দৃশ্য । কিন্তু এসব কিছুই হবে সময় ফুরিয়ে যাওয়ার পরে, যখন কোনো স্বীকারোক্তি ও ঘোষণায় কোনো লাভ হবেনা । অবিশ্বাসীদের এই অবমাননাকর প্রার্থনার জবাব দেয়ার আগে ১৩ নং আয়াতে সেই প্রকৃত সত্যটা তুলে ধরা হয়েছে, যা. এ সম্পর্কে নীতি নির্ধারকের ভূমিকা পালন করে এবং যা মানব জাতির জীবনে ও ভাগ্য নির্ধারণেও চূড়ান্ত অবদান রাখে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ তায়ালা ইচ্ছা করলে সকল মানুষের জন্য একই পথ-সততা ও ন্যায়ের পথ জন্মগতভাবেই প্রচ্ছন্ন এশী নির্দেশ মোতাবেক চলে, অথবা ফেরেশতাদের জন্য, যারা হুকুম পালন করা ছাড়া আর কিছু জানে না। আসলে আল্লাহ তায়ালার সিদ্ধান্তই ছিলো যে, তার স্বভাব প্রকৃতি হবে স্বতন্ত্র ধরনের । সে সুপথেও চলতে পারবে, কৃপথেও চলতে পারবে। সে স্বাধীনভাবে সুপথ বা কূপথ বেছে নেবে এবং এ বিশ্বের সে এই বিশেষ ধরনের স্বভাব প্রকৃতির ভিত্তিতেই নিজস্ব ভূমিকা পালন করবে । কেননা এ বিশ্ব জগতকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তায়ালার যে মহৎ উদ্দেশ্য ও প্রজ্ঞা সক্রিয় ছিলো, তারই ভিত্তিতে তিনি মানুষকে এই বিশেষ ধরনের স্বভাব দিয়ে সৃষ্টি করেছিলেন। এ জন্যই তিনি তার ভাগ্য নির্ধারণ করেছেন এভাবে যে, যে সব ভ্রিন ও মানুষ গোমরাহী ও অসৎ পথ বেছে নেবে এবং জাহান্নামের পথে চলবে, তাদেরকে দিয়ে জাহানর্নামকে পূর্ণ করবেন । এরাই সেই সব অপরাধী, যারা কেয়ামতের দিন আল্লাহ তায়ালার সামনে অবনত মস্তকে দাড়াবে এবং যাদের ওপর জাহান্নামের ফায়সালা প্রযোজ্য হবে। এ জন্য তাদেরকে বলা হবে, ‘অতএব, যেহেতু তোমরা আজকের এই দিনের সম্মুখীন হওয়ার কথা ভুলে গিয়েছিল তাই স্বাদ গ্রহণ কর ।' অর্থাৎ সময় থাকতে এই দিনের জন্য প্রস্তুতি খহণ না করার কারণে ভোগ কর । ‘আমি তোমাদেরকে ভুলে গিয়েছি ।' প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা কাউকে ভুলে যান না। তবে অবহেলিত ও বিস্মৃত মানুষের ন্যায় আচরণ করেন। সে আচরণে রয়েছে লাঞ্চুনা-গঞ্জনা, অবজ্ঞা-অবহেলা ও গ্রানী । “এবং তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ চিরস্থায়ী আযাব ভোগ কর !' এখানে এসেই কেয়ামতের দৃশ্যটার ওপর যবনিকাপাত হচ্ছে। এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ইতিপূর্বেই জানিয়ে দেয়া হয়েছে। অপরাধীদেরকে প্লানীকর পরিণতি ভোগ করার জন্য রেখে দেয়া হয়েছে। কোরআনের পাঠক এ আয়াত কটা পড়ার পর অনুভব করে যেন সে কাফেরদের এই অবস্থায় রেখে যাচ্ছে । আর তারা যেন সেই অবস্থায় ভয়ে জড়সড় হয়ে আছে। প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টিকারী এ ধরনের ভবলজ্যান্ত দৃশ্য তুলে ধরা কোরআনের অন্যতম শিল্পত বৈশিষ্ট । নমোনমেনদের সফলতা ও পাপিষ্ঠদের পর্রিণতি উপরোক্ত দৃশ্যটার ওপর এখন যবনিকাপাত ঘটছে অপর এক পরিবেশে অপর এক দৃশ্য তুলে ধরার জন্য । সে দৃশ্যটা অন্তরাত্মাকে সঞ্জীবিত ও উদ্দীপিত করে এবং হৃদয়ে প্রেরণার সৃষ্টি করে। এটা মোমেনদের দৃশ্য ৷ তারা একাগ্রচিত্তে যে এবাদাত ও দোয়া করে তার দৃশ্য । আল্লাহ তায়ালার ভয় ও তীর অনুগ্রহের আশা পোষণের দৃশ্য । তাদের জন্য আল্লাহ তায়ালা যে পুরস্কার সঞ্চিত করে রেখেছেন তা অকল্পনীয় । মহান আল্লাহ বলেন, www.pathagar.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।