এবং আমোদ-ফুর্তির বিষয়সমূহ সবই সাময়িক এবং অতি ক্ষণস্থায়ী । একটি নির্দিষ্ট সময়ের জন্যই এসব তোমাদেরকে দেয়া হয়েছে। সীমাবদ্ধ সে সময়টি শেষ হয়ে গেলেই এগুলো তোমাদের থেকে দূরে সরে যাবে; অতএব বুঝা দরকার যে এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে, ভোগ-বিলাসের এসব জিনিসের মধ্যে তোমরা মজে যাও, না তোমাদের পরবর্তী যিন্দেগীকে সমৃদ্ধ করার জন্য তোমরা ব্রতী হও ৷ আবারও স্মরণ করানো হচ্ছে, এবং তোমাদেরকে যেন (এসব বস্তু) আল্লাহ থেকে গাফেল না করে দেয়’ ........ অর্থাৎ আল্লাহ রব্বুল আলামীনকে ভুলে থাকার জন্য সম্পদ-সমৃদ্ধির আকর্ষণ তোমাদেরকে দারুণভাবে প্রলুব্ধ করে, নানা কর্মব্যস্ততা পরকালীন জীবনের কথা মনে করা থেকে ভুলিয়ে রাখে, অথবা শয়তান এমন সব আজে বাজে কথা মনের মধ্যে জাগাতে থাকে যে মানুষকে কিছুতেই স্মরণ করতে দেয় না যে এ জীবনের কোনো শেষ আছে এবং পরকাল বলে কিছু থাকতে পারে। এসব শয়তানও তো আছে অনেক কিসিমের, যেমন সম্পদের প্রতি অদম্য লোভ এবং সম্পদের অহংকার এক শয়তান, জ্ঞানের অহংকার এক শয়তান, বয়সের অহংকার এক শয়তান, শক্তির দর্প এক শয়তান, ক্ষমতার বড়াই এক শয়তান, কুপ্রবৃত্তির তাড়ন এক শয়তান এবং দুর্দম যৌন আবেগ এক শয়তান । অপর দিকে এসব শয়তানকে ঠেকানোর জন্য ডাল স্বরূপ কাজ করে আল্লাহ্ তায়ালার ভয় এবং আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস! যে বিষয়গশুশ্লো একমাত্র আল্লাহ্ তায়ান্পাহ্ জ্ঞানেন আলোচ্য সূরাটির চতুর্থ ও শেষ অধ্যায়ে আখেরাতের এই ভয়াবহ দৃশ্য পেশ করার পর গভীরভাবে হৃদয়কে বশীভূত করার জন্য আখেরাত সংঘটিত হওয়ার কথাটি অত্যন্ত জোরালোভাবে আসছে, যাতে করে আখেরাতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা হৃদয়কে বিগলিত করতে পারে। এ বর্ণনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামীন-এর জ্ঞানকে ছবির মতো তুলে ধরা হয়েছে এবং জানানো হয়েছে যে মানুষ গায়ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, আর এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কমতি । সূরাটির সকল অংশে এ কথাটিকে তুলে ধরা হয়েছে, বরং এই মহা বিস্ময়কর কেতাবের সর্বত্র মানুষের এই দুর্বলতার কথাটিকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মানুষ তার সীমাবদ্ধতাকে স্মরণ করে নতি স্বীকার করে এবং কেয়ামতের বাস্তবতা অনুধাবন করে,সময় থাকতেই সাবধান হয়। এরশাদ হচ্ছে, অবশ্যই আল্লাহ তায়ালার কাছে কেয়ামতের আগমনের (সঠিক) জ্ঞান আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন (তিনি ছাড়া আর কেউই জানে না কখন কোথায় বৃষ্টি বর্ষিত হবে), তিনিই জানেন যা শুক্ৰকীটে (মজুদ) রয়েছে (তা ছেলে না মেয়ে, শুক্রকণায় থাকা পর্যন্ত তা কেউই জানে না), কোনো মানুষই বলতে পারে না (সে নিজে) আগামীকাল সে কি (রেযেক কিংবা কি কর্মফল) কামাই করবে, না কেউ এ কথা বলতে পারে যে কোন্ যমীনে সে মৃত্যুবরণ করবে, নিসন্দেহে (এ তথ্যগুলো একমাত্র) আল্লাহ তায়ালাই জানেন, (তিনি) সর্বজ্ঞ সর্ববিষয়ে (তিনি অবহিত) । (আয়াতা ৩৪) আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা কেয়ামতকে মানুষের কাছে অদৃশ্য বানিয়ে রেখেছেন। একমাত্র তিনি ছাড়া সে দিনের রহস্য সম্পর্কে আর কেউ কিছুই জানে না । আল্লাহ তায়ালা এ | বিষয়টিকে পরিপূর্ণভাবে রহস্যময় করে রাখতে চেয়েছেন, যাতে করে মানুষ এ বিষয়ের ব্যাপারে সারাক্ষণ ভয়ে থাকে, এর জন্য প্রতীক্ষা করতে পারে এবং এর মুখোমুখী হওয়ার জন্য সদা-সর্বদা প্রস্তুত থাকে; অথচ কবে কেয়ামত সংঘটিত হবে তা কেউই জানে না; অবশ্যই যে কোনো মুহূর্তে হঠাৎ করে সে ভয়াবহ দিন এসে যাবে, সে সময়ে সে সফরের পাথেয় যোগাড় করার জন্য সে www.pathagar.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।