যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অন্যদের থেকে বিচ্ছিন্ন করে নেয়া সম্ভব নয়। দেখুন অনেকগুলো পায়ের ওপর সন্তরণরত গুটি পোকার দিকে, কেমন করে সে এক একবিন্দু লালা মুখে নিয়ে ঘুরে ঘুরে কী চমৎকার মসৃণ ও নরম সূতা তৈরী করে, যার থেকে অতি সুন্দর মনোরম বস্ত্র তৈরী হয় যা সৌন্দর্যের বস্তু হিসাবে ব্যবহৃত হওয়ার সাথে সাথে যুদ্ধের সময় বর্ম হিসাবেও পরিধান করা হয়। অতি মসৃণ হওয়ার কারণে তার ওপর তরবারির আঘাত কার্যকর হয় না। তারপর পর্যায়ক্রমে তাকান বিচিত্র বৈশিষ্ট সম্বলিত “দিকে, তাকান বুকে হাটা কীট পতংগের দিকে, তাকান জীব-জানোয়ারের দিকে এবং পরিশেষে তাকান এই মানুষের দিকে! এর সাথে আরও তাকিয়ে দেখুন মহাকাশের বুকে সন্তরণরত গ্রহ-নক্ষত্র ও উপগ্রহসমূহের দিকে, সে ধ্রুব তারাটির দিকে, যাকে স্থির বলে মনে হয়, আবার নিদিষ্ট গতিতে সব কিছুর সাথে তাল রেখে এবং নিজ নিজ কক্ষপথে আবহমানকাল ধরে প্রতিটি জিনিস কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে প্রতিটি জিনিস, হ্যা প্রতিটি জিনিসই পুরোপুরি শৃংখলার সাথে নিজ নিজ কাজ করে চলেছে । দৃষ্টি প্রসারিত করে যে দিকেই তাকানো হোক না কেন, দেখা যাবে আল্লাহ তায়ালার এ মহা কারখানার সর্বত্র এক প্রকার নিয়ম শৃংখলা বিরাজমান । বড়ই চমৎকার এ শৃংখলা- এ সব কিছুর মধ্য থেকে ঝিলিক দিয়ে উঠছে আল্লাহ রব্বুল আলামীন-এর এহসান ও এক অনুপম পরিপূর্ণতা! ভারউহনের বিবর্তনব্বাদ বনাম কোরআনের সৃষ্টিতত্তব এই নিখিল জাহানের সর্বত্র যে অনুপম সোন্দর্য ছড়িয়ে রয়েছে তা হৃদয়াবেগে প্রচন্ড দোলা লাগে, তখন বিশ্ব রাজ্যের প্রতিটি অংশ ও প্রত্যেক ব্যক্তির মধ্যে এ সোন্দর্য সে দেখে, আরও দেখে যে এসব কিছুর প্রত্যেকটিই সদা-সর্বদা অপরের জন্য সহায়ক ভূমিকা পালন করে চলেছে। এ সময় আল্লাহর সৃষ্টির যে দিকেই সে তাকাক না কেন এবং যে দিকেই তার হৃদয়-মন ঝুঁকে পড়ুক না কেন, আর সব কিছু নিয়ে যতো চিন্তাই সে করুক না কেন, সকল দিকেই সে শুধু সুন্দরেরই মেলা দেখতে পায়, তখন সে অন্তর প্রাণ দিয়ে দেখতে পায় যে, মহাকুশলী আল্লাহ তায়ালাই সব কিছুর মধ্যে মুঠি মুঠি সৌন্দর্য ছড়িয়ে রেখেছেন, রেখেছেন পারস্পরিক অবর্ণনীয় এক সম্পর্ক, এক অভিনব ভারসাম্য ও পরিপূর্ণতা, সকল দিক থেকে আল্লাহ তায়ালার রহমত সুমিষ্ট ফলমূল আকারে প্রতিনিয়ত বর্ষিত হয়, যা মানুষের অন্তরকে আনন্দে ভরে দেয়। সে এবং তার মন আল্লাহ রব্বুল আলামীন-এর এই পরিপূর্ণ সুন্দর সাজানো বাগানে ভ্রমণ করে ধন্য হয়। পৃথিবী নামক এই গ্রহের ওপর চলাফেরার সময় যা কিছু মানুষ দেখে, শোনে এবং অনুভব করে, সব কিছুর মধ্য দিয়ে সে আল্লাহ তায়ালার মেহেরবাণীরই ঝলক দেখতে পায়। এসব কিছু এ বিশ্বের বাইরে বর্তমান রহস্যরাজির সাথে এই ক্ষণস্থায়ী বিশ্বের নিবিড় সম্পর্কের কথা ঘোষণা করে এবং অস্থায়ী এ বিশ্বের সৌন্দর্যকে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার স্থায়ী সৌন্দর্যের সাথে সম্পৃক্ত করে দেয় ৷ কিন্তু বড়ই আফসোস, এই পৃথিবীতে সুস্থ সবল শরীরে যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন আল্লাহ তায়ালার এসব নেয়ামত সে অনুভব করে না । একমাত্র তখনই বুঝতে পারে যখন সে গাফলতির ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে, তখন পৃথিবীর সাথে তার সম্পর্কে ভাটা পড়তে থাকে, যখন তার চতুর্দিকে নানা অকল্পনীয় ঘটনা সংঘটিত হতে দেখে এবং যখন সে এসব কিছু নিজে থেকে বুঝতে চায়; যখন তার সামনে আল্লাহ তায়ালার আলোকবর্তিকাসমূহ জ্বলজ্বল করে জ্বলে ওঠে, যখন সে আল্লাহ রব্বুল আলামীনের দেয়া আলোতে সব কিছুর মধ্যে স্বয়ং মহান www.pathagar.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।