তাফসীর ফী যিলালিল কোরআন কোটি কোটি প্রাণীর জন্যও সেই একই ইচ্ছা শক্তি যথেষ্ট । এ জন্য একটিমাত্র কথাই যথেষ্ট; ‘হয়ে যাও' অর্থাৎ এই একটি কথাতেই তার মহান ইচ্ছা যখন প্রকাশিত হয় তখনই তা বাস্তবে এসে যায়। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই তার কাজ হচ্ছে এই, যখন তিনি কিছু করার এরাদা করেন তার জন্য শুধু বলেন, ‘হও’ আর অমনি হয়ে যায় ।' আল্লাহ রব্বুল আলামীন-এর জ্ঞান-এর শক্তি এবং এর প্রয়োগের ফলই হচ্ছে সৃষ্টি, পুনরুথান এবং এ দুই অবস্থাকে কেন্দ্র করে সংঘটিত হবে হিসাব নিকাশ এবং সুক্ষ ও পুংখানুপুংখ বিচার করার পর সংঘটিত হবে প্রত্যেক ব্যক্তিকেই তার প্রতিদান দেয়ার. পালা । এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা শুনেন ও দেখেন ৷’ মহাবিশ্বের সর্বল্র আল্লাহর চিরক্ঞরীব সত্ত্বার ছায়া পরিশেষে এ সূরাটির পরিসমাপ্তিতে শেষ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা সেই একই বিষয় যার ওপর ইতিপূর্বে তিনটি অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে এবং তা হচ্ছে একমাত্র আল্লাহ তায়ালাই সত্য ও চিরস্থায়ী এবং তিনি ছাড়া অন্য যা কিছু আছে তা সবই ক্ষণস্থায়ী, মিথ্যা এবং ধ্বংসশীল । বাতিল সেসব জিনিস যাদেরকে ভ্রান্ত মানুষ আল্লাহর ক্ষমতায় অংশীদার মনে করে, তাদের সামনে মাথা নোয়ায় এবং তাদের কাছে সাহায্যের জন্য মিনতি করে প্রার্থনা জানায় । এ কারণেই এই শেষের অধ্যায়টিতে অত্যন্ত দৃঢ়তার সাথে মানুষকে জানিয়ে দেয়া হয়েছে যে একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কারও সামনে মাথা নত করা যাবে না। না বুঝে কারো ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা চলবে না এবং আল্লাহ রববুল আলামীন ব্যতীত কাউকেই নিরংকুশ আনুগত্য দেয়া যাবে না। এ প্রসংগে শেষ বিচারের দিন সম্পর্কে স্থিরভাবে বুঝা গেল যে, এটা হবে সেই ভয়াবহ দিন যে দিন পিতা-পুত্রের কোনো কাজে লাগবে না এবং কোনো সম্ভান ও পিতার কোনো উপকারে আসবে না । এ সব বিষয়ের সাথে অত্যন্ত হৃদয়গ্রাহী বহু নতুন ও মযবুত কথা জানা যায়, যার বিশদ বর্ণনা এ প্রসংগে এসেছে । এরশাদ হচ্ছে, | তুমি কি এ বিষয়টি চিন্তা করে দেখোনি, আল্লাহ তায়ালা (কিভাবে) রাতকে দিনের ভেতর প্রবেশ করান আবার দিনকে রাতের ......... মহান সত্বাই হচ্ছেন সত্য! তাকে ছাড়া এরা অন্য যা কিছুই ডাকুক না কেন তা (সম্পূর্ণ) বাতিল, মহান আল্লাহ তায়ালা, তিনি সুউচ্চ ও অতি মহান । (আয়াত ২৯-৩০) এরপর আসছে দিবাভাগের মধ্যে রাতের প্রবিষ্ট হওয়ার দৃশ্য, আসছে রাত্রির মধ্যে দিনের প্রবেশের অভিজ্ঞতা, আর এই উভয় অবস্থার মধ্যে মৌসুম পরিবর্তনকালে কখনও হয় দিন বড়, আবার কখনও হয় রাত বড় । এখানে বিস্ময়কর যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে, এক নির্দিষ্ট পরিমাপ অনুসারে এই কম বেশী হওয়ার অবস্থাটি আবহমান কাল ধরে চলে আসছে, এ নিয়মের কোনো ব্যতিক্রম কেউ কোনদিন দেখতে পায়নি কিন্তু বড়ই আজব ব্যাপার! মানুষের অন্তরে মহাবিস্ময়কর ব্যাপারটি একটুও দাগ কাটে না হ্যা এতটুকু বুঝা যায় যে সুদীর্ঘকাল ধরে মানুষের সামনে যখন কোনো ঘটনা বারবার ঘটতে থাকে এবং খুব কাছাকাছি থেকে এবং অতি সহজে যখন মানুষ কোনো মূল্যবান তথ্য লাভ করে, তখন তার সঠিক মূল্যায়ন করা তার জন্য মুশকিল হয়ে পড়ে; সে অবস্থায় তার চেতনা স্তিমিত এবং ভৌতা হয়ে যায়, তখন কোনো বিসশ্ময়ই আর তার মনে দোলা দেয় না, তার দৃষ্টি এ সবের রহস্যের দিকে আকৃষ্ট হয় না, তার হৃদয়ে এ সব প্রশ্ন জাগায় না যে, কে এর পরিচালক, কার ইচ্ছাতে এ মহাবিশ্ব একই নিয়মে চলছে, কোন | ৩১ সুরা লোকমান (৫১১) পারা ২> অমনখযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।