যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আর এইটিই হচ্ছে আকীদার বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয়, অর্থাৎ ওহীর আগমন এবং বিশ্ব (স.)-এর বাৰ্তাবাহক হওয়ার সত্যতা । এরপর পেশ করা হচ্ছে সারা জাহানের মালিক, সকল ক্ষমতার অধিকারী এবং জীবন-মৃত্যুর একমাত্র ফায়সালা দাতা আল্লাহ তায়ালা সম্পর্কে এবং অস্তিত্বের বুকে তার শক্তি ক্ষমতা ও যাবতীয় গুণাবলী ছড়িয়ে থাকার বিষয়, যা আকাশমন্ডলী, পৃথিবী এবং এ দু'’য়ের মাঝে যা কিছু বর্তমান রয়েছে সে সবকে বাস্তবে অস্তিত্ব দান করার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সৃষ্টির বুকে বিদ্যমান এ' সব কিছুকে রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যস্থিত বিষয়াদিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে আল্লাহ তায়ালার শক্তির বহিপ্রকাশ ঘটেছে। পরিশেষে এগুলো সব কিছু যে তীর কাছে ফিরে যাবে ও অবশেষে তার কাছেই সবাইকে চলে যেতে হবে, আলোচ্য সূরাতে এ কথাগুলোকে হৃদয়ংগম করানোর চেষ্টা করা হয়েছে। ............. এরপর আরও বেশী দৃষ্টি আকর্ষণী যে বিষয়টি পেশ করা হয়েছে তা হচ্ছে; মানব সৃষ্টির সূচনা ও দুনিয়ার বুকে তার বিস্তার দান এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চলছে এবং তাকে কান, চোখ ও বুঝ শক্তি দেয়া হয়েছে যেন সেগুলোর দিকে তাদের দৃষ্টি আকৃষ্ট হয়। আর এসব সত্বেও মানুষ খুব কমই আল্লাহ তায়ালার শোকরগোযারি করে এবারে এখানে দ্বিতীয় বিষয়টিকে পেশ করা হচ্ছে, আর তা হচ্ছে জীবন মৃত্যুর মালিক ও সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব এবং তার গুণবৈশিষ্ট সম্পর্কে জানানোর কাজ । এই ‘উলুহিয়্যাৎ' শব্দটির মধ্যে যে গুণগুলো লুকিয়ে রয়েছে তা হচ্ছে; সৃজনী ক্ষমতা, অধিকারী হওয়ার গুণ, দয়ামায়া মমতা ইত্যাদি আর এসব বিষয়ই ইতিপূর্বে আল্লাহ তায়ালার সৃষ্টি ও পালন সম্পর্কিত আলোচনার প্রসংগে বর্ণিত হয়েছে। এরপর আসছে পুনরুথানের বিষয়টি; অর্থাৎ এ পার্থিব জীবন শেষে অবশ্যই মৃত্যু আসবে, তারপর এক নির্দিষ্ট সময় পর্যন্ত মৃত অবস্থায় মাটির সাথে মিশে থাকার পর আল্লাহ তায়ালার হুকুমে সবাইকে আবার যিন্দা হয়ে উঠতে হবে। এই বিষয়টির ওপরই সাধারণ মানুষের মনের মধ্যে সন্দেহ জাগে যে, পচে গলে মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পর আবার শরীরের অণু-পরমাণুগুলো কিভাবে একত্রিত হবে? আবার যিন্দা হওয়া, এটা এক অসম্ভব ব্যাপার ছাড়া আর কি? এ জন্য তাদের কথা উদ্ধৃতি দিতে গিয়ে আল কোরআন বলছে, ‘ওরা বলল, আমরা এ ধরার বুকে হারিয়ে যাওয়ার পর আবার কি নতুন এক সৃষ্টিতে পরিণত হবো?’ এখানে তাদের সন্দেহ সূচক অত্যন্ত দৃঢ়তা ও নিশ্চয়তাপূর্ণ কথা দিয়ে এ কথার জবাব দেয়া হয়েছে। এবার আসছে তৃতীয় বিষয়টি । আর তা হচ্ছে কবর থেকে উঠে এসে আল্লাহর নিকট ফিরে যাওয়া আর এখানে এসে দেখা যায়, কেয়ামতের দৃশ্যসমূহের মধ্য থেকে একটি দৃশ্যকে পেশ করা হচ্ছে। এরশাদ হচ্ছে, স্মরণ করে দেখো সেই সময়ের কথা যখন অপরাধীরা তাদের রব এর কাছে মাথা ঝুঁকিয়ে দাড়িয়ে থাকবে’- এ সময়ে তারা আখেরাত সম্পর্কে তাদের নিশ্চিত বিশ্বাসের কথা ঘোষণা করতে থাকবে এবং বলবে যে, তাদের নিকট সত্যের যে দাওয়াত পৌছানো হয়েছিলো তা অবশ্যই সত্য, তখন তারা | ৩২ সূন্না আস সাজদা (৬) পারা ২১> মনযিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।