যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শনকেই দেখতে পায়, সেই মুহূর্তেই সে তাকে দেখে যখন তাকে বাহ্যিক চোখ ও হৃদয়ের চোখ দ্বারা দেখতে পাওয়া যায় না, তখনই সে মহান সৃষ্টিকর্তাকে এবং তার মহা আশ্চর্যজনক সৃষ্টিকে দেখতে পায় তখনই তার হৃদয়ের দ্বার খুলে যায় এবং সে সময় যা কিছু সে দেখে তার মধ্যে তার সকল সৌন্দর্যের মধ্যে তার চেতনার মধ্যে আল্লাহ তায়ালাকেই খুজে পায়, এসব কিছুর অন্তরালে লুকিয়ে থাকা আল্লাহ তায়ালার মর্যাদা ও ক্ষমতাকে সে গভীরভাবে অনুভব করে। : তবে প্ৰসংগত এ কথা উল্লেখ করা দরকার যে, ডারউইনের ক্রমবিবর্তন সংক্রান্ত মতবাদ সম্পূর্ণরূপে ভ্রান্ত । এই মতবাদে ডারউইন বলেছেন যে, একই জীবকোষ থেকে বিভিন্ন প্রাণীর জন্য গ্রহণের মধ্য দিয়ে ক্রমান্বয়ে মানুষের উদ্ভব ঘটে এবং বহুসংখ্যক জন্য ও ক্রমবিকাশের ধারাবাহিক স্তর অতিক্রম করার পরও মানুষের মূল রূপটা উৎকৃষ্টতর বানরের ওপরে ও মানুষের নীচে থাকে । এই মতবাদের এই অংশটা সম্পূর্ণ ভুল। কেননা প্রজাতিক উত্তরণের উপাদানগুলো এক জাতের প্রাণীর ভিন্ন আর এক জাতের প্রাণীতে রূপান্তর অসম্ভব করে তোলে । অথচ এ সত্যটা ডারউইনের জানা ছিলো না । প্রত্যেক জাতের প্রাণীর জীবকোষে প্রজাতিক রূপান্তরের বা উত্তরণের যেসব উপাদান সুপ্ত থাকে, তা সেই প্রজাতির বৈশিষ্টগুলোকে সংরক্ষণ করে, যে প্রজাতিতে সে জন্ম গহণ করেছে, সেই প্রজাতির আওতাভুক্ত থাকতে তাকে বাধ্য করে এবং সেই প্রজাতি থেকে বের হতে ও তাকে নতুন কোন প্রজাতিতে রূপান্তরিত হতে দেয় না। তাই বিড়াল বিড়াল হয়েই জন্মেছে এবং আজীবন সে বিড়ালই থাকবে । কুকুরও তদ্রূপ । ষাড়, ঘোড়া বানর ও মানুষের অবস্থাও তথৈবচ । প্ৰজাতিক রূপান্তরের মতবাদের আলোকে বড়জোর এতটুকু হতে পারে যে, একই প্রজাতির আওতার ভেতরে থেকেই কিছুটা বৈচিত্রপূর্ণ রূপান্তর ঘটতে পারে। সেটা কোনমতেই ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হওয়া নয় । এ আলোচনা থেকে বুঝা গেলো যে, ডারউইনের বিবর্তনবাদের প্রধান অংশটা ভ্রান্ত ও বাতিল। অথচ একশ্রেণীর প্রতারিত মানুষ বিজ্ঞানের নামে এটাকে অত্রান্ত এবং কোনোকালেও এটাকে খন্ডন করা যাবে না বলে মনে করে। (‘আল ইলমু ইয়াদ্‌উ ইলাল ঈমান’ (বিজ্ঞান ইসলাম গ্রহণে উদুদ্ধ করে) নামক গ্রন্থ পৃঃ ৫০ ও ১৯শ পারা দ্রষ্টব্য) এবার যিলালীল কোরআনের মূল আলোচনায় ফিরে আসি ।0১) ‘অতপর তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে ৷' (আয়াত ৮) অর্থাৎ বীর্যের পানি থেকে, যা মানুষের ভ্রুণ উৎপাদনের প্রথম স্তর । বীর্য থেকে জমাট রক্ত, তা থেকে গোশতের টুকরো, তা থেকে হাড়গোড় এবং অবশেষে পূর্ণাংগ মানব সন্তান । এতোসব রূপান্তর ঘটে এই নির্যাসের ভেতরেই, যার উদ্ভব ঘটে নগণ্য পানি থেকে নগণ্য পানির সেই বিলীন হয়ে যাওয়া বিন্দুটা পর্যায়ক্রমিক বিবর্তনের যে ধারাবাহিকতার সিড়ি বেয়ে এগিয়ে চলে, তার দিকে দৃষ্টি দিলে এটা একটা বিস্ময়কর সফর বলে প্রতীয়মান হয়। বীর্য বিন্দুটা এই সফর শেষ করেই পরিণত হয় নযীরবিহীন সৃষ্টি মানুষে । এ সফরে প্রথম পর্যায় ও শেষ পর্যায়ের মাঝে দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হয়। এই দীর্ঘ সফরের চিত্র কোরআনের পরবর্তা একটা আয়াতেই ফুটে উঠেছে, (১) চার্লস ভারউইন বিজ্ঞানের নামে যে গাজাখুরি মতবাদটি চালু করেছেন তার বিরুদ্ধে জীব বিজ্ঞানীরা এতো বেশী যুক্তি প্রমাণ খাড়া করেছেন যে, আজ ডারউইনের এই 'বানরতন্ত্র' তার স্মৃতি বিজড়িত বাসভবন ইংল্যান্ডের কেন্টেও মনে হয় নিরাপদ নয়। আমি নিশ্চিত যে, ডারউইন বেঁচে থাকলে নিজের উদ্ভাবিত তন্তরে এই অসংখ্য স্ব-বিরোধীতা দেখে নিজেই আ'তকে উঠতেন এবং নিজে বানর সিম্পাঞ্জীর উত্তরাধীকার না হয়ে একজন “মানুষে’র সন্তান হিসেবে বেচে থাকাকেই তিনি বেশী পছন্দ করতেন ।-সম্পাদক যিন্পাবন্লণ ১ভতম ১১ www.pathagar.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।