সেটা এমন এক বিষয় যা পুরোপুরি অজানার ঘন অন্ধকারে ঢাকা রয়েছে। সে অন্ধকারের পর্দা এতোই পুরু যে তা ভেদ করে সেখানকার কোনো খবর আমাদের কান পর্যন্ত পৌছায় না বা সে দৃশ্য আমাদের দৃষ্টি স্পর্শ করে না। এই কঠিন পর্দার সামনে দাড়িয়ে মানুষ বড়ই অসহায় বোধ করে এবং ভীত সন্তস্ত হয়ে গুটি শুটি হয়ে যায় এবং সে বিশ্ব সম্মাটের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যেহেতু শত চেষ্টা করেও এ রহস্য জাল ভেদ করা তার পক্ষে সম্ভব হয় না। তখনই সে গভীরভাবে অনুভব করে যে, তার জ্ঞান-বুদ্ধি ও দৃষ্টি-শক্তি কতো সীমাবদ্ধ । সে তার অক্ষমতার কথা উপলব্ধি করে, তার মেকী অহংকার ও ভালমন্দ বিচার ক্ষমতার অধিকারী হওয়ার দাবী দূরীভূত হয়। গায়বের দুৰ্ভেদ্য প্রাচীরের সামনে দাড়িয়ে মানুষ সহজেই বুঝতে পারে যে, মহাবিশ্বের জ্ঞানভান্ডার থেকে অতি সামান্যই তাকে দেয়া হয়েছে এবং সে জানে না এ প্রাচীরের অপর দিকে কী নিগৃঢ় রহস্য ভান্ডার রয়েছে যা কোনো দিন মানুষ জানতে পারেনি। আর আগামীকাল কী ঘটবে তা তারা বুঝতে পারতো না! এমনকি পরবর্তী মুহূর্তে কী ঘটবে তাও তারা বুঝতে পারত না, আর এই অক্ষমতার উপলব্ধি মানুষকে তার অংহকার এবং নিজের বড়ত্বের চেতনা থেকে নামিয়ে নিয়ে আসে । আল কোরআনের এই প্রবল প্রভাবপূর্ণ ও গভীর আলোচনার ধারা মানুষের অন্তরের মধ্যে হাশরের মাঠ সম্পর্কে প্রচন্ড এক আশংকার অনুভূতি জাগায় । সকল যামানা ও সকল দেশ, বর্তমানের বাস্তবতা ও ভবিষ্যতের দৃশ্যমান সত্য এবং দূর ভবিষ্যৎ ও সর্বকালের সর্ব অবস্থা ও সকল কিছুর তুলনায় প্রশস্ত সে ভয়ংকর হাশরের ময়দানের ভয় মানুষের অন্তরের সুবিস্তীর্ণ ক্ষেত্র দখল করে রেখেছে; মানুষের আশা আকাংখার মধ্যে এবং মানুষের দৃঢ় চিন্তা-ভাবনার মধ্যেও রয়েছে এ প্রচন্ড ভীতি; এ ভীতি হচ্ছে বহু দূরে অবস্থিত কেয়ামত সম্পর্কে, এ প্রচন্ড আশংকা হচ্ছে অনেক অনেক দূরে অবস্থিত বৃষ্টির উৎস থেকে বারিবর্ষণ সম্পর্কে, এ কঠিন আতংক হচ্ছে চোখের আড়ালে গোপন স্থানে অবস্থিত বাচ্চাদানির মধ্যে ভ্রুণ সম্পর্কে । এ সংশয় হচ্ছে আগামীকালের উপার্জন সম্পর্কে, এ ভীতি রয়েছে সেসব জিনিসের জন্য যা নিকট দূরত্বে রয়েছে এবং যা রয়েছে অজানার মধ্যে অদৃশ্য, এ মারাত্মক ভয় বিরাজ করে মৃত্যু ও দাফনের দিন ক্ষণ ও মৃত্যুর পর কোথায় দাফন করা হবে সেই স্থান সম্পর্কে, অথচ এগুলো সবই হচ্ছে ধারণার অতীত ব্যাপার । কেয়ামতের সেই সুবিশাল ময়দানে অনুষ্ঠিত হবে সর্বকালের সারাবিশ্বের সকল মানুষের কল্পনাতীত এ মহা-মহা সমাবেশে মানুষ উর্ধশ্বাসে তাদের শেষ পরিণতির জন্য অপেক্ষা করবে; কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের বর্ণনার মধ্যে সে ভয়াবহ দিনের দৃশ্য এমন ছবির মত তুলে ধরা হয়েছে যে, এ বর্ণনা পাঠকালে যে কোনো ব্যক্তির অন্তর, সে ভয়ংকর দিনের সকল অবস্থার সংস্পর্শে এসে দুরু দুরু করে কাপতে থাকে । এ সময়ে সকল অবস্থা একত্রিত হয়ে, অন্তরের মধ্যে গায়বের প্রশ্নের ওপর কেন্দ্রীভূত হয়ে যায় এবং আমরা সবাই যেন একটি আবদ্ধ জানালার সামনে দাড়িয়ে জানালার ওপাশের অবস্থা জানার জন্য আমরা অধীরভাবে প্রতীক্ষা করতে থাকি । আমাদের কাছে মনে হতে থাকে; যদি সূচের ছিদ্রের মতো একটি অতি সূক্ষ ছিদ্ পথেও ওপাশের দৃশ্যটি দেখতে পেতাম তাহলে জানা অজানার ব্যবধান ঘুচে যেত এবং এই নিকট এবং সে দূর সবই একাকার হয়ে সকল রহস্যের দ্বার উদ্ঘাটিত হয়ে যেতো । আর তাহলে সব দূরের বিষয়ের জট আমাদের সামনে খুলে যেতো, তার মধ্যে রয়েছে সৃষ্টি-কাজে পিতামাতার ভূমিকা অন্যতম..........., কিন্তু না, এ বাতায়ন পথে সে অজানা রহস্যকে জানার লালা তত সনব্ষিল www.pathagar.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।