কঠিন দিনকে বিলন্বিত করার কোনো সাধ্য কারও থাকবে না, কোনো কাজে আসবেন না না তার সহায় সম্পদ । আর আল্লাহ জাল্লা শানুহু তার বুঝমতোই বৃষ্টি বর্ষণ করেন, বর্ষণ করেন সেই পরিমাণে যা তার মর্জিতে আসে; আল্লাহ তায়ালা মানুষকে যে জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতা দান করেছেন তার দ্বারা সে এমন এক পরিমাপ যন্ত্র আবিষ্কার করেছে যার দ্বারা সে বৃষ্টি আসার পূর্বে তার পূর্বাভাস হয়তো জানতে পারে। তাই বলে সে বৃষ্টি আসার জন্য প্রয়োজনীয় উপকরণাদি সৃষ্টি করতে সক্ষম হবে না। তাই আল্লাহ তায়ালার কালাম আমাদেরকে জ্রানিয়েছে যে, একমাত্র আল্লাহ তায়ালাই বৃষ্টি বর্ষণ করেন। কারণ তিনিই সেই সব কারণ ও উপকরণাদি সৃষ্টি করেন যা আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার জন্য প্রয়োজন । সুতরাং বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তায়ালা যে বিশেষ ক্ষমতাটির প্রয়োগ জরুরী বলে আমরা জানি তা হচ্ছে বৃষ্টি আনয়নের জন্য একমাত্র আল্লাহ তায়ালার নিজের ক্ষমতা ও ইচ্ছা শক্তি । আলোচ্য আয়াতটিতে এ পথটিকেই সুস্পষ্টভাবে বলা হয়েছে। বলা হয়েছে, গায়বের খবর একমাত্র আল্লাহ তায়ালা জানেন, একান্তভাবে এ ক্ষমতাটি তার হাতে নিবদ্ধ-একথাটি যারা মানতে চায় না তারা নানা প্রকার কল্পনাপ্রসূত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পায়, অথচ ভ্রান্ত মানুষ এটা হিসাব করতে চায় না যে সকল বিষয়ের সকল অবস্থার প্রকৃত ও নিশ্চিত জ্ঞান এক আল্লাহ তায়ালা ছাড়া আর কারও হাতে নেই । একমাত্র তার জ্ঞানই সঠিক ও পূর্ণাংগ এবং সে জ্ঞান এমন চিরস্থায়ী যে তার মধ্যে কোনো কমবেশী হওয়ার সম্ভাবনা নেই । তাই এরশাদ হচ্ছে, ‘আর তিনিই (নিশ্চিতভাবে) জানেন যে খাতৃগর্ভে শুক্রকীটটির মধ্যে কি আছে। EEE: এখানে বলা হয়েছে, একান্তভাবে আল্লাহ তায়ালাই জানেন কেয়ামতের জ্ঞান ও | রহস্যের প্রতীক মাতৃগর্ভে অবস্থিত ভ্রুণ সম্পর্কে, বলা হচ্ছে, এ বিষয় দুটি শুধু তিনিই জানেন, আর কেউই এ বিষয়ে কিছু জানে না, জানে না নিশ্চিতভাবে এসব অন্য কেউ ৷ জরায়ূর মধ্যে কি আছে, প্রতি মুহূর্তে কি বর্ধিত হচ্ছে, বাড়তি বা কমতি হওয়ায় কি উন্নৃতি হচ্ছে, সন্তান ধারণের পর জরায়ুর মধ্যে সংকোচন বা বৃদ্ধি না হওয়া পর্যন্ত জ্যান্ত না মৃত, পুরুষ না নারী ভ্রুণ- এ বিষয়ে নিশ্চয়তার সাথে কেউ কিছুই জানে না, একমাত্র আল্লাহ তায়ালাই এ বিষয়ে জানেন । গর্ভ ধারণের প্রথম মুহূর্তে পুং জীবকোষ ও ডিম্বকোষের সম্মিলন কেমন করে হয় এবং কিভাবে ভ্রুণ গঠিত হয়, এর বৈশিষ্ট, অবস্থা এবং এর শক্তি ক্ষমতা সম্পর্কে কেউ কিছুই জানে না৷ এসবের জ্ঞান একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর কাছেই রয়েছে। এরশাদ হচ্ছে; ‘কোন ব্যক্তি জানে না, আগামীকাল কে কি রোযগার করবে ৷' অর্থাৎ, কেউ জানে না, কে কি ভাল জিনিস উপার্জন করবে এবং কে কি মন্দ উপার্জন করবে, কে উপকৃত হবে, আর কে তার নিজ উপার্জন দ্বারা তার নিজেরই ক্ষতি ডেকে আনবে; কার জীবন সহজ হবে আর কার জীবন হবে সমস্যা-সংকুল; কে সুস্থ থাকবে আর কে হবে অসুস্থ । কে আল্লাহ তায়ালার অনুগত থাকবে আর কে করবে নাফরমানী ৷ এখন উপার্জন শব্দটি সাধারণভাবে ব্যবহত হয় আগামীকাল মানুষ আর্থিক যেসব জিনিস লাভ করবে তার ওপর; কিন্তু আগামীকাল কি হবে না মানুষও রয়েছে অদৃশ্যের আঁধারের মুখোমুখী দাড়িয়ে, পর্দার ওপাশে কোন পরিণতি অপেক্ষা করছে তার জন্য তা দেখার ক্ষমতা তার নেই । আর এইভাবে ‘ মানুষ জানে না কোন যমীনে সে মৃত্যু বরণ করবে৷’ | ৩১ সূরা লোকমান (৯১) পারা ২১> মনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।