যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তোলে । তাদের এই সংশয় ও আপত্তি বিশ্ময়কর বৈকি? আনল্গাহ তায়ালা বলেন, 'তারা বলে, আমরা যখন পৃথিবীর মাটিতে হারিয়ে যাবো, তখন আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? আসলে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের কথা অবিশ্বাস করে৷’ অর্থাৎ তাদের মরে যাওয়া, দাফন হয়ে যাওয়া তাদের দেহ পচে গলে মাটিতে বিলীন হয়ে যাওয়া এবং মাটির কণাগুলোর সাথে মিশে উধাও হয়ে যাওয়ার পরও যে আল্লাহ তায়ালা তাদেরকে নতুন করে সৃষ্টি করতে পারেন-এটা তাদের কাছে অসম্ভব মনে হয়। অথচ প্রথমবার যে পৃথিবীতে তাদেরকে সৃষ্টি করা হয়েছিলো, সেই সৃষ্টির তুলনায় আখেরাতের এই দ্বিতীয়বার সৃষ্টিতে অবাক হবার মতো কী আছে? আল্লাহ তায়ালা তো তাদেরকে এই পৃথিবীর মাটি থেকেই সৃষ্টি করেছেন, যার সম্পর্কে তারা বলে থাকে যে, ওর ভেতরে তাদের দেহ পঁচে গলে মিশে যাবে ও বিলীন হয়ে যাবে । দ্বিতীয়বারের সৃষ্টি তো প্রথমবারের সৃষ্টির মতোই বরং তার চেয়েও সহজ । এতে অবাক হবার মত কিছু নেই, নতুনত্বও কিছু নেই । ‘আসলে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের বিষয়টাই অবিশ্বাস করে ৷' এ জন্যই তারা এসব কথাবার্তা বলে থাকে। আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা অবিশ্বাস করার কারণেই তাদের এমন একটা স্পষ্ট ব্যাপারে সন্দেহ জন্যে গেছে, যা একবার ঘটে গেছে এবং তার কাছাকাছি জিনিস প্রতি মুহুর্তেই ঘটে চলেছে। এ কারণেই পরবর্তী আয়াতে তাদের মৃত্যু ও মৃত্যুর পরে পুনর্জন্মের কথা উল্লেখ করে তাদের আপত্তির নিষ্পত্তি করা হচ্ছে। তাদের প্রথম জন্মের ভেতর দিয়ে এর যে জ্যাস্ত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে, তাকেই যথেষ্ট মনে করা হয়েছে এবং আর কোনো কিছু বাড়িয়ে বলার দরকার মনে করা হয়নি । আল্লাহ তায়ালা বলেন, ‘বলো, সেই মৃত্যুর ফেরেশতাই তোমাদের মৃত্যু ঘটাবে, যাকে তোমাদের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তারপর তোমরা আবারো তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে ।' এভাবে একটা সুনিশ্চিত খবরের আকারে কথাটা বলা হয়েছে। এখন প্রশ্ন এই যে, মৃত্যুর ফেরেশতা কে এবং কিভাবে তিনি মৃত্যু ঘটান? এটা আল্লাহ তায়ালার অদৃশ্য ও গুপ্ত বিষয়গুলোর অন্তর্ভুক্ত, যার সংবাদ আমরা কোরআনের এই নিশ্চিত ও অকাট্য সূত্র থেকে পাই । এই একমাত্র সূত্র থেকে আমরা যে তথ্য পাই, তার সাথে আর কোন তথ্য সংযোজন করার অধিকার আমাদের নেই । কেয়ামতের সস্মদোনে পাপিষ্ঠদের চিত্র আল্লাহ তায়ালার কাছে প্রত্যাবর্তন ও পুনর্জন্ম লাভের ব্যাপারে তারা যে সন্দেহ পোষণ করে, সেই সন্দেহ অপনোদনের লক্ষ্যে কেয়ামতের এমন একটা দৃশ্য তাদের সামনে তুলে ধরা হচ্ছে, যা এক একটা জীবস্ত ও প্রাণবস্তু দৃশ্য, যা ক্রিয়া প্রতিক্রিয়া, প্রেরণা ও সংলাপে ভরপুর । ‘যদি তুমি দেখতে অপরাধীরা যখন মাথা নীচু করে থাকবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা এখন সব কিছু দেখলাম ও শুনলাম, অতএব আমাদেরকে পুনরায় দুনিয়ায় ফেরত পাঠাও, সৎকাজ করবো ........... ' (আয়াত ১২, ১৩ ও ১৪) ১২ নং আয়াতে যে দৃশ্য তুলে ধরা হয়েছে, তা লাঞ্ছনা, অপমান, গুনাহের স্বীকারোক্তি, প্রত্যাখ্যাত সত্যকে মেনে নেয়া, যে ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে তার প্রতি বিশ্বাস ও প্রত্যয় ঘোষণা করা এবং অপমান ও লাঞ্ছনার ভারে মাথা নোয়ানো অবস্থায় দুনিয়ার জীবনে যে ভুল করে আসা হয়েছে তা শোধরানোর জন্য পুনরায় দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ প্রার্থনার www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।