দিয়েও । আরও দেখা যায় সব কিছুর মধ্যে যে মন মাতানো সৌন্দর্য বিকশিত হয়ে রয়েছে তার মধ্যে এবং সবার মধ্যে এহসান করার যে একটি বিশেষ দিক রয়েছে তার মাধ্যমেও তা দেখা যায়। হৃদয়ের চোখ দিয়ে সৃষ্টিকুলের এই বিশেষ গুণের দিকে একবার তাকিয়ে দেখুন, আপনি দেখতে পাবেন হিংস্ন থেকে হিংস প্রাণীর মধ্যেও কোনো না কোনোভাবে কারও প্রতি এহসান করার, যে কোনোভাবে কারও উপকার করার এক সুপ্ত বাসনা প্রচ্ছন্ন রয়েছে, মাঝে মাঝে তার বহিপ্রকাশ যখন ঘটে তখন আমরা এই সেরা সৃষ্টি হওয়ার দাবীদারেরাও বিশ্ময়ে হতবাক হয়ে যাই । কখনও দেখা যায়, পড়ে থাকা মানব শিশুকে হিংস্ মানব খেকো বাঘ দুধ খাওয়ায় । কখনও দেখা যায় কোন কুকুর অসহায় মা হারা বিড়াল বাচ্চাকে নিয়মিত ও নির্দিষ্ট সময়ে এসে দুধ খাইয়ে যায়। এই ভাবে নিকট ও দূরের বহু ঘটনাবলী এই এহসানের স্বাক্ষর বহন করে। হে আমার আল্লাহ, তুমি মহান, মহা পবিত্র তোমার শান! সব কিছুর মধ্যে তোমার এই শিল্পশৈলী অহরহ বিরাজমান । তোমার মহা স্রেহময় হাতের মধুর পরশ প্রসারিত হয়ে রয়েছে | সৃষ্টির সকল কিছুর মধ্যে, সব কিছুতেই ভাস্কর হয়ে রয়েছে তোমার মহামূল্যবান এহসান! কতো দয়াময় তুমি, কিভাবে বুঝবে তো'মায় এ ভোগবাদী মানব সন্তান! একটু খেয়াল করলেই কি বুঝা যায় না? সব কিছুর মধ্যেই বিস্ময়করভাবে পূর্ণতা বিরাজমান! হা, হা, এ সব কিছুই তো আমার আল্লাহ পাকের মহাদান! সৃষ্টিকূলের এই সোন্দর্য এই এহসান কেউ তুলে নিতে পারে না, নিতে পারেনি কোনো দিন, কেউ এর মধ্যে কোনোদিনই কমতি আনতে পারেনি। কোনো কিছুকে এক নির্দিষ্ট সীমার ওপর ইচ্ছামত বাড়াতেও পারেনি । আল্লাহ রব্বুল আলামীন যেখানে যা দিয়েছেন তার থেকে, আকৃতি প্রকৃতি, সৌন্দর্য-শিল্পনৈপুণ্য অথবা আয় রোজগারের যোগ্যতা-কোনটাকেই মাত্রাতিরিক্ত বাড়ানো বা মাত্রা থেকে কমানো, এর কোনোটাই কারও পক্ষে সম্ভব নয়। সব কিছুই রয়েছে পূর্ব নির্ধারিত । আল্লাহ সোবহানাহু তায়ালা তার সৌন্দর্যের মাপকাঠি দ্বারা সব কিছুকে যে অবস্থা দিয়েছেন তার মধ্যে কোনো কিছুকে বাড়িয়ে দেয়া বা কোন কিছুকে কমিয়ে দেয়া- কোনটাই কারও দ্বারা সম্ভব নয় । তিনি যার জন্য যে মেয়াদ দিয়েছেন সে মেয়াদ ফুরানোর পূর্বে অথবা পরে তার কোন ক্ষয় বা লয় নেই ৷ তার নির্দিষ্ট সীমানা পার হতেও কেউ পারবেনা বা মাত্রার নীচেও থাকতে পারে না৷ যমীনের সুশ্যাতিসূক্ষ্ম বিন্দু থেকে আকাশের সর্বোচ্চ স্তরে অবস্থিত সর্বাপেক্ষা বড় নক্ষত্র বরং একটি সাধারণ কোষ বা মৌচাক থেকে নিয়ে সব থেকে কঠিন বিষয় বা বস্তু পর্যন্ত সব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলামীনের এহসান ও কল্যাণকামিতার বোধ তিনি দিয়ে দিয়েছেন। এই ভাবে সকল কাজ, ব্যবহার গতিবিধি, ঘটনাবলী সব কিছুর মধ্যেই তিনি পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছেন, এ সব কিছুই আল্লাহ তায়ালার সৃষ্টি হওয়ারই বৈশিষ্ট । সব কিছুকে আল্লাহ রব্বুল আলামীন এক নির্দিষ্ট সময়ের জন্যই পয়দা করেছেন। সে সময় পর্যন্ত টিকিয়ে রাখার জন্য সব কিছুকে অতি সুক্ষ্ম এক ব্যবস্থা দিয়েছেন, যার অধীনে তারা পরিণতির দিকে এগিয়ে চলেছে। তাদের এই চলতে থাকা চিরদিন আল্লাহ্ পাকের তদ্বীরের অধীনে সম্পন্ন হতে থাকবে। প্রত্যেকটি জিনিস ও প্রত্যেকটি সৃষ্টিকে, বিশ্বজগতের মধ্যে সব কিছুর সাথে তাল রেখে এক বিশেষ ভূমিকা পালন করার জন্য পয়দা করা হয়েছে। এই ভূমিকা পালন করার জন্য সবার সাথে সহযোগিতার যে ব্যবস্থা রাখা হয়েছে তা এতোই সূক্ষ্ম যে, তা বুঝতে হলে চোখ খুলে তাকাতে হবে এবং আল কোরআনের নির্দেশনাকে সামনে রেখে গবেষণা চালাতে হবে, তবেই দেখা যাবে গোটা বিশ্বের সবকিছুর মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিরাজ করছে এবং কোন কিছুর প্রাপ্তি, www.pathagar.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।