যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিশ্নলান্সিন্ণ ক্যোর আন যখন মহা-বিপদাশংকায় গাছের পাতার মতো প্রকম্পিত হতে থাকে, তাদেরকে উদ্ধার করা ও স্থলভাগে পৌছে দেয়ার যে মর্মস্পর্শী বর্ণনা এখানে পাওয়া যায় তা তুলনাহীন। দেখুন এরশাদ হচ্ছে, তোমরা কি (এটা) লক্ষ্য করোনি যে, (উত্তাল) সাগরে (একমাত্র) আল্লাহ তায়ালার অনুগ্রহে জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি.......... তখন তাদের কিছুলোক (বিশ্বাস ও অবিশ্বাসের) মাঝামাঝি জায়গায় অবস্থান করে, অবশ্য আমার (কুদরতের) নিদর্শনসমূহকে বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই অস্বীকার করতে পারে না! (আয়াত ৩১-৩২) এই যে নৌবহর সাগর-মহাসাগরের বুকে পাড়ি জমায়, একবার ভেবে দেখুন, কার ওপর ভরসা করে, কোন শক্তি বলে এগুলো সাগরের বুকে চলে? কোন শক্তি এ সব নৌবহরকে তাদের গন্তব্য স্থলে নিয়ে যায়, এ সবই আল্লাহ পাকের মেহেরবাণী! তিনি তার অপার করুণায় মানুষকে দেশ-দেশান্তরে নিয়ে যান, যেন তারা একে অপরের সাথে বাণিজ্য-বিনিময় করে সমৃদ্ধি অর্জন করতে পারে। মানুষের কল্যাণে নিয়োজিত এসব জাহাজ ঘোর বিপদ সংকুল সাগরের বুকে মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়মে চলে ৷ তার এ নিয়ম পরিব্যাপ্ত হয়ে আছে পানি ভাগে, স্থলভাগে, আকাশ ও অন্তরীক্ষের সবখানে ৷ তিনি এ নিয়ম অনুসারে চলার দায়িত্ব দিয়েছেন সমুদ্কে, জাহাজকে, বাতাসকে, পৃথিবীকে ও আকাশকে । প্রাকৃতিক এসব আইনের কারণেই এসব নৌবহরের পক্ষে কুল-কিনারাহীন সাগরের বুক চিরে পাড়ি জমানো সম্ভব হয় এবং বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে এতো বিশাল তরংগাভিঘাতেও এসব জাহাজ যে সে মহাসাগরের মধ্যে ডুবে যায় না অথবা স্থির হয়ে থেকেও যায় না তা একমাত্র পরম করুণাময় আল্লাহ তায়ালারই ইচ্ছায় । ওপরে বর্ণিত সে সকল বস্তুকে প্রদত্ত বৈশিষ্টের মধ্যে যদি সামান্যতম ব্যতিক্রম ঘটে তাহলে কোন জাহাজের পক্ষে মহাসাগরের বুকে চলাচল করা সম্ভব হত না পানির তরলতায় সামান্য একটু পরিবর্তন যদি হয়ে যেত, যদি এ পানি হয়ে যেত সামান্য একটু ঘন অথবা জাহাজ নির্মাণের ধাতব পদার্থ যদি আর একটু ভারী হয়ে যেত তাহলে তা সে গভীর সাগরের বুকে ভেসে থাকতে পারত না । লক্ষণীয় যে বাতাসের বর্তমান চাপ থেকে সাগর বক্ষে যদি আর একটু বেশী চাপ পড়তো যদি পানির স্রোত এবং বাতাসের গতি এখন যেভাবে চলছে, তার থেকে একটু ভিনু হয়ে যেতো, যদি পানিকে পানি বানিয়ে রাখার প্রয়োজনে প্রদত্ত তাপমাত্রার মধ্যে কোনো পরিবর্তন করে দেয়া হতো । বর্তমান পানির স্রোত, বাতাসের গতি যে সীমায় আছে তার থেকে একটু এদিক ওদিক যদি হয়ে যেত তাহলে সব কিছুই লন্ডভন্ড হয়ে যেতো । এটা আল্লাহ তায়ালারই মেহেরবাণী যে তিনি সব কিছু তদারক করে চলেছেন এবং প্রত্যেকটি জিনিসকে প্রয়োজনীয় মাত্রায় এমনভাবে স্থাপন করে রেখেছেন যে সব কিছু আপন আপন লক্ষ্যেকে ঠিক রেখে সুসামঞ্জস্যভাবে কাজ করে যাচ্ছে। সমুদ্রের বুকে তীর স্রোত, বৃষ্টি-বাদল, ঝড় তুফান যাই আসুক না কেন, সব কিছুই, আল্লাহ রব্বুল আলামীন কর্তৃক নির্ধারিত এক বিশেষ নিয়মের অধীন কাজ করে চলেছে এবং এ জন্য যাদেরকে তিনি আপন আপন ঘরে পৌছে দেবেন বলে পূর্বেই ঠিক করে রেখেছেন তারা ঠিকই শত বিপদের মধ্য দিয়ে এ মহাসাগরসমূহে পাড়ি দেয় এবং নিরাপদে আবার ঘরে ফিরে আসে সমুদ্র ভ্রমণকালে এসব জাহাজের নাবিক ও যাত্রীরা ঠিকই অনুভব করে যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কেউই বাচানেওয়ালা নেই । এসব জাহাজ সর্বাবস্থায় তারই ইচ্ছা ও মেহেরবাণীতে সমুদ্র বুকে পাড়ি জমায় । এরপর এসব জাহাজ তারই নেয়ামত ও মেহেরবাণী বহন করে দেশ-দেশাসন্তরে পৌছে দেয়। এসব তথ্যের ব্যাখ্যায় যে কথাটা আসে তা হচ্ছে, www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।