নিশ্চিতভাবে আমরা বলতে পারি না এবং এ শব্দটিকে ঠিক কোন বস্তুর ওপর প্রয়োগ করা হবে তাও আমরা বলতে পারবো না। এরপর ‘ইসতাওয়া’-শব্দটিও অনুরূপ একটি জটিল শব্দ । সুতরাং এটাই বুঝতে হবে যে শব্দ দুটি ইংগীতে আল্লাহ তায়ালার ক্ষমতার কথাকেই বুঝিয়েছে। এরপর ব্যবহৃত হয়েছে, ‘সুম্মা’ -এর দ্বারা ‘কোন নিদিষ্ট সময় পার হওয়ার পর’ কিছু বুঝানো হয়েছে বলে আমরা নিশ্চিত করে বলতে পারবো না, কারণ আল্লাহ সোবহানাহুর জন্য সময়ের পরিবর্তন কোনো ব্যাপারই নয়, তিনি সদা-সর্বদা বর্তমান অথবা যখন খেয়াল করা হয় তখনই তার অস্তিত্ টের পাওয়া যায়, আসলে আমরা সীমিত জ্ঞান বুদ্ধির ও সীমিত বয়সের মানুষ । আমাদেরকে বুঝানোর জন্যই এই পৰ্যায়ক্ৰমিক চিন্তার কথা বলা হয়। অতপর বুঝতে হবে যে, ক্ষমতাধর হওয়ার অবস্থা, সৃষ্টি ক্রিয়ার ওপর তার এই গুণ কতো বেশী প্রভাবশালী! এইভাবেই আমাদেরকে আল্লাহ তায়ালার ক্ষমতার কথা বুঝানোর চেষ্টা করা হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামীন-এর শ্রেষ্ঠত্ব ঘোষণার মাধ্যমে মানুষের অন্তরে যে সত্যটি অনুভূত হয় তা হচ্ছে, ‘তোমাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক, বন্ধু এবং শাফায়াতকারী নেই ।' এ শাফায়াতকারী কোথায় হবে এবং কে হবে? তিনি পবিত্র, তিনিই তার সিংহাসনে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সর্বত্র তার ক্ষমতায় চিরদিন সমাসীন আছেন এবং সার্বভীম ক্ষমতার মালিক একমাত্র তিনিই । তিনিই আকাশ মন্ডলী, পৃথিবী এবং এ দু'য়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, সে সব কিছুর সৃষ্টিকর্তা! সুতরাং তিনি ছাড়া আর কে কোথায় বন্ধু বা অভিভাবক আছেঃ? তীর রাজ্যের বাইরে কোথাও কেউ শাফায়াতকারী আছে কি? তাই জিজ্ঞাসা করা কচ্ছে। ‘(এসব অবস্থা সামনে রেখে) তোমরা কি শিক্ষা গ্রহণ করবে ন!?' এই চরম ও পরম সত্যটিই অস্তরের মধ্যে আল্লাহ তায়ালাকে স্বীকার করার কথা মনে করিয়ে দেয়, একমাত্র তার দিকেই মনকে ঝুঁকিয়ে তোলে, অন্য কারও প্রতি নয়। আল্লাহ রববুল আলামীনই সকল কিছুর সৃষ্টিকর্তা, সর্বোচ্চ ক্ষমতার মালিক হওয়ার সাথে সাথে তিনি সবার জীবনের সার্বিক পরিচালক এবং সবার ভাগ্য নির্ধারণকারীও বটে! দুনিয়া ও আখেরাতে কার কি কি হবে সব কিছুই তিনি পূর্বে নির্ধারণ করে রেখেছেন, যার মধ্যে কেউ কোনো পরিবর্তন আনার ক্ষমতা রাখে না। সুতরাং এটা ভালো করেই বুঝতে হবে, আল্লাহ তায়ালার এই বিশাল সাম্রাজ্যের কোনো বিষয়কে তার নিয়মের বাইরে অন্য কেউ যদি পরিচালনা করতে চায়, আসমান যমীন এবং এ দু'য়ের মধ্যবর্তী কোনো জিনিসকে যদি কেউ স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে চায় কিংবা তাকে ব্যবহার করতে চায়, সে খবর সর্ব শক্তিমান মালিকের কাছে অবশ্যই পৌছে যাবে এবং কেয়ামতের সেই দিনে তার পরিণতি অবশ্যই তাকে ভোগ করতে হবে। এই কথাটিই নীচের:আয়াতে বলা হয়েছে, ‘আসমান থেকে যমীন পর্যন্ত সব কিছুকে তিনিই পরিচালনা করেন, তারপর এখানকার সবার সব কর্মকান্ড তার কাছেই উঠে যায় এমন একটি দিনে যার সময়কাল তোমাদের গণনা মতে হাজার বছরের সমান ।' এ কথা দ্বারা আল্লাহ তায়ালা বুঝাতে চাইছেন যে তার ব্যবস্থাপনা সর্বত্র এমনভাবে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, যা একটু খেয়াল. করলেই নযরে পড়ে; ‘আকাশ থেকে পৃথিবী পর্যন্ত’ তার কুদরতী হাত সক্রিয় রয়েছে যেন মানুষ তার অনুভূতি ও চিন্তা শক্তি দ্বারা তা হৃদয়ংগম করে এবং আবেগাপ্নুত মনে তার সামনে অবনত হয়; প্রকৃত অর্থে, আল্লাহ রববুল আলামীনের ক্ষমতার ক্ষেত্র [তুলল নৈ লন ছলিল < www.pathagar.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।