মহাশক্তিধরের বলিষ্ঠ হাত এসব কিছুকে এমন এক কঠিন নিয়ম-শৃংখলায় বেঁধে রেখেছে যার মধ্যে কেউ কোনো দিন! কোনো ব্যতিক্রম ঘটাতে পারেনি একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখুন, সে আদিগস্ত পরিব্যাপ্ত রহস্যরাজির দিকে, যার নিরন্তর অনিরুদ্ধ আবর্তন ও পরিক্রমা শ্রান্তি ক্লান্তিহীনভাবে আবহমানকাল ধরে চলছে, যার কোনো ব্যতিক্রম কোনো দিন হয়নি, যা কোনদিন এক মুহূর্তের জন্যও থেমে যায়নি । অনুসন্ধিৎসু নয়ন মেলে একবার তাকান, আপনার প্রাণ জুড়িয়ে যাবে, পরম পরিতৃপ্তিতে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে, দেখবেন আপনার হৃদয়ের গভীর থেকে, আপনার অজান্তেই উত্িত হয়ে আসছে একটি কথা । হ্যা, অবশ্যই একমাত্র আল্লাহ তায়ালাই এসব কিছু করতে সক্ষম, তিনি এ সবের সৃষ্টি ক্রিয়া শুরু করেছেন এবং তিনিই এসব কিছুকে, তারই ইচ্ছামত এক নির্দিষ্ট নিয়মে প্রসারিত করে চলেছেন। সূর্য ও চাদের সাথে আবর্তনের সম্পর্ক এবং এক নির্দিষ্ট ধারায় এগুলোর গতিতে চলতে থাকার দিকে তাকালে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝা যায়। সূর্য ও চাদকে নিয়ন্ত্রণ করা যেমন এক বিস্ময়কর ব্যাপার তেমনি রাত ও দিন এবং তাদের মধ্যে কম-বেশী হওয়ার যে ধারা চলছে তার থেকেও সূর্য ও চাদের নিয়ন্ত্রিত থাকাটা আরও বেশী আজব ব্যাপার । একমাত্র মহাশক্তিমান ও সর্বজ্ঞ আল্লাহ তায়ালাই এদেরকে নিয়ন্ত্রিত করেন। তিনিই সেই মহাশক্তিমান পরওয়ারদেগার যিনি সব কিছু করতে সক্ষম এবং যিনি জানেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত পৌছানোর জন্য এসব গ্রহ উপগ্রহ ও আলোর গোলকসমূহ নিজ নিজ গতিপথে কতোকাল ধরে চলতে থাকবে । একইভাবে দিনের মধ্যে রাতের প্রবেশ করা এবং রাতের মধ্যে দিনের প্রবেশ করা কতোকাল ধরে চলবে? একমাত্র তিনিই জানেন সূর্য ও চাদকে এই নিয়ন্ত্রিত অবস্থায় চালানোর রহস্য কি। সূর্য ও চাদ এমন দুটি সত্বা যা নিরস্তর মানুষের নযরে পড়ছে এবং যার দ্বারা সরাসরিভাবে মানুষ উপকার পাচ্ছে, এ দুটি গোলক রাত ও দিনের গতির মতই বিস্ময়কর বলে স্পষ্টভাবে মানুষ প্রতিদিনই দেখতে পাচ্ছে, এ জন্য এ দুটি সম্পর্কে এই একই আয়াতে উল্লেখ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা সেসব বিষয়ে খবর রাখেন যা তোমরা করছো ।' এইভাবে সৃষ্টিলোকের বাস্তবতার মধ্যে এই গায়বী সত্যটি প্রকাশিত হয়েছে। এ এমন এক শক্তি, মানব জীবনের সাথে যার মজবুত ও অবিচ্ছেদ্য সম্পর্ক সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। আল্লাহ তায়ান্সদাই একমাত্র সত্য তারপর অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ অনুভব করে যে, ওপরে বর্ণিত তিনটি সত্য সকল শক্তির বড় শক্তি আল্লাহ রব্বুল আলামীন-এর সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত, যার ইচ্ছাতে দৃশ্য অদৃশ্য সকল বিস্ময়কর বস্তুগুলো টিকে রয়েছে। তিনিই সেই প্রথম ও চূড়ান্ত সত্য, যীর থেকে অন্যান্য বাস্তবতা প্রকাশ পায়। এই মহাশক্তি থেকে শক্তি পেয়ে সকল গ্রহ-উপগ্রহ ও ছায়ালোকে অবস্থিত সকল তারকারাজি আবর্তিত হচ্ছে। নীচের আয়াতটি এসব কথার প্রমাণ হিসাবে অবতীর্ণ হয়েছে, সেগুলো সবই মিথ্যা ও ধ্বংসশীল এবং আল্লাহ তায়ালাই মহান-তিনিই বড় ৷' সৃষ্টির মধ্যে এই হচ্ছে সেই মহাবিস্ময়, যা সদা-সর্বদা টিকে আছে এবং সুক্ষু রশিতে পরস্পর সবাই আবদ্ধ হয়ে রয়েছে। এসব তথ্য এই মহা সত্য ব্যক্ত করছে যে আল্লাহ রববুল আলামীন এর অস্তিত্ব সন্দেহাতীতভাবে সত্য ও সঠিক । যেসব ব্যক্তি বা বস্তুর পূজা ওরা করে এবং যাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় ওরা প্রার্থনা জানায় তা সবই মিথ্যা । সারা জগৎ্ব্যাপী সুশৃংখল এ www.pathagar.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।