বরং অধিকাংশ মানুষ জানে না বা তাদের জ্ঞানের সদ্্যবহার করে না । আর এই কারণেই তারা নানা প্রকার যুক্তিহীন তর্ক-বিতর্ক করে এবং প্রকৃতির মধ্যে যে সত্যটি পরিসক্ষূট হয়ে রয়েছে তা ইচ্ছা করেই ভূলে যায়, অর্থাৎ তা দেখেও দেখে না, এমনকি গোটা বিশ্বের সবকিছু প্রতিনিয়ত যে মহা সৃষ্টার অস্তিত্বের কথা জানাচ্ছে সেটাও তারা উপেক্ষা করে। একমাত্র আল্লাহ তায়ালাই যে আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এ কথার স্বীকৃতি অবশ্যই তাদের প্রকৃতির মধ্যে বর্তমান রয়েছে এবং সেই অনুযায়ী তারা এ কথাও স্বীকার করে যে, বিশ্ব জাহানের মধ্যে অবস্থিত যেখানে যা কিছু রয়েছে সব কিছুর মালিক একমাত্র তিনিই । সৃষ্টির এ সবকিছুর মধ্যে কিছু বস্তুকে তিনি মানুষের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন এবং আরও অনেক কিছু আছে যে সবের মধ্যে মানুষের কোনোই নিয়ন্ত্রণ নেই । তারপরও এটা সত্য যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যকার সব কিছু থেকে তিনি মুখাপেক্ষিহীন । তিনি নিজে নিজেই চির প্রশংসিত; এমনকি কোন একজন মানুষও যদি তার প্রশংসা না করে তবুও তার প্রশংসার কোনো অভাব নেই, ‘আকাশ মন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, নিশ্চয়ই তিনি অভাবমুক্ত প্রশংসিত ৷’ আল্লাহর প্রশংসা লন্েখা কখ্খনো শেষ হবেনা জগৎ জোড়া দৃশ্যের ছবি সামনে তুলে ধরে আলোচনার ধারাকে এখানেই সমাপ্ত করা হচ্ছে। এ ছবির মাধ্যমে আল্লাহ তায়ালা জানাতে চেয়েছেন যে তিনি সকল কিছুর প্রয়োজন ও সকল দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত। তার প্রাচূর্য সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলছেন যে তার ভান্ডার অফুরস্ত এবং সকল সীমাবদ্ধতার উর্ধে এবং তার জ্ঞানেরও নেই কোন সীমা বা শেষ । তার নতুন নতুন জিনিস দান করার ক্ষমতার কোনো শেষ নেই, তীর কুদরত অন্তহীন । আকাশ মন্ডলী পৃথিবীর মধ্যে কোথাও তার স্বাধীন ইচ্ছাকে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। তাই এরশাদ হচ্ছে, যমীনের ......... নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় । (আয়াত ২৭) ‘আর সারা পৃথিবীর গাছ-গাছালি যদি কলম হত ..... নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব কিছু শুনেন সব কিছু দেখেন । (আয়াত ২৭) ওপরের আয়াতে যে কথাগুলো বলা হয়েছে এবং যে সব দৃশ্যের অবতারণা করা হয়েছে তা মানুষের সীমাবদ্ধ বুদ্ধিতেও বুঝতে অসুবিধা হয় না। কথাগুলো এ জন্য বলা হচ্ছে যেন, মানুষ অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তায়ালার ইচ্ছা সম্পর্কে চিন্তা করে- স্বয়ং তার সম্পর্কে নয়। আসলে এ ধরনের বস্তুগত জিনিস ও উদাহরণ ছাড়া মহান আল্লাহ রববুল আলামীন সম্পর্কে বুঝবার অন্য কোনো মাধ্যম নেই । মানুষ তার জ্ঞান-গরিমার কথা লিপিবদ্ধ করে, তাদের কথাগুলোকে বিধিবদ্ধ করে রাখে এবং তাদের কলমের মাধ্যমে তাদের জ্ঞান-গবেষণার কথা অপরের কাছে পৌছানোর ব্যবস্থা করে; আর এসব কলম তারা সংগ্রহ করে ঝোপ-ঝাড়-জংগল বা পৃথিবীর খনিজ পদার্থ থেকে এবং এসব থেকে নির্গত বিভিন্ন উপাদান থেকে নির্মিত কলম ব্যবহার করতে গিয়ে কালি বা অনুরূপ কিছুকে তারা কাজে লাগায়, কিন্তু এ সব কালি হয় তারা দোয়াতে অথবা কোন শিশিতে রাখে ৷ এ জন্যই এই কালি ও কলমের উদাহরণ দিয়ে বুঝানো হচ্ছে যে, আল্লাহ তায়ালার জ্ঞান বিজ্ঞানের কথা লিখতে গিয়ে পৃথিবীর সকল গাছ পালাকে যদি কলম বানানো হতো এবং পৃথিবীর সকল সমুদ্রকে যদি কালিতে পরিণত করা হত, এমনকি আজকের এই সাত মহাসাগরগুলোর সাথে যদি যোগ করা হতো অনুরূপ আরও সাতটি মহাসাগরকে অতপর এসব সম্মিলিত পানি যদি কালিতে যিল্শালশ ১ভতম ৭ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।