যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ওরা কি বলছে, সে এ কেতাবকে বানিয়ে নিয়েছে নাকি? ওরা নিজেরা যেমন কলুষিত চরিত্রের মানুষ এবং যেভাবে নিজেরা নোংরা চিন্তা ও ধারণা পোষণ করে, সেই ভাবেই আল কোরআনের বাহক মোহাম্মদ (স.) সম্পর্কে মন্তব্য করে; তাই এ প্রসংগে ওদের সম্পর্কে ঘৃণার সাথেই উচ্চারিত হয়েছে, ‘ওরা কি বলছে, সে নিজে তৈরী করে- এ কথা বলছে?’ আসলে কোনোভাবেই মোহাম্মদ (স.) সম্পর্কে এভাবে কথা বলা ওদের শোভা পায় না, যেহেতু তাদের সামনে দীর্ঘ জীবনের ইতিহাস বর্তমান রয়েছে। তার জীবনের দীর্ঘ একটি বয়স তাদের মধ্যেই কেটেছে। কোনো লেখাপড়া শেখার সুযোগ তার হয়নি এবং কারও কাছে গিয়ে শেখার মতো অবসরও তার ছিল না, এসব কারণগুলো সামনে রাখলে কোনো সন্দেহ থাকার সুযোগ থাকে না যে, এটা আল্লাহ তায়ালারই কালাম ৷ তাই এরশাদ হচ্ছে, ‘বরং এটাই সেই মহাসত্য যা তোমার রব-এর পক্ষ থেকে এসেছে ।' একমত্র সত্য যা চিরন্তন সত্য আল্লাহ পাকের নিকট থেকে নাযিল হয়েছে এবং যা মানুষের প্রকৃতি সংগত এবং যা বিশ্ব প্রকৃতির সাথেও পুরোপুরিভাবে সামঞ্জস্যশীল । এ হচ্ছে সেই মহাসত্য যা চিরদিন প্রকৃতির বুকে বিরাজ করছে, যার বহিপ্রকাশ সবখানে ও সবার নযরে প্রতিভাত । এ সত্য ব্যাপারটি সৃষ্টির সব কিছুর মধ্যে পরিপূর্ণ নিয়ম-শৃংখলার সাথে চিরদিন চলে এসেছে এবং চিরদিন থাকবে । প্রকৃতির বুকে বিরাজমান এ সত্যের বহিপ্রকাশের কোন কিছুর মধ্যে পারস্পরিক কোন দ্বন্দ্ব নেই । এ মহা সত্য আল কেতাব ৷ এই সত্য কেতাবই গোটা সৃষ্টির বুকে বিরাজমান আল্লাহ রব্বুল আলামীন-এর বিশাল সাম্রাজ্যের প্রতিনিধিত্বকারী কেতাব ৷ সর্বত্র বিরাজমান চরম ও পরম সত্যের প্রতিচ্ছবি এ কেতাব। আল কেতাবের চৌহদ্দীতে তা শব্দ-ই ও ভাষা আকারে বিধৃত হয়েছে। এ হচ্ছে সেই মহাসত্য কেতাব, যা মহান আল্লাহ তায়ালা চূড়ান্ত কেতাব হিসাবে এবং | শেষবারের মতো করে পাঠিয়েছেন এবং এই কেতাবের মাধ্যমেই তিনি সেই সব মানুষকে সংঘবদ্ধ মানব গোষ্ঠীতে পরিণত করবেন যারা তার সন্তুষ্টি পেতে চায়, যারা চায় এ কেতাব থেকে তাদের জীবনের সমস্যাসমূহের সমাধান পেতে, যারা এ পাক কালামের মধ্যে বর্ণিত সকল আইন কানুনকে বাস্তবায়িত করার জন্য বদ্ধপরিকর, যারা তাদের ও অপর মানবগোষ্ঠীর মধ্যে বিরাজমান সংকটসমূহকে এই কেতাবের মাধ্যমেই নিরসন করতে চায় এবং চায় এ কেতাবের মাধ্যমেই শান্তিপূর্ণভাবে তাদের পারস্পরিক সাহায্য সহযোগিতা বাড়াতে ও নিজেদের মধ্যে সমঝোতা এবং মেলামেশার ক্ষেত্র প্রসারিত করতে । প্রকৃতপক্ষে এই কেতাবের মাধ্যমেই পূর্ণ সততা ও সত্যুবাদিতা নিয়ে মহাবিশ্বের এ রাজ্যে তারা নিজেদের জন্য এবং অপরের জন্য শান্তি প্রতিষ্ঠা এ মহাসত্য কেতাবের বিধানকে যখন বাস্তব জীবনে চালু করা হবে একমাত্র তখনই এর প্রতিটি কথার যথার্থতা মানুষ বুঝতে সক্ষম হবে এবং অন্তর-প্রাণ দিয়ে এবং পরিপূর্ণ মোহব্বতের সাথে তারা এ কেতাবকে গ্রহণ করতে পারবে। তখন তারা দেখতে পাবে এর প্রতিটি কথাকে বাস্তবায়িত করা কতো সহজ ও কতো সুন্দর । তখন এ কালামের কোনো কথাকেই গ্রহণ করা কারও জন্য কোনো কষ্টকর বলে মনে হবে না; কারণ তখন তারা এর মধ্যে বর্ণিত প্রত্যেকটি কথাকে দেখতে পাবে চিরসত্য, চির বাস্তব এবং চিরসুন্দর । এ পাক কেতাব এমন সত্য বহন করে এনেছে যা সকল বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করে, তাদের মধ্যে বৈষম্য বা মতভেদ দূর করে দেয়, তাদের হৃদয়গুলোকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ তুলুন আললগজদ্ নত) লন হও সলিল =] যবিন্পান্শ ১ভতম ১০ www.pathagar.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।