর কতো অনুগ্রহ ও মহানুভবতা প্রদর্শন করেন। তার বান্দারা যতই সৎকর্মশীল, যতই এবাদতকারী, আনুগত্যকারী ও একনিষ্ঠ হোক না কেন, তিনি যদি তাদের প্রতি অনুকম্পাশীল ও দয়ালু না হতেন, তাহলে তাদের প্রতিদানকে এতো যত্নের সাথে সংরক্ষণ করে রাখতেন না। একদিকে অপরাধীদের শোচনীয় ও লাঞ্চ নাকর পরিণতি এবং অপর দিকে ঈমানদারদের সুখকর পরিণতির দৃশ্য তুলে ধরার পর আল্লাহ তায়ালা তার কর্মফল প্রদানের সুবিচারমূলক ও ভারসাম্যপূর্ণ নীতির সংক্ষিপ্ত সার তুলে ধরে এ আলোচনার উপসংহার টানছেন। তার এই ন্যায়সংগত নীতিই দুনিয়া ও আখেরাতে সৎকর্মশীল ও দুঙ্কৃতকারীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং ‘যে ব্যক্তি মোমেন, সে কি সেই ব্যক্তির মতো যে ফাসেক? এরা সমান নয় । (আয়াত ১৮-২২) বস্তুত মোমেনরা ও ফাসেকরা স্বভাবে, চরিত্রে, কর্মে ও আবেগ অনুভূতিতে কখনো একরকম হয় না যে, দুনিয়া ও আখেরাতে তাদের কর্মফল বা প্রতিদান একরকম হবে । যারা ঈমানদার তাদের স্বভাব-চরিত্র ও মেজায ন্যায়নিষ্ঠ হয়ে থাকে, তারা আল্লাহমুখী হয়ে থাকে এবং তার নিখুঁত ও ভারসাম্যপূর্ণ বিধান অনুসারে কাজ করে। আর যারা ফাসেক অসৎ ও পাপাচারী, তারা পথস্রষ্ট ও সমাজে অশাস্তি নৈরাজ্য ও বিপর্যয় সৃষ্টিকারী হয়ে থাকে। তারা আল্লাহ তায়ালার দেয়া জীবন বিধান ও তার মৌল আইনের সাথে সংগতিশীল পথে চলে না। তাই পরকালেও মেমেন ও ফাসেকদের পরিণতি যে ভিন্ন ভিন্ন রকমের হবে এবং উভয়ে নিজ নিজ কৃতকর্ম অনুসারেই ফল পাবে সেটা মোটেই বিচিত্র নয়। ‘যারা ঈমানদার ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে 'জারাতুল মাওয়া’ যা তাদেরকে আশ্রয় | দেবে এবং তারা সেখানে অবস্থান করবে । আর এটা হবে তাদেরই কর্মফল ।' ‘আর যারা পাপাচারী ও ফাসেক, তাদের আশ্রয়স্থল হবে আগুন,’ সেখানে তারা আশ্রয় নেবে। আর এটা এমন খারাপ আশ্রয়স্থল যে তার অধিবাসী হওয়ার চেয়ে আশ্রয়হীন হওয়াও ভালো । ‘যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, তখনই আবার তাদেরকে সেখানে ফেরত পাঠানো হবে ৷’ তুলনা আলল্লজদ্দ চে লাক ছু সলিল < www.pathagar.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।