‘যেন তিনি তোমাদেরকে (এসব নেয়ামতের মধ্যে) তার মেহেরবাণীর নিদর্শনসমূহ থেকে কিছু কিছু অংশ দেখিয়ে দেন ৷' অর্থাৎ, তার মেহেরবাণীর এসব নিদর্শন তিনি বান্দাদের নযরের সামনে পেশ করেন। যেন তারা এসব থেকে শিক্ষা গহণ করতে পারে। তার এসব নিদর্শন তারাই দেখতে পায় যারা দুটি চোখ মেলে দেখতে চায়, যারা এসব নিদর্শন থেকে চোখ বন্ধ করে নেয় না বা তারা এগুলোকে গোপনও করতে চায় না ‘নিশ্চয়ই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে প্রত্যেক দৃঢ় সংকল্প ব্যক্তি এবং কৃতজ্ঞ চিত্ত লোকের জন্য | অর্থাৎ তারাই দেখতে পায় যারা দুঃখ-বেদনায় অবিচল ও সত্যনিষ্ঠ থাকে এবং যারা স্বাচ্ছন্দে থাকাকালে কৃতজ্ঞতা ভরে আল্লাহ পাকের দরবারে লুটিয়ে পড়ে । সত্যিকারে বলতে কি, ওপরে উল্লেখিত উভয় অবস্থাতেই মানুষ ভত্রান্তিজালে আটকা পড়ে যায় এবং নানা প্রকার অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে বসে । বিপদ খেকে ভচ্ধদার পেন্সে আল্লাাহুক্কে ভুলে যাওয়া মানুষকে আল্লাহ রববুল আলামীন সৃষ্টির সেরা বানিয়েছেন এবং তাকে নানা প্রকার জ্ঞান গরিমা-দ্বারা ভূষিত করেছেন; কিন্তু মানুষ একটু কষ্টে পড়লে ঘাবড়ে যায়, দৃঢ়-চিত্ততা অবলম্বন করতে পারে না। আবার যখন নানাবিধ নেয়ামত পায় তখন সে যে নেয়ামত দাতার শোকরিয়া আদায় করতে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করবে এবং আল্লাহর কাছে তীর সন্তুষ্টি অর্জন করার জন্য আত্ম-নিবেদিত প্রাণ হয়ে যাবে- তা হয় না; বরং দেখা যায়, তাদেরকে কোনো মুসীবত স্পর্শ করলে তারা ব্যাকুল চিত্তে কাতর ধ্বনি করতে থাকে, আর যখন তাদেরকে আল্লাহ তায়ালা নানাবিধ কষ্ট থেকে নাজাত দেন, তখন তাদের মধ্যে খুবই অল্প কিছুসংখ্যক লোক-ছাড়া বাকি লোকেরা না শোকরি করতে থাকে; অর্থাৎ তার প্রতি কৃতজ্ঞতা সূচক কথা না বলে তার প্রশংসা ও কৃতিত্বের কথা ঘোষণা না করে এবং তার হুকুম পালনে যত্নবান না হয়ে অন্য কারও কৃতিত্বের কথা প্রচার করতে শুরু করে দেয়। আয়াতে এই কথাটাই প্রকাশ পেয়েছে, ‘আর যখন পাহাড়সম ঢেউ এসে তাদের ঢেকে ফেলে তখন তারা এঁকান্তিক নিষ্ঠার সাথে তার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার সমীপে ব্যাকুল চিত্তে মিনতি জানাতে থাকে '' সে মহা বিপদের উদাহরণ হচ্ছে এই যে, পাহাড়ের মত উচু ঢেউ যখন তাদের ওপর দিয়ে এসে তাদেরকে ঢেকে ফেলে এবং জাহাজটি যখন বিশাল মহাসাগরের বুকে উত্তাল তরংগের প্রচন্ড আঘাতে ওযনবিহীন পাখনার মত দুলতে থাকে তখন মানুষের শক্তি-ক্ষমতার মিথ্যা আত্মবিশ্বাস মুহুর্তেই দূর হয়ে যায়। তখন তারা তাদের কাল্পনিক শক্তি-ক্ষমতার কথা ভূলে যায়। এ আত্মবিশ্বাসই তাদেরকে সচ্ছলতার সময়ে ধোকার মধ্যে ফেলে রেখেছে এবং কর্তব্য কাজ থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে তাদের মধ্যে অবস্থিত স্বাভাবিক দুর্বলতা এবং তাদের সৃষ্টিকর্তা থেকে ভুলিয়ে রেখেছে। অবশেষে যখন তাদের এসব বাধা-বিঘ্ন কেটে গেছে এবং তাদের আমল প্রকৃতি যখন সকল পর্দা থেকে মুক্ত হয়ে বেরিয়ে এসেছে, দৃঢ়তার সাথে তারা যখন তাদের রব-এর দিকে, এগিয়ে গেছে তাদের সৃষ্টিকর্তার দিকে মনোযোগী হয়েছে এবং একনিষ্ঠভাবে তাকে আনুগত্য দিয়েছে; তখন তারা তাদের সকল শরীকদেরকে অস্বীকার করেছে, সকল হস্তক্ষেপকারীকে ছুড়ে ফেলে দিয়েছে এবং আল্লাহকে একনিষ্ঠভাবে ডেকেছে। www.pathagar.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।