‘আমার আয়াতগুলোতে কেবল তারাই বিশ্বাস রাখে, যাদেরকে আয়াতগুলো স্মরণ করিয়ে দিলেই সেজদায় পতিত হয় ......... (আয়াত ১৫ ১৬ ও ১৭) এ আয়াত কটাতে মোমেন বান্দাদের যে ছবি চিত্রিত করা হয়েছে তা খুবই আলোকোচ্জ্বল ছবি। এ ছবি স্বচ্ছ, তীর অনুভূতি সম্পন্ন, আল্লাহর ভয়ে কম্পিত, আল্লাহর করুণা লাভের আশায় আশান্বিত, তার অনুগত ও বিনয়ী বান্দাদের ছবি । এ সব বান্দাই আল্লাহর আয়াতে বিশ্বাস রাখে । জাগ্রত হৃদয়, প্রদীপ্ত বিবেক ও উদ্দাপিত অনুভূতি নিয়ে তারা আল্লাহ তায়ালার বাণীকে গ্রহণ করে। ‘তাদেরকে যখন আল্লাহ তায়ালার আয়াত বা নিদর্শনাবলীকে স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা সেজদায় পড়ে যায় ।' স্মরণ করিয়ে দেয়ার প্রতিক্রিয়া্বরূপই তারা সেজদায় পড়ে মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের তাগিদেও তারা সেজদা করে। কেননা তার নিদর্শনাবলীর স্মৃতি জাগরুক হওয়ার কারণেই এই সেজদার প্রেরণা আসে। তারা অনূভব করে যে আল্লাহ তায়ালার মহত্ব ও মহিমার যথার্থ কদর একমাত্র সেজদা দিয়েই করা সম্ভব । মাটির সাথে কপাল ঘষা ছাড়া এ অনুভূতি প্রকাশ করা যায় না। ‘আর তারা তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবীহ পাঠ করে ।' অর্থাৎ শরীর দ্বারা সেজদা ও জিহ্বা দ্বারা প্রশংসা ও তাসবীহ এক সাথেই বলে । ‘এবং তারা অহংকার করে না।' কেনন এ সেজদা হচ্ছে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর মহিমার সামনে একান্ত অনুগত বান্দার আকুতি । এরপর আবার তুলে ধরা হচ্ছে একই সাথে তাদের শারীরিক তৎপরতা ও মানসিক আবেগ অনুভূতির চিত্র, ‘ভয়ে ও আশায় আল্লাহ তায়ালাকে ডাকার সাথে সাথে তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়।' মোমেন বান্দারা রাতের বেলায় এশা ও বেতেরের নামায তো পড়েই । তদুপরি শেষ রাতেও তাহাজ্জুদের নামায পড়ে ও দোয়া করে। কিন্তু কোরআনের বর্ণনাভংগীটা এই নামায ও দোয়াকে ভিন্নভাবে চিত্রিত করে। এতে দেখানো হয়েছে যে, রাতের বিছানাগুলো যেন তাদের পিঠগুলোকে শোয়া, আরাম করা ও মজা করে ঘুমানোর জন্য হাতছানি দিয়ে ডাকে, কিন্তু তাদের পিঠ সে ডাকে সাড়া দেয় না, বরং সেই লোভনীয় বিছানাগুলোর আহ্বানকে প্রতিরোধ ও প্রত্যাখ্যানের চেষ্টা সাধনা করে। কেননা তারা নরম বিছানা ও মজাদার ঘুমের প্রতি আগ্রহী নয়। তারা আগ্রহী তাদের প্রতিপালকের সামনে হাযিরা দিতে এবং আযাব, গযব ও নাফরমানীর ভয় ও তার দয়া, সন্তুষ্টি ও সৎকাজের প্রেরণা লাভের আশায় তার কাছে ধর্ণা দিতে । ‘তারা তাদের প্রতিপালককে ভয় ও আশার সাথে ডাকে’, এই ক্ষুদ্র বাক্যটার ভেতর দিয়ে অন্তরে একই সাথে এই শিহরিত অনুভূতিগুলোর অনুরণন চিত্রিত করা হয়। আয়াতের শেষাংশে বলা হচ্ছে যে, তাদের এই অন্তরংগ অনুভূতি, একাগ্রচিত্ত নামায এবং আবেগোদ্বেলিত দোয়ার পাশাপাশি আল্লাহ তায়ালার আনুগত্য ও নিজেদের পরিশুদ্ধির প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলিম সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনেও ব্ৰতী হয়। কথাটা বলা হয়েছে এভাবে, { ‘আর আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয়ও করে ৷’ আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য ও সমাজের প্রতি দায়িত্ব পালনের এই উজ্জ্বল চিত্রের সাথে সাথেই রয়েছে তুলনাহীন গৌরবময় প্রতিদানের চিত্রও। সে প্রতিদানের ভেতর দিয়ে এই বান্দাদের www.pathagar.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।