যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

শুধু আসমান থেকে যমীন পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং আরও বনু প্রশস্ত পরিমন্ডল নিয়ে ছড়িয়ে রয়েছে, যার কল্পনা করাও মানব শক্তির বাইরে । আজ জ্যোতির্বিদরা ধ্যান ধারণা ও বৈজ্ঞানিক আবিষ্কারকে এক চূড়ান্ত পর্যায়ে পৌছানো সত্তেও উর্ধাকাশের কোনো এক সীমা পর্যন্ত গিয়ে তারা '| দিশাহারা হয়ে যাচ্ছে। তাদের বুদ্ধি খেই হারিয়ে ফেলছে এবং নিজেদের অজান্তেই বলে উঠছে, না মানুষ নিজেদের বুদ্ধি ও গবেষণা বলে সৃষ্টি রহস্যের সব কিছু বুঝতে সক্ষম নয়। তারপর আসবে এমন একদিন, যখন বিশ্বময় ছড়িয়ে থাকা রব্বুল আলামীন-এর সাজানো গোছানো এই বাগান এবং যাবতীয় ব্যবস্থাপনা সবকিছুই লন্ডভন্ড হয়ে যাবে, সকল কার্যকারণ ও তার প্রতিক্রিয়া প্রাপ্তির প্রচলিত এসব নিয়ম পদ্ধতি শেষ হয়ে যাবে এবং সকল কিছুই শেষ পরিণতির দিকে এগিয়ে যাবে, সব কিছুকেই আল্লাহ রব্বুল আলামীন-এর কাছে তুলে নেয়া হবে, সেই দিনে যা পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে, যাতে করে সেখানে সকলের কাজ কথা ও ব্যবহার পেশ হতে পারে, সকল বিষয় ও প্রাণীকে (হিসাবযোগ্য-মানুষ জ্বিন জাতিকে) ‘হাযির করা যেতে পারে এমন এক দীর্ঘ দিনে যার সময়কাল তোমাদের হিসাবের হাজার ব্রছর ।' | এ কঠিন দিনের হিসাব থেকে কোনো কথা, কাজ বা ব্যবহার কিছুই বাদ পড়বে না, কোনো কিছুই অপ্রয়োজনীয় বোধ হবে না- সেদিন কোনো সৃষ্টিই অপ্রয়োজনীয় বলে মনে হবে না। আজ যা কিছু আমাদের দৃষ্টি সমক্ষে বিরাজ করছে, সকল কাজ, প্রচেষ্টা, ব্যবস্থাপনা, নিয়মকানুন, সব কিছুই একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং সব কিছুই মহান আল্লাহ তায়ালার ইচ্ছাতেই সম্পাদিত হচ্ছে এবং অবশেষে সব কিছুই গুটিয়ে তার কাছেই ফিরে যাবে, সব কিছুকে তার ইচ্ছা ও তার হুকুমে যখন তিনি চাইবেন তখন তুলে নেয়া হবে। ‘তিনিই সেই গায়ব ও হাযির জানেন, তিনি মহাশক্তিমান মেহেরবান ৷' অর্থাৎ, তিনিই সেই পাক পরওয়ারদেগার যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। নিজ ক্ষমতায়, তিনিই এককভাবে চির প্রতিষ্ঠিত রয়েছেন, হ্যা, পুরোপুরি এককভাবেই আসমান থেকে যমীন পর্যন্ত সকল কিছুকে তিনি পরিচালনা করছেন। তিনিই উপস্থিত অনুপস্থিত, সব কিছুর জাননেওয়ালা’ ... যা সামনে আছে এবং যা রয়েছে দৃষ্টির অন্তরালে- সবই তার সামনে সদা সর্বদা হাযির, তার অজানা কোনো কিছুই নেই এবং তার অজান্তে কোনো কিছুই সংঘটিত হয় না, তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সর্বময় কর্তৃত্বের মালিক, তিনিই সব কিছুর পরিচালক .... ‘আর তিনিই সর্বশক্তিমান মেহেরবান’ অর্থাৎ, এতোই শক্তি-ক্ষমতার মালিক তিনি, যিনি যা চান তা-ই করতে সক্ষম, সাথে সাথে তার ইচ্ছায় এবং গোটা সৃষ্টি জগতের সব কিছুকে পরিচালনায় তিনি দয়াবান, তীর দয়া সব কিছুর ওপর পরিদৃশ্যমান। তার যে পরিচয়টি এখানে বিশেষভাবে ব্যক্ত হয়েছে তা হচ্ছে, ‘যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তা বড় সুন্দর করেই সৃষ্টি করেছেন!” সোবহানাল্লাহ! তিনি সেই মহাসত্য যাকে গোটা বিশ্ব প্রকৃতি প্রতি নিয়ত দেখছে, দেখছে প্রতিটি দিল এ মহাশক্তিকে সকল বস্তুর চেহারা ছবির মধ্যে । এসব কিছুর মাঝে তিনি এমনভাবে ফুটে রয়েছেন যা একটু খেয়াল করে তাকালেই দেখা যায়, তাদের কার্যকলাপের মধ্য দিয়ে দেখা যায়, তাদের পৃথক পৃথক স্বভাব প্রকৃতির মধ্য দিয়ে দেখা যায় আবার তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যে ভারসাম্যপূর্ণ মিল রয়েছে- তার মধ্য দিয়েও তা দেখা যায়, দেখা যায় তাদের আকৃতি-প্রকৃতি, তাদের বিভিন্ন অবস্থা, তাদের যোগ্যতা এবং তাদের প্রতিটি নড়াচড়ার মধ্য ৩২ সূরা আস সাজদা www.pathagar.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।