বিপদের মধ্যে তারা পতিত হয় যে তখন কারও কথা মনে থাকে না । পরিবার পরিজন ও দুনিয়ার সকল শক্তি ক্ষমতার কথা ভুলে তারা একাগ্ৰচিত্তে নিজেদেরকে বিশ্বপ্রভুর দরবারে নিবেদন করে। এ সময় পিতা তার সন্তানের কথা ভুলে যায়। বিপদের ঘনঘটা সন্তান ও পিতার মাঝে এমনভাবে আড় হয়ে দাড়ায় যে তখন দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না, কারও কথাই মনে করার অবসর থাকে না । প্রত্যেক ব্যক্তিই তখন নিজেকে একান্ত একাকী অনুভব করে। অনুভব করে যে, তাকে সাহায্য করার কেউ নেই ৷ কারও ক্ষমতা নেই সামান্যতম সহায়তা দেয়ার, তখন সকল আত্মীয়তা ও সকল বন্ধন শুধু অবাস্তর অনভিপ্রেত অনাকাংখিতই মনে হয়- তাইই নয়। বরং তখন সকল আত্মীয়তা ও সকল বন্ধন যেন ভয়ের কারণ হয়ে দাড়ায় । যেদিন কেউই কারো উপকার করতে পারবেনা হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, এমন একটি দিনকেও ভয় করো, যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় ......... জীবন তোমাদের কোনোরকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক (শয়তান) যেন কখনো তোমাদের আল্লাহ তায়ালা সম্পর্কে কোনো ধোকা দিতে না পারে। (আয়াত ৩৩) কেয়ামতের সেই ভয়াবহ দিনে যে কঠিন আতংক মানুষকে পেয়ে বসবে তা হচ্ছে তাদের মানসিক আতংক । এ আতংক তাদের চেতনা ও অন্তরকে এমন কঠিনভাবে অবসাদগ্রস্ত করে দেবে যে দেহের সকল শক্তি নিঃশেষে খতম হয়ে যাবে।(১) এ সময়ে আত্মীয়তা ও সকল বন্ধন ছিন্ন হয়ে যাবে, দয়া মায়া মমতার সকল বন্ধন ছিন্ন হয়ে যাবে। বংশীয় সম্পর্ক সবই কেটে যাবে, সন্তান ও পিতার ভালোবাসার সকল বন্ধন শেষ হয়ে যাবে- আরও যত প্রকার সম্পর্ক আছে তাও হাশরের সে কঠিন দিনে শেষ হয়ে যাবে । প্রতিটি মানুষ নিজেকে সেদিন একান্ত একাকী ও অসহায় অনুভব করবে । কেউ কাউকে সে মহা বিপদে সাহায্য করতে পারবে না । সেদিন নিজের কাজ ও নিজের পাওনা পাওয়া ছাড়া এ সময়ে কেউ কারও কোনও উপকার করতে পারবে না । এত কঠিন এ সময়কার এই বিপদ যার কোনো তুলনা করা যায় না। এ জন্য আজ সময় থাকতেই মানুষকে আল্লাহ তায়ালাকে ভয় করে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে। এই আল্লাহ ভীতিই মানুষকে সেদিন আল্লাহ তায়ালার প্রিয়পাত্র হতে সাহায্য করবে এবং তাদের মিনতি সেদিন বৃথা যাবে না। আখেরাতের অবস্থার চিত্রটি এখানে এমন মর্মস্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে যা যে কোনো হৃদয়কে আকৃষ্ট করে৷ এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আল্লাহ তায়ালার ওয়াদা সত্য ।' অর্থাৎ তিনি তার ওয়াদা খেলাফ করবেন না এবং তার ওয়াদা করা শাস্তি বা প্রতিদানকে তিনি বিলম্বিতও করবেন না৷ সেদিনকার কঠিন ও ভয়াবহ দিন থেকে কেউ কোথাও পালিয়ে যেতে পারবে না এবং কেউ সে দিনের সুক্ষ হিসাব গ্রহণ থেকে দূরে সরে যেতে পারবে না । যে যেটুকু করেছে তার সুক্ষাতিসুক্ষ বিচার করে যার যেটুকু পাওনা তাকে তা যথাযথভাবে বুঝে দেয়া হবে। এ বিচারের হাত থেকে না পিতা রেহাই দিতে পারে সন্তানকে, না সন্তান পিতাকে! ‘সুতরাং, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয়’ ....... অর্থাৎ দুনিয়ার জীবন এবং এ জীবনে যা কিছু আকর্ষণীয়, তা যেন তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে না রাখে যে, চাকচিক্যময় তোমাদের এ জীবন বরাবর একই রকম থাকবে। একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এখানকার ভোগ-বিলাসের যাবতীয় দ্রব্য (১) দেখুন “‘মাশাহিদুল আলামে ফিল কোরআনে'’-গ্রস্থে ‘আল আলামুল আখারুফিল কোরআন অধ্যায়টি পৃঃ 8৪২-৪৪ [৩১ লনা লোক্মাল কন) সাকা =৯ লখিল $ | যিন্দাবন্স ১৬তম ৮ www.pathagar.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।