যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

I oe ABADer Y ct {2 e © ioe i ul = ls = U5 we A DD wh A Dew ed A SEEifo aie vey lous AY ICU EUG 2G £ AD AADA PY © 93 | ২৮. তারা বলে, যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হও তাহলে সে বিজয়ের ক্ষণটি কখন আসবে (যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছো)। ২৯. (হে নবী,) না তাদের কোনো রকম অবকাশ দেয়া হবে! ৩০. অতএব (হে নবী,) তুমি এদের (এসব কথাবার্তা) থেকে বিমুখ থাকো এবং তুমি (শেষ দিনের) অপেক্ষা করো, নিসন্দেহে তারাও (সেদিনের) অপেক্ষা করছে। সংশ্কিপ্ত আনল্লোচনা মানব প্রকৃতির মধ্যে যে সঠিক আকীদা ঘুমিয়ে রয়েছে তাকে জাগিয়ে তোলার জন্য আল কোরআনের মধ্যে ইতিপূর্বে মর্মস্পর্শী আহ্বানের যে সব আদর্শ নমুনা পেশ করা হয়েছে আলোচ্য সুরার মধ্যে সেই রকমেরই আর একটি নমুনা পেশ করা হলো, যা হৃদয়ের মধ্যে পুরোপুরিই গেঁথে যায়; আর তা হচ্ছে, একমাত্র এক ও নিরংকুশ সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কথা, যিনি মানবজাতিসহ গোটা বিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা, তার সামনে আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দেয়া ৷ একথা মেনে নেয়া যে তিনিই আকাশমন্ডলী, পৃথিবী এবং এ দু'য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর পরিচালক এবং এ কথার সাক্ষ্য দেয়া যে মোহাশম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর রেসালাত অবশ্যই সত্য; আর এ কথাও মেনে নেয়া যে মানবমন্ডলীকে আল্লাহ তায়ালার দিকে এগিয়ে নেয়ার জন্য তাকে পথ প্রদর্শক হিসাবে পাঠানো হয়েছে। এটা বিশ্বাস করা যে পুনরুত্থান দিবস আছে, একদিন কেয়ামত অবশ্যই সংঘটিত হবে, হিসাব-নিকাশ হবে এবং যার যা পাওনা তা পুরোপুরিই তাকে বুঝিয়ে দেয়া হবে। আলোচ্য সূরার মধ্যে এসব আকীদা-বিশ্বাস সম্পর্কেই আলোচনা করা হয়েছে, আর মন্ধায় অবতীর্ণ সকল সূরাতেই বিশেষভাবে অদৃশ্য এসব আকীদা গ্রহণ করার ওপর জোর দেয়া হয়েছে। মূল কথাটির প্রতি সকল মানব-হৃদয়কে আকৃষ্ট করা হয়েছে তা হচ্ছে সবাইকে এ কথা জানিয়ে দেয়া যে, এ কথাগুলো সেই মহান সত্ববার কাছ থেকে নাযিল হয়েছে যিনি সর্বজ্ঞ এবং সব কিছুই যার জ্ঞান ভান্ডারের মধ্যে রয়েছে। সারাবিশ্বের সকল মানুষের অন্তরের মধ্যে যে চিন্তাস্বোত নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে, সে সবের বাহ্যিক ও আভ্যন্তরীণ যাবতীয় অবস্থার খবর একমাত্র তিনিই রাখেন । তিনিই জানেন সে চিন্তাধারার বাকে বাকে কতো জটিলতা রয়েছে এবং সেসব চিন্তাস্নোত জীবনের গিরি সংকট ও নানাবিধ বন্ধুর পথ অতিক্রম করার সময় কতো প্রকার বাধা-বিঘ্নের সম্মুখীন হয়, তিনিই জানেন সে সব চিন্তাধারার প্রকৃতি কি এবং সে চিন্তাস্রোত কোন উৎসমূল থেকে উৎসারিত হয়; তিনিই জানেন কোন বলিষ্ঠ যুক্তি এসব বিক্ষিপ্ত চিন্তাকে প্রভাবিত করে ও এককেন্দ্রিক করে এবং অনুকূল ও প্রতিকূল সকল পরিস্থিতির মধ্যে কোন মহামূল্যবান কথা এসব চিন্তাবিদদের হৃদয়ে সাড়া জাগায় । www.pathagar.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।