সূরা আস সাজদা আকীদার বিষয়গুলোকে এমন কিছু নতুন এবং অভিনব পদ্ধতিতে পেশ করেছে যা এর পূর্বে অবতীর্ণ সূরা লোকমান পেশ করেনি । এ বিষয়ক কথাগুলোকে প্রথম দিককার আয়াতগুলোর মধ্যে উপস্থাপন করা হয়েছে, পরে এসব কথাকে ধীরে ধীরে এবং অত্যন্ত প্রভাবপূর্ণ ভাষা ও পদ্ধতিতে মানব হৃদয়ের সামনে তুলে ধরা হয়েছে। যেন অমিয় এ সুধা গাফলতির ঘুমে নিদ্ৰিত কলবগুলোকে জাগিয়ে তোলে, সত্যের প্রদীপ্ত প্রভায় আত্মাগুলোকে আলোকিত করে, ংসার জীবনের ঘূর্ণাবর্তে পতিত পেরেশান এবং নগদ প্রাপ্তিতে মুগ্ধ হৃদয়গুলোকে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। ভবিষ্যৎকে সামনে রেখে নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করতে বলে, যেমন করে পূর্বে অবতীর্ণ অন্যান্য বহু সূরার মধ্যে সৃষ্টি বৈচিত্রের এসব বিষয়ের ওপর বহু যুক্তি ও প্রমাণ পেশ করা হয়েছে। মানব সৃষ্টির সূচনা ও পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে; আলোচনা এসেছে আখেরাত্তের সেই দৃশ্যাবলী সম্পর্কে, যার মধ্যে জীবন ও জীবনের স্পন্দন থাকবে, আলোচনা করা হয়েছে অতীতের সেই স্বার্থ সন্ধানী ক্ষমতাধর ও বলদপী্দের করুণ পরিণতি সম্পর্কে, যার বিবরণে যে কোনো শোতার মনে দাগ কেটে যায় এবং তাকে নিজ অন্তিম অবস্থা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। ওপরে বর্ণিত সূরাটির ভূমিকার সাথে সাথে আরও যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা ' হয়েছে তা হচ্ছে, সূরাটি পাঠকালে অন্তরের মধ্যে প্রচন্ড এক ভীতির সঞ্চার হয় এবং নিজের অজান্তেই আল্লাহ রব্বুল আলামীনের দরবারে মাথা নুয়ে পড়ে, সকল অহংকার ও আত্মম্তরিতা দুর হয়ে যায়। অপর দিকে সত্যকে অস্বীকারকারী অন্তর, ওপরের বর্ণনার সংস্পর্শে এসে আরও বিদ্বেষী, আরও কঠিন এবং আরও জিদ্দী হয়ে যায়; এই জন্য এ উভয় শ্রেণীর ব্যক্তিদের পরিণতি সম্পর্কে এমনভাবে জানানো হয়েছে যেন ভাল ও মন্দ সকল ব্যক্তির শেষ পরিণতির ছবিগুলো তাদের চোখের সামনে ভাসতে থাকে এবং আল কোরআনের প্রত্যেক পাঠকই যেন এসব দৃশ্য দেখতে থাকে । আলোচ্য সূরার মধ্যে পেশ করা প্রত্যেকটি বর্ণনা ও দৃশ্যই এমন কিছু বিষয়ের দিকে মানব হৃদয়কে আকৃষ্ট করে যা তন্তরাচ্ছন্ন মানুষকে চাংগা করতে থাকে এবং নিদ্রায় ঢলে পড়া মানুষকে প্রচন্ডভাবে নাড়া দিয়ে জাগিয়ে তোলে ও চিন্তা-ভাবনা করতে তাদের উদ্বুদ্ধ করে। কেয়ামতের ভয়াবহ বৰ্ণনা কখনও মনের মধ্যে প্রচন্ড ভয় জাগায়, আবার কখনও আশার সঞ্চার করে, কখনও সতর্ক ও সাবধান হওয়ার জন্য প্রেরণা যোগায়, কখনও লোভ জাগায়, আবার কখনও তৃপ্তি ও অল্পে তুষ্টি আনে । অবশেষে এসব মানসিক অবস্থা সেসর যুক্তি প্রমাণ গ্রহণের দিকে আহ্বান জানায় এবং তখন যে কোনো মানুষ নিজের জন্য একটি পদ্ধতি বেছে নেয় এবং জেনে বুঝে সঠিক ও সমুজ্জ্বল পদ্ধতি অনুসরণ করে তার শুভফলের জন্য অপেক্ষা করতে থাকে । আলোচনা প্রসংগে দেখা যাচ্ছে যে, গোটা সূরাটিকে চার বা পাচটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটি পাশাপাশি অবস্থিত এবং একটি শেকলের মাধ্যমে তা পরস্পরের সাথে জড়িত । সূরাটি শুরু হচ্ছে বিচ্ছিন্ন কয়েকটি অক্ষর; ‘আলিফ লাম ও মীম’ দিয়ে৷ এর দ্বারা আল কোরআন জানাতে চায় যে এই অরক্ষরগুলোর শ্রেণী থেকেই আল কোরআন অবতীর্ণ হয়েছে এবং এগুলো দ্বারা আল্লাহর নিকট থেকে আল কোরআনের অবতরণ ও ওহী স্বরূপ আসা সম্পর্কে সকল সন্দেহের অপনোদন হয়েছে। আল্লাহ তায়ালার প্রেরিত সবই রসূলের শিক্ষা এবং তার রব-এর পক্ষ থেকে আগত বাণী সবই এক, যেন এর দ্বারাও রসূল তার জাতিকে সতর্ক করতে পারেন [_তুস্ন আল _ লৈ লন সলিল € www.pathagar.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।