জানিয়ে দেয়া হচ্ছে যে, সত্যের শত্রুদের ষড়যন্ত্র ও মোহাম্মাদ (স.)-কে ও তার আনীত দাওয়াতকে প্রতিহত করার হীন উদ্দেশ্যে তারা খোদ নবী (স.)-কে যেভাবে মিথ্যাবাদী সাব্যস্ত অবলম্বন করতে হবে, সকল অবস্থায় তাদেরকে অনেক অনেক সবর করতে হবে, চূড়ান্ত ধৈর্য অবলম্বন করতে হবে এবং বিরামহীনভাবে দিকে দিকে আল্লাহ তায়ালার দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। এখানে এই সাথে আর যে কাজটি করার জন্য ইংগীত করা হয়েছে, তা হচ্ছে; সারা জাহানের ইসলাম-দুশমনরা সত্যের বাতিকে নিভিয়ে দেয়ার উদ্দেশ্যে জেনে বুঝে ইসলামের সাথে দুশমনি করছে এবং সকল যামানাতেই, নিছক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো শ্রেণীর সাথে ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের আন্দোলনকে নস্যাৎ করার হীন চক্রান্তে তারা মেতে রয়েছে; অথচ এহেন ংগীন অবস্থায় তথাকথিত মুসলমানরা তাদের বাড়ীতে গাফেল হয়ে বসে থাকতে চায়, ইসলামী দাওয়াতকে অপরের নিকট পৌছে দেয়ার কোনো দায়িত্বই তারা অনুভব করে না । চিন্তা করে না যে আল্লাহ তায়ালা তাদেরকে জীব-জানোয়োর মতো শুধু খাওয়া পরা ও ফুর্তি করার জন্যই পয়দা করেননি, বরং তাদেরকে দায়িত্ব দিয়েছেন তার প্রতিনিধি হিসাবে কাজ করার । এরপরও তাদের নিশিদিনের ব্যস্ততা চলছে শুধুমাত্র ক্ষণস্থায়ী এ জীবনকে কেন্দ্র করেই ৷ এ জন্যে তাদেরকে একবার পৃথিবীর যে কোনো এক ভূমির দিকে গভীরভাবে তাকিয়ে দেখতে আহ্বান জানানো হচ্ছে ও বলা হচ্ছে, ‘তাকিয়ে দেখো হে মানব জাতি, গভীরভাবে চিন্তা করে দেখো! কে এ মৃত যমীনকে (একবার মুর্দা বানিয়ে দেয়ার পর) পুনরায় যিন্দা করলো, কে এখানে প্রতিনিয়ত তোমাদের জন্য তোমাদের জীবনকে সমৃদ্ধ ও উন্নত করে চলেছে এবং কে একে ক্রমান্বয়ে সমৃদ্ধ ও সম্প্রসারিত করে যাচ্ছে! এইভাবে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য ও অতীতের পাপিষ্ঠ জাতির ধ্বংসের দৃশ্যাবলী দেখে আশা করা যায়, মানুষ বুঝবে এবং ধ্বংসপ্রাপ্ত দৃশ্য ও জীবন্ত দৃশ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হবে। অতপর সূরাটি ওদের একটি কথার উদ্ধৃতি পেশ করবার সাথে সমাপ্ত হচ্ছে, ‘কখন আসবে এ বিজয়?’ অর্থাৎ, ওরা সেই বিজয় দিবস সম্পর্কে সন্ধিগ্ধ মন নিয়ে এ প্রশু করে যে দিনে তাদের প্রতি শাস্তির ধমকিকে কার্যকর করা হবে এবং মোমেনরা বিজয় লাভে ধন্য হবে! ওদের এসব সন্দেহের জবাবে এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার সাথে বলা হচ্ছে যে, অবশ্যই মোমেনদের সফলতা এবং সত্যবিরোধীদের ওপর তাদের বিজয় আসবেই । রসূলুল্লাহ (স.)-কে সম্বোধন করে বলা হচ্ছে, তিনি যেন ওদের থেকে মুখ ফিরিয়ে নেন এবং তাদেরকে ছেড়ে দেন তাদের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাওয়ার জন্য । এবার আমরা সূরাটির ওপর একটু বিস্তারিত আলোচনা পেশ করছি। তাফসীর আয়াত ১-৩০ ‘আলিফ-লাম-মীম’, ‘আল কেতাব’ অবতীৰ্ণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামীন-এর পক্ষ থেকে এর মধ্যে কোনো সন্দেহ নেই .......... যাতে করে তারা হেদায়াতের দিকে এগিয়ে যায়’ উচ্চারিত হলো তিনটি অক্ষর, আলিফ-লাম-মীম এ হরফগুলো আরবের যে সব লোককে সম্বোধন করে উচ্চারণ করা হয়েছিলো তারা বুঝেছিলো এগুলোর গূঢ় মর্ম কি। তারা একথাও জানতো যে এমন কথা তারা নিজেরা তৈরী করতে পারে না, তারা এটাও বুঝতো যে তাদের তৈরী www.pathagar.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।