এমন এমন আরও কিছু কথা বলতে থাকবে, যদি তারা দুনিয়ার জীবনে সে সব কথা বলতো তাহলে তাদের জন্য অবশ্যই জান্নাতের সকল দরজা খুলে দেয়া হতো! কিন্তু এমন সময় তারা এ কথাগুলো বলবে যখন এগুলো তাদের কোনোই ফায়দা হবে না। তখন হয়ত তারা সে ভয়ানক দৃশ্য বাস্তবে দেখার পরেই এসব কথা বলবে ৷ যেহেতু তখন এ দৃশ্যই তাদেরকে অলসতার ন্দ্রা থেকে জাগিয়ে তুলবে ৷ কিন্তু হায়! সংশোধনের সকল সময় ফুরিয়ে যাওয়ার পরই তাদের চেতনার উদয় হবে আর তাদের ওপর সে কঠিন অবস্থা ও শাস্তি নেমে আসার পরই এই নিস্ফল কথাগুলো তারা বলতে থাকবে । বলবে সেই মুহূর্তে যে মুহূর্তের খবর নবীর মাধ্যমে তাদেরকে পূর্বাহ্ন দেয়া হয়েছিল, কিন্তু তখন তারা নবীকে মিথ্যাবাদী বানিয়েছে এবং চরম হঠকারিতার সাথে তার আনীত সত্যকে অস্বীকার করেছে। এ প্রসংগে অনাগত সে কঠিন ও দুঃখ ভরা দিনের পূর্বাভাস দানের পাশাপাশি পৃথিবীর বুকে থাকাকালীন মোমেনদের জীবন কেমন ছিল তারও একটি উজ্জ্বল ছবি তুলে ধরা হচ্ছে, এরশাদ হচ্ছে, ‘প্রকৃতপক্ষে তারাই আমার আয়াতগুলোকে বিশ্বাস করে ........ আমি তাদেরকে দিয়েছি তার থেকে তারা খরচ করে।' এ হচ্ছে এক প্রাণ উদ্দীপক অবস্থার ছবি যা তাদের অন্তরের মধ্যে বিরাজমান মহত্বের সাক্ষ্য বহন করে। আল্লাহ রব্বুল আলামীন এসব পবিত্র দিল, আল্লাহভীরু ও আখেরাতে বিশ্বাসী ব্যক্তিদের জন্য সে রোজ হাশরের কঠিন দিনে কি কি বরাদ্দ করার ব্যবস্থা করে রেখেছেন সেই কথাটাকেই এখানে চমৎকারভাবে পেশ করছেন। পেশ করছেন তাদের কথা যারা শেষ রাতের অতি গভীর ও আরামের ঘুম ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ তায়ালারই মোহব্বতে শয্যা ত্যাগ করে এবং তাকে ডাকতে থাকে ভয় ও বুকভরা আশা-আকাংখা নিয়ে । অতএব, সেসব নেক বান্দার জন্য কেয়ামতের সেই ভয়ানক দিনে যে আনন্দঘন ও সুখময় পরিবেশ সৃষ্টি করে দেয়া হবে, তা হবে আজকের এই ক্ষণস্থায়ী মানবমন্ডলীর ধারণা-কল্পনা থেকে বহু বহু উর্ধের বস্তু । এ অবস্থাটি জানাতে গিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে জানানো হচ্ছে, ‘না, না কেউ জানে না, কোন ব্যক্তি উপলব্ধি করতে পারে না, তাদের চোখ জুড়ানোর মত কতো অসংখ্য মর্যাদার জিনিস সেখানে তাদের জন্য সংগ্রহ করে রাখা হয়েছে। এসবই হবে তাদের অতীতের নেক কাজগুলোর প্রতিদান ৷' এরপর খুব দ্রুতগতিতে আর একটি দৃশ্য সামনে আসছে যার মধ্যে পর্যায়ক্রমে মোমেনদের জন্য আমোদ প্রমোদে ভরা জান্নাত এবং মোনাফেকদের জন্য আগুনে ভরা দোযখের কথা তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে অপরাধী চক্রের জন্য আর একটি প্রচন্ড ধমকি প্রদান করা হয়েছে, যাতে বলা হয়েছে যে, তারা সে বেদনাদায়ক পরিণামের সম্মুখীন হওয়ার আগেই তাদেরকে পৃথিবীর বুকে অবশ্যই কিছু না কিছু শাস্তির মধ্যে ফেলা হবে। এরপর মূসা (আ.)-এর দিকে কথার মোড় ফিরিয়ে দেয়া হচ্ছে, জানানো হচ্ছে যে মোহাসম্মাদুর রসূলুল্লাহ (স.) ও মূসা (আ.)-এর মাধ্যমে মানব মন্ডলীর মুক্তির জন্য সময়াস্তরে একই পয়গাম এসেছে। আলোচনা এসেছে মূসা (আ.)-এর কওমের ব্যাপারে, তাদের যথাযথ মূল্যায়ন ও প্রচুর ংসা করতে গিয়ে বলা হয়েছে যে, তারা অবশ্যই সঠিক পথে ছিলো এবং আল্লাহর বাণী নিয়ে তারা বিশ্বময় ছড়িয়ে পড়েছিলো । এ কাজ করতে গিয়ে তারা খুবই দৃঢ়তা ও অবিচলতা দেখিয়েছিলো, যার পুরস্কার স্বরূপ আল্লাহ রব্বুল আলামীন তাদের সারা বিশ্বের নেতা বানিয়ে দিয়েছিলেন। মূসা (আ.) ও তার কওমের এ বিবরণ পেশ করতে গিয়ে মোমেনদেরকে ইংগীতে [তুলল _ ভে লাকা = সলিল ও www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।