জন্য কোনো সামান্যতম ছিদুও নেই এবং মানুষের কাছে এ রহস্যের দ্বার চিরদিন অবকরুুদ্ধই রয়ে গেছে।(১) কারণ এ বিষয়টি জানা মানুষের ক্ষমতার বাইরে এবং মানুষের জ্ঞান-সীমার সম্পূর্ণ বাইরের বিষয় । সে অজানা রহস্য একান্তভাবে আল্লাহ তায়ালাই জানেন অন্য কারও পক্ষেই তা জানা সম্ভব নয়। তবে আল্লাহ তায়ালা তার এই গায়বী এলেম কাউকে যৎ কিঞ্চিৎ কিছু দিতে চাইলে দিতে পারেন, এটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার এবং এ ব্যাপারে কেউ কোন বাহাদুরীর দাবী করতে পারে না । তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালাই (সকল বিষয়ে) ওয়াকেফহাল ৷’ অর্থাৎ জাননেওয়ালা এবং সকল বিষয়ে খবর রাখনেওয়ালা তিনি ছাড়া নেই আর কেউ । এইভাবেই সূরাটি সমাপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভয়ানক দূরবর্তী ও দিগনস্তব্যাপী সর্ববিষয়ের গভীর ও সুক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়াদির প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই সূরাটির অবতারণা, যা জানার জন্য মন উদগ্রীব হয়ে থাকে, চলমান জীবন যে মহাকালের সফরে থাকাকালে পার্থিব জীবনের মধ্যে ক্ষণিকের যাত্রা বিরতিতে আত্মতুপ্তি বোধ করে, তাদের এই অসার প্রয়াসের তুচ্ছতা জানানো এবং দূরের হলেও সুনিশ্চিত পরিণতির দিকে তাদেরকে অগ্রসর করে দেয়াই সূরাটির কেন্দ্রীয় উদ্দেশ্য । তাই মানুষকে উদাত্ত কণ্ঠে ধীরস্থিরভাবে চিন্তা-ভাবনা করতে এবং পরবর্তীতে কী পরিণতির সম্মুখীন হতে হবে, সে বিষয়টিকে রেখে নিজের জীবনের হীতকর্তব্য নির্ধারণ করে নিতে আহ্বান জানানো হচ্ছে। দুনিয়ার বাস্তবতার মধ্য দিয়ে ধীর মন্থর পদক্ষেপে সে তো তার নিশ্চিত পরিণতির দিকে এগিয়ে চলেছে। তার সামনে দিগন্তব্যাপী এক মহা পুস্তক এই গোটা বিশ্বে রয়েছে এবং তার মধ্যস্থিত দৃশ্যসমূহ ও বিশাল এ জীব জগৎ! এসব কিছুর দিকে গভীরভাবে দৃষ্টিপাত করার জন্য তাকে বারবার আহ্বান জানানো হচ্ছে যেন সে নিজ মালিককে চিনতে পারে, তারই পরিপূর্ণ আনুগত্যে আত্মনিয়োগ করতে পারে এবং সময় থাকতেই মহাকালের সফরের জন্য পাথেয় সংগ্রহে তৎপর হতে পারে। নাতিদীর্ঘ এ সূরাটি মাত্র চৌত্রিশটি আয়াত নিয়ে গঠিত । এরই মধ্যে মহাবিশ্বের মহান প্রতিপালক তার সম্পর্কে জানানো ও মানুষকে কর্তব্য সচেতন করার জন্য যে অমিয় মহাবাণী “প্রেরণ করেছেন তা বিদগ্ধ হদয়ে অবশ্যই গভীরভাবে রেখাপাত করে । সুতরাং বড়ই বরকতময় তিনি, অযাচিত যার মেহেরবাণী, সকল অন্তরের তিনি সৃষ্টিকর্তা । আর হা, সেই মহান আল্লাহ তায়ালাই তো মহামূল্যবান গ্রন্থ আল কোরআনের অবতরণকারী- অবশ্যই এ পাক কালাম মনের নানা জটিলতা ও বক্ৰতারূপ ব্যাধির আরোগ্য দানকারী এবং মোমেনদের জন্য তা হেদায়াত ও রহমত, যা মযলুম ও দুঃখী জনগণের ব্যথাহত অন্তরে নিরবধি সিঞ্চন করে যচ্ছে। (১) এ বাক্যটি গৃহীত হয়েছে লেখকের রচিত: ‘আত্তাসওয়ীরুল ফাননিউ ফিল কোরআন ' গ্রন্থের অধ্যায়- ‘আত্ তানাসিকুল ফান্নিউ' থেকে । www.pathagar.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।