‘তারপর যখন তিনি তাদেরকে রক্ষা করে স্থলভাগের দিকে নিয়ে যান, তখন তাদের মধ্যে কেউ কেউ(বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে দোল খায় ।' মোমেনের আত্মমর্যাদার দাবী হচ্ছে, সে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ করবে এবং সর্বাবস্থায় এবং সকল কিছুর জন্য আল্লাহ পাকের কৃতিত্ব ঘোষণা করবে এবং একমাত্র তার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করবে ৷ প্রকৃতপক্ষে সকল কিছুর শোকরিয়া পাওয়ার অধিকারী একমাত্র তিনি । সুতরাং এ বিষয়ে মধ্যম পথ অবলম্বনকারী হওয়ার অর্থ হচ্ছে প্রকারান্তরে এ কথাই জানানো যে, শক্তি-ক্ষমতা ও কৃতিত্বের কিছু অংশ অন্য কারও হাতে আংশিক হলেও আছে বলে স্বীকার করা। ওদের মধ্যে আরও একটি গ্রুপ আছে যারা আল্লাহ রববুল আলামীন-এর কৃতিত্ব মানতে চায় না, বরং বিপদমুক্ত হওয়ার সাথে সাথে ও সুদিনের মুখ দেখামাত্র তারা তার ক্ষমতার নিদর্শনগুলোকে সরাসরি অস্বীকার করে বসে । তাদের সম্পর্কে আল্লাহ্ তায়ালার কথা জানাতে (‘আমি সকল ক্ষমতার মালিক আল্লাহ বলছি), আমার (শক্তি-ক্ষমতার) নিদর্শনগুলোকে একমাত্র তারাই অস্বীকার করে যারা চরম অবাধ্য ও ধোকাবাজ ৷’... এখানে ‘খাত্তার’ শব্দটি বলতে তাদেরকে বুঝায় যারা ভীষণ ও মারাত্মক রকমের বিশ্বাসঘাতক এবং ‘কাফুর’ বলতে বুঝায় সেসব মানুষকে যারা, আল্লাহ রব্বুল আলামীন-এর নেয়ামতসমূহকে ভীষণভাবে অস্বীকারকারী এবং চরম অকৃতজ্ঞ । এই চরম অর্থবোধক শব্দগুলোই এখানে বিশেষভাবে প্রযোজ্য, কারণ সারা বিশ্বময় ছড়িয়ে থাকা আল্লাহ রব্বুল আলামীন-এর শক্তি ক্ষমতার এতোসব সুস্পষ্ট নিদর্শন দেখা সত্তেও যারা তাকে মানতে চায় না, একমাত্র তার কাছে মাথা নত না করে তারা অলীক ও অতি ক্ষণস্থায়ী কিছু ব্যক্তি বা বস্তুকে ক্ষমতাধিকারী মনে করে; আর শুধু মনে করেই যে ক্ষান্ত হয়, তাও নয়, বরং শক্তি-ক্ষমতার মিথ্যা দাবীদার ও কল্পিত ক্ষমতাধরদের প্রতিভূ মনে করে নিজ হাতের প্রস্তুত করা (দেব-দেবতার) মূর্তিসমূহের সামনে তারা তাদের মাথা নত করে, তাদের কাছে সাহায্য চায় এবং তাদেরকেই ভাল-মন্দের কর্তা মনে করে। সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামীন তার বান্দাদেরকে বড়ই মহব্বত করেন এবং ওই সব অকৃল সাগরের বুকে উত্তাল তরংগের মধ্ধ্য পতিত হতাশাগ্রস্ত যাত্রীদের এমন দয়া করে উদ্ধার করার পর তারা তার গুণগান না করে অন্য কারো গুণ কীর্তন করবে এটা কতো কঠিন কথা, এর দ্বারা সুস্পষ্ট সত্যকে তারা অস্বীকার করে এবং এর দ্বারা তারা তাদের প্রকৃতিকে কত ভীষণভাবে অপমান করে তা একটুও ভেবে দেখে না। তরংগাভিঘাতে বিক্ষু্ধ মহাসাগর বক্ষের বিভীষিকাময় সে অবস্থার দিকে লক্ষ্য করুন এবং সে ভীষণ বিপদে পতিত হতাশাগ্রস্ত জাহাজের যাত্রীদের দিকেও একবার কল্পনার দৃষ্টিতে দেখুন; সকল দিক থেকে মুখ ফিরিয়ে এবং সবাইকে ভুলে গিয়ে কিভাবে কায়মনোবাক্যে তারা রব্বুল আলামীনকে ডাকছে! আসলে এই সময়েই তারা তাদের সত্য সঠিক প্রকৃতির মুখোমুখী হয় এবং এই সময়েই তারা সঠিকভাবে তাদের সৃষ্টাকে চিনতে পারে, এই সময়েই তাদের আন্তরিকতা, তাদের জ্ঞানের গর্ব ও শক্তি-ক্ষমতার বড়াই সব দূর হয়ে যায়। জীবনে যতো বিপদই আসুক না কেন- কূলহীন, কিনারাহীন সাগরবক্ষে এ মহা বিপদের কোনো তুলনা নেই, পৃথিবীর সকল বিপদের মধ্যে এটাই সব থেকে বড় বিপদ ৷ এ মহা বিপদকালে মানুষ তাদের তুচ্ছতা, তাদের দুর্বলতা এবং তাদের সীমাবদ্ধতার কথা সম্যক উপলব্ধি করে। এ সময়ে, এমনই এক কঠিন [৩১ ন্লালাকনল কত লন ছ১ূসনষিল ও www.pathagar.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।