তাওহীদের প্রতি মআানবপ্রকৃতির স্বতস্মূর্ত স্বীকৃতি এখানে কাফেরদের সামনেও এ মহাসত্যের আবেদন তুলে ধরা হয়েছে তারা এ স্বভাবজাত মহা সত্যের স্বীকৃতি দেয় না সুসমধ্বিত আল্লাহ তায়ালার দ্বীনকে কবুল করে না । বরং তারা সুদৃঢ় মহাসত্যকে অস্বীকার করে এক বক্র পথেরই অনুগামী হয় । পরবর্তী আয়াতে এরশাদ হচ্ছে, ‘তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আসমান ও যমীনের সৃষ্টিকর্তা কে? ............. নিশ্চয়ই আল্লাহ তায়ালা অভাব মুক্ত সম্পদশালী ও পরম প্রশংসিত ।' (আয়াত ২৫) মানব মনের স্বভাবজাত প্রকৃতি মানুষের সুস্থ বিবেকের নিকট যদি এ প্রশ্ন উত্থাপন করা হয় যে আসমান যমীনের সৃষ্টিকর্তা কে? তখন সে এ মহা সত্যকে অস্বীকার করতে পারে না যে, অনন্ত সৃষ্টির সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন মানুষের মননশীলতা, মানুষের স্বভাবজাত প্রকৃতি, বিস্তৃত মহাকাশ, এ সীমাহীন পৃথিবীর অবস্থান, এ চলমান বিশ্বের সকল কর্মচাঞ্চল্য প্রতিটি সৃষ্টির নিয়ন্রণেই এ লক্ষণ বিদ্যমান ৷ সৃষ্টির পরিচালনা, উদ্ভব, উৎপাদন; পরিবর্ধন ও পরিবর্তনের মধ্যে প্রতিনিয়ত এক অদৃশ্য শক্তিমান সত্ববার ইচ্ছাশক্তি কাজ করছে। সে অদৃশ্য শক্তিমান সত্ব এক একক ৷ এ পৃথিবীর কোনো কিছুরই স্রষ্টা আল্লাহ তায়ালা ছাড়া অপর কেউ- এটা কেউই কখনো দাবী করে না। কেউ এর অংশীদারিত্বের দাবীও করে না। এ বিশ্বাস সবাই করে যে কোন এক অদৃশ্য ক্রিয়াশীল সত্তার অস্তিত্ব ও তারই সুষ্ঠু পরিকল্পনা ছাড়া এসব কিছুর কল্পনাই করা যায় না । মানুষের মন স্বাভাবিকভাবে এ প্রশ্বের স্বতস্কর্তভাবে এই জবাব প্রদান করে যে, এ সকল কিছুর সৃষ্টিকর্তা একক শক্তিমান সত্ত্বা আল্লাহ তায়ালা । মানব প্রকৃতি স্বতসিদ্ধভাবে এ মহাসত্যের স্বীকৃতি প্রদানে বাধ্য । এ স্বভাবজাত মহাসত্যকে অস্বীকার ও বর্জন করার কোনো যৌক্তিকতা সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ কল্পনাই -করতে পারে না । এ চিরন্তন সত্যের স্বতস্ফুর্ত স্বীকৃতির প্রমাণই আলোচ্য আয়াতে উল্লেখিত হয়েছে। মক্কার পৌত্তলিক মোশরেকরা তাদের হঠকারিতার কারণে অজ্ঞতা প্রসূতভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খালেস তাওহীদের বিরোধিতার কারণে তাদের শেরেক মিশ্রিত আকীদার অপনোদন করা ও তাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই এই আয়াতে বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আসমান ও যমীনের সৃষ্টি এ প্রাকৃতিক ও স্বাভাবিক দলীল তাদের সামনে উত্থাপনের পর তাদের নিজস্ব স্বীকৃতিমূলক উচ্চারণের পরে কোন যুক্তি প্রমাণের অবতারণার প্রয়োজনই আর অবশিষ্ট থাকে না। বিশেষ করে যখন তাদের বিবেকের সামনে এ প্রশ্ব উত্থাপন'করা হয়, ‘বল আসমান ও যমীনকে কে পয়দা করেছে? উত্তরে তারা বললো একমাত্র আল্লাহ তায়ালা ৷' এ জন্য আল্লাহ তায়ালা তার রাসূল (স.)-এর দৃষ্টি আকর্ষণ করছেন যেন তিনি ওদের এই জবাবটি দিতে গিয়ে আল্লাহ রববুল আলামীন-এর প্রশংসা দ্বারা কথা শুরু করেন। এ কথার নির্দেশ eee অর্থাৎ প্রকৃতির সব কিছুর মধ্যে সত্য সুস্পষ্টভাবে বিরাজ করছে, এই চিরসত্য বিষয়টি যখন তোমরা নিয়ত দেখতে পাচ্ছ তখন আল্লাহ তায়ালার প্রশংসা ও কৃতিত্বের কথা ঘোষণা কর- এ জন্যও আল্লাহ রব্বুল আলামীন-এর প্রশংসা করো যে সৃষ্টির সব কিছুর মধ্যে সর্বত্র তার শক্তি ক্ষমতার নিদর্শনগুলো, তোমরা দেখতে না চাইলেও তোমাদের নযরে পড়ছে; সুতরাং সর্বাবস্থায় কৃতজ্ঞচিত্তে তার প্রশংসাগীতি গাইতে থাকো । এরপর, কেন আল্লাহ তায়ালার কৃতিত্বের কথা ঘোষণা করা হবে তা জানাতে গিয়ে আরও জোরালো একটি যুক্তি প্রদর্শন করার পর বলা হচ্ছে, ত সলকলল _ নদ লন এ নমিল < www.pathagar.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।