যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মহা ব্যবস্থাপনা পাক পরওয়ারদেগারের সত্ত্বার সাথে সম্পৃক্ত থাকার কারণেই এ বিশ্বের সব কিছুর অস্তিত্‌ বরাবর টিকে আছে । আল্লাহর অস্তিত্বই চিরসত্য, তিনি সকল সীমাবদ্ধতা ও কমতি থেকে পবিত্র । তিনিই এ সৃষ্টি জগতকে বাস্তবায়িত করেছেন, তিনিই এর হেফাযত করছেন। তিনিই একে পরিচালনা করছেন, সবাইকে টিকিয়ে রাখা ও স্থায়িত্ব দান করা পারস্পরিক সম্পর্কের কাজ করার যোগ্যতা দান করা- এ সব সে মহান সত্ত্বারই কাজ । আল্লাহ তায়ালা যা চান, তাইই হয় ...... ‘এসব এই জন্য যেহেতু আল্লাহ তায়ালাই সত্য ৷' আর তিনি ছাড়া যা কিছু আছে সবই বাতিল-মিথ্যা। তিনি ছাড়া যা কিছু আছে সবই পরিবর্তনশীল, সবই মিথ্যা, সবই ধ্বংসশীল। তিনি ছাড়া বিশ্বজগতে যা কিছু আছে সব বাড়তি-কমতি আছে । সবার মধ্যেই পর্যায়ক্রমে শক্তি ও দুর্বলতা, উন্নৃতি ও অবনতি, অগ্রগতি ও পশ্চাতগতি আসে এবং তিনি ছাড়া সবাই না থেকে হ্যা-তে এসেছে, আর বাস্তবে আসার পর একদিন তারা আবার সবাই শেষ হয়ে যাবে। তিনি একক, পবিত্র তিনি, সকল প্রকার ক্রুটি-বিচ্যুতি ও দুর্বলতার উর্ধে তিনি তিনি চিরস্থায়ী, চির অস্নান। অব্যয় অক্ষয়, সকল প্রকার পরিবর্তনের উর্ধে, তার কোন শুরু নাই, নাই তার কোন শেষ । এরপর বাকি থাকবেন তিনি চিরদিন, নিজ অস্তিত্বের মধ্যেই তিনি চিরদিন থাকবেন, সকল প্রকার কল্পনার উর্ধে । তাই বলা হয়েছে, ‘হা এইটিই হবে যেহেতু তিনিই সত্য ৷' আছেন তিনি চিরদিন থাকবেনও চিরদিন ........ তার গুণাবলী বর্ণনা করার মত কোন ভাষা মানুষের কাছে নেই, কোন মানুষ তার শক্তি ক্ষমতার কোন ব্যাখ্যাও দিতে পারে না । চিরদিন তিনি আছেন । যার শক্তি ক্ষমতা সম্পর্কে মানুষ অন্তরে অনুভবই করতে পারে, তার বিবেক দিয়ে তাকে বুঝতে পারে এবং মানবজাতি তার সকল সত্তব্বায় তার কথা ভাবতে পারে, কিন্তু কতো বড় তিনি, কতো মহান তিনি, কত বিপুল তার ক্ষমতা এগুলো অনুধাবন করা মানুষের সাধ্যের বাইরে । আর এই ভাবে ‘আল্লাহ তায়ালা, তিনি মহান তিনিই বড়’ অর্থাৎ তিনি ছাড়া এমন মহান আর কেউ হতে পারে না। আর বড় একমাত্র তিনি। এই রহস্যভরা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রব্বুল আলামীন সম্পর্কে যে অনবদ্য বর্ণনা এসেছে, অনুরূপ কোনো বর্ণনা পৃথিবীর আর কেউ কোনো দিন দিতে পারেনি । আমি তো মনে করি আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা সম্পর্কে আল কোরআনে পরিবেশিত তথ্যরাজির সমকক্ষ তথ্য আর কেউ দিতে পারে না, সে মর্যাদাবান প্রভু প্রতিপালকের মর্যাদায় ব্যাখ্যাও কেউ দিতে পারে না। তার মর্ধাদাতে তিনি একক, তার মাহাত্ম বাড়ে কমে না। তার মর্যাদা বয়ান করতে গিয়ে আল কোরআনের উপস্থাপনা যেমন হৃদয়কে জাগিয়ে তোলে, তেমনি আর কারও কথা, ভাষা-ব্যাখ্যা জাগাতে পারেনা । পানির বকঝুক্কে নৌ চন্লাচল্শ আল্লাহ্‌র এক্‌ অপূর্ব নিদর্শন বিশ্ব প্রকৃতির বৈচিত্রময় দৃশ্যের বর্ণনা শেষে আসছে আর একটি আলোকময় অবস্থার বর্ণনা, এমন একটি অবস্থার চিত্র যা মানুষের জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত, আর তা হচ্ছে সাগরের বুকে পরিভ্রমণরত নৌ-জাহাজের দৃশ্য । অকূল সাগরে যখন এই নৌবহর পাড়ি জমায়, দেশ থেকে দেশ-দেশান্তরে এগিয়ে চলে, বিশাল এই সাগর বক্ষে যখন এসব জাহাজ প্রচন্ড ঝড় তুফানের মুখোমুখি হয়, তখন হতাশাগ্রস্ত এ নৌবহরের যাত্রীদেরকে বাচানোর মত কেউ থাকে না। চরম এই অসহায় অবস্থায় আল্লাহ রব্বুল আলামীন বড় মেহেরবাণী করে তাদেরকে রক্ষা করেন এবং অবশেষে নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনেন। মানুষ যখন মহাসাগরের বুকে এ বিভীষিকাময় বিপর্যস্ত অবস্থায় পতিত হয় তখন তাদের কী ভীষণ দুর্দশা হয় তার এক অনুপম ছবি আঁকা হয়েছে আলোচ্য অধ্যায়ে । কূল কিনারাহীন এই সাগর বক্ষে জাহাজের আরোহীদের হৃদয় | ৩১ সূরা লোকমান (৫৩০১) পারা ২১> মনখিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।