‘অতপর তাকে তিনি সুঠাম রূপ দান করলেন, তাতে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন, আর তোমাদেরকে দান করলেন কান, চোখ ও অস্তকরণ !' ........ (আয়াত-৯) সোবহানাল্লাহ! কী বিস্ময়কর সফর । কতো দীর্ঘ পথ! কী চমকপ্রদ অলৌকিক ঘটনা যা দেখেও লোকেরা উদাসীন থাকে! এই অলৌকিক ঘটনা সংঘটনের পেছনে যদি মহান আল্লাহর হাত সক্রিয় না থাকতো, তাহলে অমন নগণ্য এক ফৌটা পানি কি করে মানুষের রূপ ধারণ করতে পারতো? তিনিই তো সেই ক্ষুদ্র ও দুর্বল বিন্দুটাকে তার সরল ও নগণ্য আকৃতি থেকে মানুষের ন্যায় জটিল, বহুমুখী ও বিস্ময়কর সৃষ্টিতে রূপান্তরিত হওয়ার পথে চালিত করেন। একটা মাত্র জীবকোষে এতো বিভিন্নতা, এত বনহুমুখিতা, বিভিন্ন স্বভাব ও বিভিন্ন কাজের ক্ষমতা সম্পন্ন এতো রকমারী কোষপুঞ্জ-যার প্রত্যেকটা কোষপুঞ্জ একটা বিশেষ কাজ সম্পাদনকারী বিশেষ অংগ গড়ে তোলার দায়িত্ব সম্পন্ন এবং বিশেষ ধরনের নির্দিষ্টসংখ্যক জীবকোষ দ্বারা নির্মিত এই অংগ-যা বিশেষ বিশেষ গুণাবলী ও ভূমিকার অধিকারী ৷ বিভিন্ন অংশে বিভক্ত এবং যেগুলো একই অংগের অভ্যন্তরে অধিকতর বৈশিষ্টমন্ডিত বহুসংখ্যক কোষ সমন্বয়ে গঠিত, এতসব বিভিন্নতা, বহুমুখিতা ও বৈচিত্র-সেই প্রথম কোষটি একাকী কিভাবে ধারণ করলো? সেই একটিমাত্র কোষ থেকে উদ্ভুত বিশেষ ধরনের কোষগুলোতে পরবর্তীকালে যে সমস্ত বৈশিষ্ট প্রকাশ পায়, তা আগে কোথায় ছিলো? যাবতীয় মানবীয় ভ্রুণের মধ্য থেকে বিশেষ বিশেষ মানবীয় ভ্রুণের বৈশিষ্টগুলো কোথায় লুকিয়ে ছিল? আর এই ভ্রণে পরবর্তাঁকালে যেসব বিশেষ ধরনের যোগ্যতা, প্রতিভা নির্দিষ্ট ভূমিকা ও বৈশিষ্টসমূহ পরিলক্ষিত হয় তাই বা কোথায় লুকিয়ে ছিলো? আর এই বিশ্ময়কর অলৌকিক ঘটনা বাস্তবে সংঘটিত ও বারবার সংঘটিত না হলে কেই বা কল্পনা করতে পারতো যে, এ ধরনের ঘটনা ঘটতে পারে? আসলে এর পেছনে রয়েছে স্বয়ং আল্লাহ তায়ালার সুনিপুণ হাত । তিনিই মানুষকে এভাবে সুগঠিত করেছেন। তিনি এই প্রাণীর দেহে নিজের পক্ষ থেকে যে রূহ বা আত্মা ফুঁকে দিয়েছেন, সেটাই এর মূল রহস্য । এই যে বিস্ময়কর ঘটনা প্রতিমুহূর্তে বারবার ঘটে চলেছে অথচ লোকেরা তার দিকে ভ্রুক্ষেপ করছে না, এর একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা এটাই ৷ তাছাড়া মহান আল্লাহর রূহ ফুঁকে দেয়ার কারণেই মানুষ চোখ কান ও বিবেক বুদ্ধিসম্পন্ন এমন এক প্রাণীতে রূপান্তরিত হয়, যা তাকে অন্য সকল প্রাণী থেকে বিশিষ্ট করে তোলে আল্লাহ তায়ালা বলছেন, ‘আর তিনি তোমাদের জন্য কান, চোখ হৃদয় সৃষ্টি করেছেন ।' বস্তুত এই ব্যাখ্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা দিয়ে এই বিস্ময়কর ঘটনার রহস্য উদ্ধার করা সম্ভব নয় । থাকে । তুচ্ছ পানি থেকে এমন মর্যাদাবান মানুষ সৃষ্টি করেছেন, একটা অতি ক্ষুদ্র ও দুর্বল কোষের ভেতরে বিকাশ ও বৃদ্ধির উন্নয়ন ও উৎকর্ষের এবং প্রাচুর্য ও বিশিষ্টতার এতো বিপুল শক্তি ও সম্ভাবনার ভান্ডার পুঞ্জীভূত করে রেখেছেন এবং তার ভেতরে সেই সব উচ্চাংগের গুণ বৈশিষ্ট, যোগ্যতা-প্রতিভা ও কর্মক্ষমতা সমবেত করে রেখেছেন-যা মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত করেছে। অথচ এসবের জন্য মানুষকে খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। এ জন্যই আয়াতের শেষভাগে বলা হয়েছে, ‘তোমরা খুব কমই শোকর করে থাকো!’ পৃথিবীতে মানুষের এই প্রথম বিস্ময়কর ও অলৌকিক জন্ম যদিও প্রতিনিয়তই ও সবার জ্ঞাতসারেই ঘটে চলেছে, তথাপি মোশরেকরা পরকালের পুনর্জন্মে সংশয় প্রকাশ করে ও আপত্তি [তু সুন্ম আাল লালা দৈ পান্থ ছ১ আলুযল = www.pathagar.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।