এই হচ্ছে সেই জাতি যাদের নিকট আল্লাহ তায়ালা এই ‘আল কেতাব’ প্রেরণ করেছেন যাতে করে তার রসূল এই কেতাবের সাহায্যে তাদেরকে সতর্ক করেন। ওরা আল্লাহ তায়ালার সাথে অনেক অংশীদার খাড়া করে নিয়েছিলো। এ জন্য এই পর্যায়ে এসে আল্লাহ রব্বুল আলামীন-এর গুণাবলীর বর্ণনা প্রদান শুরু হচ্ছে, যেন সেসব গুণাবলীর কথা শুনে তারা পাক-পরওয়ারদেগার মহান আল্লাহ তায়ালার সার্বভৌম ক্ষমতার কথা সম্যকভাবে উপলব্ধি করতে পারে এবং পার্থক্য করতে পারে সেই মহান সত্ত্বার মধ্যে যার মাঝে ‘আল্লাহ’ শব্দটির গুণাবলী রয়েছে এবং তাদের মধ্যে যাদের মাঝে সে শব্দটির কোনো গুণই বর্তমান নেই এবং তারা কাউকে কোনভাবে আল্লাহ রব্বুল আলামীন-এর সমকক্ষ মনে করে না, আল্লাহ রববুল আলামীন-এর মর্যাদার স্তরেও কাউকে তোলে না৷ তাই এরশাদ হচ্ছে, তিনিই হচ্ছেন সেই আল্লাহ তায়ালা যিনি আসমান যমীন সৃষ্টি হ্যা, (যার কথা ওপরের আয়াতগুলোতে বলা হয়েছে) তিনিই আল্লাহ এবং পৃথিবীতে চতুদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা সবই আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের অনুপম নিদর্শন এবং তার অস্তিত্বের প্রমাণ বহন করে চলেছে। সৃষ্টিজগতের পাতায় পাতায় বিরাজমান এসব নিদর্শন আমাদের চোখের সামনে সদা সর্বদা ভাসছে এবং আরও কিছু বিষয় আছে যা আমরা চোখেও দেখি না; যেহেতু আমাদের সীমাবদ্ধ দৃষ্টিতে সব কিছু দেখা সম্ভব নয়, কিন্তু হৃদয়ের গভীরে সে সব বিষয়ের অস্তিত্ব আমরা অনুভব করি। আমরা জানি না কিভাবে প্রথম মানুষটির সৃষ্টি হয়েছিল, একমাত্র আল্লাহ তায়ালাই তার সুস্পষ্ট কেতাবের মাধ্যমে সেসব বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালাই সেই মহান সত্ত্বা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দু'য়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকেই সৃষ্টি করেছেন ।' আকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দু'য়ের মাঝে বিদ্যমান এ বিশাল সৃষ্টি জগত সবই মহান আল্লাহ রব্বুল আলামীন-এর ইচ্ছাতে বাস্তবে এসেছে। এগুলো সম্পর্কে আমরা অতি সামান্যই জানি- বেশীরভাগ কথাই আমরা জানি না। ..... কতো আর আমরা গুণতে পারি আল্লাহ পাকের এ সব নিদর্শন, যা মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে রয়েছে, সত্যিই আমরা গভীরভাবে যখন এসব কিছুর দিকে দৃষ্টিপাত করি তখন আমাদের বুদ্ধি খেই হারিয়ে ফেলে, চিন্তা শক্তি জবাব দিয়ে দেয় এবং এসব সৃষ্টি নৈপুণ্য দেখে হয়রান পেরেশান হয়ে আমাদের দৃষ্টি ফিরে আসে, এসব কিছুর মধ্যে বিরাজমান ভারসাম্য এবং অকল্পনীয় শৃংখলা অবলোকনে চমৎকৃত হয়ে যেতে হয়, হ্যা, চিন্তাশীল যে কোন ব্যক্তিই দেখতে পায় যে সামগ্রিকভাবে সকল সৃষ্টির চমৎকারিত্বের মধ্যে, সব কিছুর সম্মিলিত সৌন্দর্যের মধ্যে এবং দৃশ্য-অদৃশ্য সব কিছুর মধ্যে বিরাজমান অভংগুর নিয়ম-শৃংখলার মধ্যে আল্লাহ রব্বুল আলামীন হাযির রয়েছেন। আল্লাহ রব্বুল আলামীন-এর সৌন্দর্যের এই পূর্ণাংগতা কোন চর্ম চোখ দেখতে পায় না, কেউ তাকে তার চিন্তা ও অনুভূতির গভীর মধ্যে আনতে পারে না, হৃদয় দিয়েও তার চিত্র আঁকা যায় না, যেহেতু অসীমকে সসীমে ধরা সম্ভব নয়, আর যতো দীর্ঘকাল ধরেই তার অস্তিত্ব সম্পর্কে চিন্তা করা হোক না কেন কোনো চিন্তাবিদ তার সম্পর্কে চিন্তা করে শেষ করতে পারে না এবং তার জন্য মোহব্বত ও আকর্ষণ অনুভব করে অথবা তার কথা বারবার আলোচনা করে এবং জ্ঞান গবেষণা করেও তার সম্পর্কে সঠিক কোন উপলব্ধি কেউ পেতে পারে না। এ জন্যই তাকে জানতে হলে তার বৈচিত্রময় সৃষ্টির দিকে তাকাতে হবে; মানুষ, পশু পাখী কীটপতংগ, রং-বেরং-এর বৃক্ষ-লতা, ফল ও ফুলে ভরা এ [তু লনাাল জনত লাক ১ সলিল ও] www.pathagar.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।