করে এবং যারা এর সংস্পর্শে আসে তাদেরকে এর বিধানসমূহকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে উদ্বুদ্ধ করে। পৃথিবীর কোনো দেশে যখনই এর বিধানগুলোকে বাস্তবায়িত করা হয়েছে তখনই দেখা গেছে এর শক্তি কতো মযবুত, কতো অমোঘ এবং কতো অপ্রতিরোধ্য, তখনই মানুষ দেখতে পেয়েছে মানব জীবনের সমস্যাসমূহের সমাধান দানে এ কেতাব কতো বেশী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম । যে কোনো এলাকায় আল কোরআনের বিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করা হয়েছে সেখানকার ঝগড়া-বিবাদ এবং সকল সমস্যাকে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হয়েছে; সমাধান দিয়েছে এ মহান কেতাব সকল প্রকার দুর্বলতা, বিপদ-আপদ এবং সে সব বিশৃংখলার- যা মানুষের মন মস্তিষ্ককে সাধারণভাবে বিপর্যস্ত করে। এ কেতাব এমনসব সত্য বহন করে এনেছে যা দুনিয়া ও আখেরাতে কারও ওপর যুলুম করে না, কোন মানুষের মানসিক বা দৈহিক শক্তি ক্ষমতার ওপর অযৌক্তিক কোনো চাপ প্রয়োগ করে "না, চিন্তাধারার স্বাধীনতা বিনষ্ট করে না, অথবা দুনিয়ায় স্বাধীনভাবে তার কার্যকলাপ ও চলাফেরার ওপরও এমন কোনো বাধা সৃষ্টি করে না যার কারণে তার অস্তিত্ব বিলুপ্তির আশংকা দেখা দিতে পারে অথবা তার উন্নতি বিঘ্নিত হতে পারে। এটা সত্য কথা, যতোদিন আল কোরআনে উপস্থাপিত মহাশক্তির সাথে মানুষ এক্যমত পোষণ করতে থাকবে এবং এ পবিত্র কেতাবের নির্দেশমতো জীবনের সকল বিষয়াদিকে পরিচালনা করতে থাকবে ততোদিন তাদের ওপর সকল দিক থেকে শান্তি ও সমৃদ্ধির বারিধারা বর্ষিত হতে থাকবে । এর কারণ জানাতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ‘বরং এটাই হচ্ছে সেই একমাত্র সত্য, যা তোমার রব-এর পক্ষ থেকে এসেছে’ অর্থাৎ, আল্লাহ তায়ালা নিজেই জানাচ্ছেন; অবশ্যই এ কেতাব এটা তোমার নিজের পক্ষ থেকে আনা হয়নি, এ কেতাব এসেছে তোমার রব-এর পক্ষ থেকে, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যেমন পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে। পূর্ববর্তী কথার প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়েই এখানে পেছনের কথাটির পুনরাবৃত্তি করা হলো; এ শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে রসূলুল্লাহ (স.)-এর প্রতি, সেই রসূলের প্রতি যাকে ওরা দোষারোপ করছিল যে, তিনি নিজেই এ কেতাব রচনা করেছেন এবং তারা এ তোহমতও তাকে দিচ্ছিল যে তিনি রব্বুল আলামীনের সাথে নিকটাত্রীয়তার সম্পর্কের দাবীদার । এ জন্য অত্যন্ত জোরালো ভাষায় তোহমতের জবাব দেয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামীন-এর সাথে তার সঠিক ও সম্মানজনক সম্পর্কের কথা জানানো হয়েছে এবং তাকে আল্লাহ তায়ালার কথা মানুষের কাছে পৌছে দেয়ার দায়িত্ব দান করা হয়েছে এবং তাকে দ্বীন ইসলাম দুনিয়ার মানুষের মধ্যে প্রচার ও প্রতিষ্ঠা করার আমানত দিয়ে পাঠানো হয়েছে- ওপরের আয়াতাংশে সেই কথাটাকেই সুস্পষ্টভাবে ঘোষণা দেয়া হয়েছে । বলা হচ্ছে, ‘যেন তুমি ভীতি প্রদর্শন কর এমন এক জাতিকে যাদের কাছে তোমার নিকট অতীতে কোনো সতর্ককারী আসেনি, (আশা করা যায় এর ফলে) তারা সঠিক পথ গ্রহণ করবে ৷’ যে আরববাসীদের নিকট মোহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম প্রেরিত হয়েছিলেন তাদের নিকট্ ইতিপূর্বে আর কোনো রসূল প্রেরিত হননি, এমন ইতিহাসও পাওয়া যায় না যে, প্রথম আরববাসীদের দাদা ইসমাঈল (আ.) ও মোহাম্মদ (স.)-এর মধ্যবর্তী সময়ের মধ্যে আর কোনো রসূল এসেছেন। তাই, আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে সতর্ক করার জন্য এই সত্য সঠিক আল কেতাব পাঠালেন, যার মধ্যে এমন সত্য নিহিত রয়েছে যা, মানব-প্রকৃতি ও তাদের অন্তরকে আকর্ষণ করে। www.pathagar.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।