হৃদয়ানুভূতিকে প্রচন্ডভাবে আন্দোলিত করে। যতোবারই মানুষ আল কোরআন খুলে অধ্যয়ন শুরু করে ততোবারই সে তার গোটা অস্তিত্বের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন অনুভব করে। অধ্যয়নকালে তার গোটা সত্ত্বা পরম পুলক অনুভব করে, তার ধমনীতে এক অভিনব সুর বাজতে থাকে, সে আত্মহারা হয়ে ছত্রের পরে ছত্র পড়তে থাকে আর তার হৃদয়তন্ত্রীতে পাক পরওয়ারদেগারের মধুর বাণী ঝংকৃত হতে থাকে, আর এ বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে এক মুখ থেকে অন্য মুখে । অতএব বলুন, এ অপ্রতিরোধ্য আবেগ উচ্্বাস কে থামাতে পারে! তাই তো অবাক বিসশ্ময়ে আমরা দেখতে পাই, আল কোরআন যেথায় পঠিত হয় শত্রু-মিত্র সবার মধ্যে এ মহান কালাম যেন এক যাদুর পরশ বুলিয়ে দেয়। বিরোধিতায় যারা সংকল্পবদ্ধ, এ কালামের আহ্বান যারা স্ত্ধ করে দিতে চায়, তাদের অজান্তেই কখন যে তারা এ মহাবাণীর প্রচারকে পরিণত হয়ে যায় তা তারা নিজেরাই টের পায় না । মহাবিশ্বের সর্বত্র অগণিত অবহেলিত ম্নানুষের মর্মপীড়া দূর করার আহ্বান নিয়ে যে মহান কালাম এসেছিলো শিক্ষা সংস্কৃতির সম্প্রসারণের সাথে সাথে তা দিথ্বিজয়ী অশ্বের মতো ছুটে চলেছে দেশ থেকে দেশ দেশান্তরে, যার গতিরোধ করতে গিয়ে সত্য বিরোধী সম্মিলিত শক্তিবর্গ পাগলপ্রায় হয়ে তাদের ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাহলে কি এটা এক অন্ধ আবেগ? না, এ হচ্ছে যুক্তির শক্তি, চিরন্তন সত্যের শক্তি, এ হচ্ছে ‘আল কেতাবের' মহাশক্তি, যে শক্তির সামনে পৃথিবীর সকল শক্তি মাথা নত করতে বাধ্য; বরং আরও খেয়াল করার বিষয় এ পাক কালামের অনির্বাচনীয় অভিব্যক্তির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে এমন কিছু শক্তি যার সামনে পৃথিবীর সমুদয় শক্তির সম্মিলিত অগ্রযাত্রা থমকে দাড়াতে বাধ্য । এ কেতাবের ধারক ও বাহকদের সমধবিত প্রচেষ্টার মাধ্যমে এ মহাগ্রন্থের অধ্যয়ন, প্রচার ও প্রসারে এগিয়ে যাওয়া এবং এর আরকান ও চালানো সব চেয়ে বড় প্রয়োজন । কিন্তু এটা মনে করা ঠিক হবে না যে, আল কোরআন শুধুমাত্র একটি ভয়ের জিনিস এবং এক অবোধ্য হৃদয়াবেগ আনয়নকারী গ্রন্থ মাত্র; বরং মানব প্রকৃতির নিকট যখন আল কোরআন সরাসরি দাওয়াত পেশ করে তখন যে কোনো হৃদয় মন বলে ওঠে যে, এ মধুর আবেদন কখনও বৃথা যেতে পারে না! এ মহান কেতাবের উদ্দেশ্য বাস্তবায়িত হবেই, যতোই অন্তর দিয়ে যাচাই বাছাই করা হোক না কেন, যতই যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করা হোক না কেন, মানুষের মন-মগজে জ্ঞান-গরিমার ভান্ডার যতো প্রশস্তই হোক না কেন, আল কোরআনের মধ্যে বর্ণিত জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত সকল কথা অনুধাবন করতে কেউই কোনোদিন সক্ষম হবে না এবং যতোই সময় পার হতে থাকবে ততোই মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় উপায়-উপাদানের সম্ভার আরও বেশী মানুষের গোচরীভূত হতে থাকবে, অবশ্য এর জন্য শর্ত হচ্ছে আল কোরআনের ওপর অবিচল আস্থা থাকতে হবে এবং কোনো অবস্থাতেই মানুষের স্বাধীন খেয়াল খুশী ও ইচ্ছাকে এর ওপর প্রাধান্য দেয়া যাবে না । এ কথা মনে রাখতে হবে যে, আল কোরআন কোনো মানুষের তৈরী নয়, এ পাক কালাম সেই কেতাব, যা আরশে মোয়াল্লায়' অবিকল এই ভাবে এবং এই ভাষাতেই লিপিবদ্ধ রয়েছে যেভাবে মোহাম্মদ (স.)-এর নিকট নাযিল হয়েছে। ইতিপূর্বে যত কেতাব নাযিল হয়েছে-সে সবই এ ‘আল কেতাবের'’ মধ্যে থেকে গৃহীত হুকুম আহকাম সম্বলিত অন্যান্য ভাষায় ব্যক্ত কেতাব। কিন্তু সপ্ত আকাশের ওপর লিপিবদ্ধ রব্বুল আলামীন-এর নিকট থেকে আসা ‘আল কেতাব’ অবিকল সে ভাব ও ভাষাসহ একমাত্র মোহাম্মদ (স.)-এর নিকটই নাযিল হয়েছে, এতপর এর মধ্যে কোন সন্দেহ নেই । তাই এরশাদ হচ্ছে, www.pathagar.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।