বিশ্বময় বাগিচার দিকে আর তখনই বুঝা যাবে এ সব কিছু হচ্ছে এক রব্বুল আলামীন-এরই অস্তিত্বের নমুনা । দেখা যাবে যে, সব কিছুই একমাত্র একটি শক্তি-থেকে উৎসারিত হয়েছে এবং সব কিছুরই উৎসই সেই একই শক্তি-মূলের দিকে নিবদ্ধ- সব কিছু একই ইচ্ছা-কর্তৃক পরিচালিত হচ্ছে এবং সবই একই বিধি-বিধান ও নিয়ম কানুন মেনে চলছে । বিশ্বজপতেক্স সর্বত্র আল্লাহর সৃষ্টি ও সো ন্দর্য বিরাজমান আল্লাহ কে? ........ তিনি সেই মহান সত্বা যিনি সৃষ্টি করেছেন আকাশ মন্ডলী ও পৃথিবীকে, আর এ দু'য়ের মাঝে যা কিছু আছে সে সবও তারই সৃষ্টি, তিনিই সত্য ও চির স্থায়ী, তিনি সকল কমতি থেকে পবিত্র তিনি সকল গুণের আধার । ‘তিনি আকাশ মন্ডলী ও পৃথিবী এবং এ দু'য়ের মাঝে অবস্থিত সকল বস্তুকে ছয় দিনে সৃষ্টি করেছেন।' এই ছয় দিন বলতে আমাদের গণনার ছয় দিন নয়। পৃথিবীতে আমাদের সময় পরিমাপ করার জন্য সূর্যের আনাগোনার ওপর ভিত্তি করে এই দিন গণনার রীতি চালু করা হয়েছে, আবর্তিত হয় রাত ও দিন এই ছোট্ট পৃথিবীর বুকে; কিন্তু এই পৃথিবীটাও একদিন ভেংগে চুরমার হয়ে যাবে এবং ধূলায় পরিণত হয়ে উড়তে থাকবে বিশাল বিশ্বের বুকে; আর সময়ের পরিমাপ করার এই যে ধারা এটা পৃথিবী ও চাদ সূর্য ইত্যাদি সৃষ্টি হওয়ার পর থেকেই তো শুরু হয়েছে। সময় পরিমাপ করার এই মাপকাঠি দ্বারা, ছোট্ট এই পৃথিবীর বুকে বাস করাকালীন সময়ে আমরা উপকৃত হই! আল কোরআনে বর্ণিত এই ছয়দিনের প্রকৃত তাৎপর্য কি তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন । এর অর্থকে সীমাবদ্ধ করে দেয়া এবং এর পরিমাণ ঠিক করে দেয়ার কোনো সাধ্য আমাদের নেই । এগুলো হচ্ছে আল্লাহ তায়ালার বানানো দিনগুলোর মধ্যে কয়েকটি দিন, যার সম্পর্কে তিনি বলছেন, ‘আর তোমার রব-এর কাছে যে সব দিন রয়েছে তার প্রত্যেকটি তোমাদের গণনার দিনের এক হাজার বছরের সমান ।' আল কোরআনে উল্লেখিত ছয়টি দিন হচ্ছে সেই সব দিন, যে অনুসারে আকাশমন্ডলী, পৃথিবী এবং এ দু'য়ের মধ্যবর্তী সব কিছু চলছে এবং এই ভাবেই এসব কিছু একদিন সব শেষ হয়ে যাব a অথবা সে দিনগুলো দ্বারা সৃষ্টির ছয়টি পর্যায়কে এবং ছয়টি গঠন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে; অথবা বুঝানো হয়েছে ছয়টি যামানাকে যার একটি এবং অন্যটির মাঝে ব্যবধান যে কতো আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না .......তবে সন্দেহ নেই যে সে সময়কালটা দুনিয়ায় বসবাসকারী ধ্বংসশীল মানুষের গোনা সময়কাল থেকে ভিন্ন । সুতরাং এ কথাটাকে আমাদের আল্লাহ তায়ালার নিকট রক্ষিত অন্যান্য অদৃশ্য বিষয়ের মতোই বুঝতে হবে। অবশ্য উপরোক্ত কথা দ্বারা এ উদ্দেশ্যটি পূরণ করতে চাওয়া হয়েছে যে, মানুষ চূড়ান্তভাবে এ কথাটা মেনে নিক যে দুনিয়া জাহানে যা কিছু ঘটছে তা সবই আল্লাহ তায়ালার হেকমত ও জ্ঞান অনুযায়ী ঘটছে। আরও জানানো হচ্ছে যে, এ মহাসৃষ্টির বুকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় তিনি সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যে তিনি অনবদ্য এক সৌন্দর্য দান করেছেন এবং সব কিছুর প্রতিই তার এহসান সুস্পষ্টভাবে বিরাজ করছে । ‘এরপর তিনি সমাসীন হয়েছেন তীর ক্ষমতায়'- আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন কথাটা দ্বারা বুঝানো হয়েছে যে গোটা সৃষ্টির বুকে সর্বত্র তিনি তার ক্ষমতাকে বিরাজমান করেছেন। ‘আরশ’ বলতে সত্যিকারে কী বুঝায় তা খুব ৩২ সুরা আস সাজদা www.pathagar.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।