যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রূপান্তরিত হয়ে সে কলমসমূহের জন্য লেখার উপাদানে পরিণত হতো এবং সেসব কলম একত্রিত হয়ে যদি লিখতে শুরু করে দিতো আল্লাহ তায়ালার জ্ঞান-গরিমার কথা ও তার কীর্তি গাথা; তাহলে বিশ্বজোড়া সাগর-মহাসাগর রূপ কালি সবই ফুরিয়ে যেত, তবুও মহামহিম আল্লাহ্‌ পাকেরই কথা ফুরাতো না। আসলে লেখক ও লেখার সকল উপাদান যতো বেশীই হোক না কেন-এসবই তো সীমাবদ্ধ; কিন্তু লেখা হবে যার কথা, যার অসীম জ্ঞানের কথা, তিনি ও তার জ্ঞান সবই সীমাহীন সুতরাং সীমাহীন-এর কথা সীমাবদ্ধ জীব ও উপকরণ-এর আওতাভুক্ত হওয়া কখনই সম্ভব নয়। সেই কারণেই দেখা যায়, পৃথিবীর সূচনা থেকে লেখকরা আজ পর্যন্ত আল্লাহ তায়ালার কথা লিখেছেন ও লিখে চলেছেন কিন্তু আজ পর্যন্ত যতো কথাই লেখা হয়েছে, কেউ দাবী করতে পারেনি যে তার কথা লেখা শেষ হয়ে গেছে। আবহমান কাল ধরে লেখা চলতে থাকলেও তার সম্পর্কে লেখা কোনো দিন শেষ হবে না । দুনিয়ার কোনো ব্যক্তি যখন তার কথা লেখে তখন সে তার সীমাবদ্ধ যোগ্যতা দ্বারা অসীমের কথা লিখতে গিয়ে ব্যর্থ হয়। সে যতো চেষ্টাই করুক না কেন তার সকল যোগ্যতা ও শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তায়ালার কথা কোনোদিন শেষ হবে না৷ অবশ্য তার গুণগান কেউ গাইতে পারুক আর নাই পারুক তাতে তার কিছুই যায় আসে না, তার গুণাবলীর কথা কেউ লিখতে পারুক আর নাইই পারুক তা কোনদিন ফুরিয়ে যাবে না, কারণ তার জ্ঞানের কোনো সীমা নেই এবং নেই তার কোনো শেষ । তার ইচ্ছা কোনো দিন থামবে না তার ইচ্ছা এবং সেই অনুযায়ী কাজ চলতেই থাকবে, তার ইচ্ছার কোনো সীমা নেই, নেই কোনো প্রতিবন্ধকতা ৷ আল্লাহ রব্বুল আলামীন-এর কথা লিখতে সকল গাছপালা কলম হয়ে কাজ করার পর অবশেষে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং সকল সাগর মহাসাগর কালি হয়ে লেখার খেদমত আনজাম দিতে দিতে নিঃশেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তায়ালার কথা ফুরাবে না। বিশ্ব জগতের প্রাণী ও প্রাণহীন সকল বস্তু শেষ হয়ে যাবে । সকল রূপ-রস-গন্ধ এবং সকল আকৃতি ও প্রকৃতি ও বিনীত মানুষের অন্তর চিরস্থায়ী সৃষ্টিকর্তার সামনে অমলীন ও অপরিবর্তিত অবস্থায় শুধু টিকে থাকবে, এ অন্তর কোনো দিন তার সামনে থেকে দূরে সরে যাবে না । মহাশক্তিমান, মহা বিজ্ঞানময় সকল বিষয়ের পরিচালনাকারী সৃষ্টিকর্তার ক্ষমতার পরিধি কোন দিন বিলীন হয়ে যাবে না। তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাশক্তিমান মহা বিজ্ঞানময় ৷' এই বিশ্বজোড়া ভীত-সন্তরস্ত, অনুগত ও বিনয়-নম্নতা-ভরা দৃশ্য যখন সামনে আসে তখন অতি সুন্দরভাবে মানুষের সামনে প্রমাণিত হয় যে, তাদেরকে সৃষ্টি করা ও পুনরায় তাদেরকে যিন্দা করে তোলা আল্লাহ সোবহানহু ওয়া তায়ালার কাছে অতি সহজ ও সাধারণ ব্যাপার, এরশাদ হচ্ছে, ‘তোমাদেরকে সৃষ্টি করা ও পুনরায় যিন্দা করা (আল্লাহ পাকের কাছে) একটি মাত্র প্রাণীকে সৃষ্টি করার শামিল, নিশ্চয়ই আল্লাহ তায়ালা শুনেন ও দেখেন ৷' আল্লাহ তায়ালার মহান ইচ্ছা শক্তি সকল কিছুকে সৃষ্টি করেছেন, যখনই কোন কিছুকে তিনি সৃষ্টি করার এরাদা করেন, তখনই তা বাস্তবায়িত হয়ে যায়। এ সৃষ্টিক্রিয়া একজন বা একাধিক মানুষের জন্য সমান কথা (অর্থাৎ, একজনকে সৃষ্টি করতে গিয়ে তার যে ইচ্ছাশক্তির প্রয়োগ প্রয়োজন, বহু জনের জন্যও সেই একটিমাত্র ইচ্ছাই যথেষ্ট) । এই বেশীর জন্য তার যে একটু বেশী চেষ্টা প্রয়োজন তা কখনও নয় এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবেও তার কোনো চেষ্টা বা ইচ্ছাশক্তি প্রয়োগ করা লাগে না। কাজেই একজনের জন্য যে ইচ্ছা শক্তিকে তিনি প্রয়োগ করেন, www.pathagar.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।