যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করা কথা এবং এসব কথার মধ্যে কতো বিরাট পার্থক্য রয়েছে। যারা ভাষা সম্পর্কে কিছু না কিছু চেতনা রাখে এবং ভাষার মধ্যে কতো নিগৃূঢ় অর্থ ও চিন্তাধারা লুকিয়ে থাকতে পারে সে বিষয়ে যাদের সামান্যতম জ্ঞানও আছে তারাই বুঝে এ ভাষা মানুষের ভাষা থেকে কতো স্বতন্ত্র । তারা দেখতে পায় আল কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে এক অকল্পনীয় শক্তি এবং এমন কিছু গোপন ক্ষমতা রয়েছে, যা অন্তরকে বশীভূত করে ফেলে এবং যে কোন পাঠকের অনুভূতির ওপর গভীরভাবে রেখাপাত করে, যা দুনিয়ার অন্য কোনো ভাষার মধ্যে থাকা সম্ভব নয় । আরববাসীরা অবশ্যই আল কোরআনের এ শক্তিকে অনুভব করেছিল এবং তারা অবাক বিস্ময়ে এ পাক কালামের সামনে ধীরে ধীরে হলেও মাথা নত করতে শুরু করেছিলো, যেহেতু তারা এ মহা গ্রন্থের বাণীর সমকক্ষ কোনো বাণী আর কখনও শোনেনি বা এমন অমিয় বচনের সন্ধানও কখনও পায়নি, তাই যখন এ পাক কালামের সুর লহরী তাদের কর্ণ কুহরে প্রবেশ করতে থাকে তখন তারা গভীর আবেগ ভরে দুলতে থাকতো, আর ভাবতো হায় এমন অমিয় বচন তারা আর কখনও শোনেনি, এমন অভিজ্ঞতা তো তাদের জীবনে আর কখনও হয়নি ৷ হায় কী মধু মেশানো রয়েছে এর সুর লহরীতে! মানুষের কথা ও আল্লাহর কথার মধ্যে পার্থক্য ঠিক সেই রকম যেমন পার্থক্য আল্লাহ তায়ালার কাজ এবং মানুষের কাজে ৷ আল্লাহ রববুল আলামীনের কীর্তিসমূহ সকল মানুষের সামনে সুস্পষ্টভাবে বিরাজ করছে, যার সমকক্ষ নিপুণ কীর্তি কোনোদিন কোন মানুষ স্থাপন করতে পারেনি, না পেরেছে তুচ্ছ থেকে তুচ্ছ কোনো জিনিসের মধ্যে সামান্যতম কোনো পরিবর্তন আনতে! গভীরভাবে লক্ষণীয় যে, একটি গোলাপ ফুলের পাপড়ির মধ্যে যে বিভিন্ন রং এর সমাহার রয়েছে তা কি সকল যামানার শিল্পীদের জন্য এক অত্যাশ্চর্য শিল্পকার্য হিসাবে বিবেচিত । এমনিভাবে আল্লাহ রববুল আলামীন এর কীর্তিসমূহকে আল কোরআনের মধ্যে এমনভাবে বর্ণনা করা হয়েছে, যা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয় । আশ ক্ৰোরআনের ক্িছু চিরতভ্তন আনব্বেদন ‘আলিফ-লাম-মীম, রব্বুল আলামীন-এর পক্ষ থেকে প্রেরিত হয়েছে এই ‘আল-কেতাব ৷’ এটিই একমাত্র সত্য ও নির্ভুল কেতাব। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই । এইটিই সেই চূড়ান্তভাবে সুরক্ষিত কেতাব। আল্লাহ তায়ালার কথা ও কাজের মধ্যে সুস্পষ্টভাবে যে সামঞ্জস্য বিরাজ করছে সেই বিষয়টিকে চূড়ান্ত সত্যরূপে তুলে ধরার জন্যই এইভাবে ‘না সূচক' বাক্য ব্যবহার দ্বারা এ কেতাবের সত্যতা ঘোষণা করা হয়েছে; অর্থাৎ বলিষ্ঠভাবে আহ্বান জানানো হচ্ছে যেন মানুষ আল্লাহ তায়ালার চিরস্তন ও অমোঘ এ সত্য কেতাবটিকে বুঝার জন্যে সন্দেহমুক্ত মন নিয়ে অধ্যয়ন করে এবং বাস্তবতার নিরীখে সৃষ্টি রহস্যগুলো বুঝার চেষ্টা করে এ জন্য সাংকেতিক কয়েকটি অক্ষরের মাধ্যমে আল্লাহ্‌ তায়ালা এমন কিছু রহস্যের দিকে ইংগীত করেছেন, যে বিষয়ে বিতর্ক তোলার ক্ষমতা কোনো বান্দার থাকতে পারে না। সাংকেতিক এ অক্ষরগুলো দ্বারা এ কথাই বলতে চাওয়া হয়েছে যে, উল্লেখিত এ অক্ষরগুলোর অনুরূপ অক্ষরসমূহের মাধ্যমে আল কোরআন রচিত হয়েছে এবং সেই কথাগুলোকে এমন এক বাচনভংগীতে ব্যক্ত করা হয়েছে, যার অনুপম চমৎকারিত্ব অন্তরকে বিমুগ্ধ করে, যার প্রতিটি কথা ভারসাম্যপূর্ণ এবং এতো পরিমাপ মতো এর প্রত্যেকটি ব্যবহৃত হয়েছে যার বিকল্প অন্য কোনো পদ্ধতি কেউ চিন্তাও করতে পারে না। এ পাক কালামের প্রতিটি আয়াত ও প্রত্যেকটি সূরার মধ্যে এমন কিছু বিশ্বয়কর উপাদান রয়েছে যা অন্তরকে কাপিয়ে তোলে এবং এ কালামের মধ্যে এমন গোপন শক্তি লুকিয়ে রয়েছে যা যে কোন www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।