এ পৃথিবীর স্বল্পকালীন ও সুনির্দিষ্ট সময়ের জন্য ভোগ-বিলাসের উপায়-উপকরণ হিসেবে যে সকল সম্পদ আমি তাদের দিয়েছি, যার মূল্য খুবই নগণ্য, এটা খুবই ক্ষণস্থায়ী গুরুত্হীন, যা তাদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে. আখেরাতে এর প্রতিদান পরিশোধ করার তারা কোনোই ক্ষমতা রাখে না। আখেরাত হচ্ছে অন্তহীন । একবার যে আখেরাতের যিন্দেগীতে পদার্পণ করবে, তার সেখান থেকে ফিরে আসার কোনো উপায়ই থাকবে না । দুনিয়ার স্বল্লমেয়াদী জীবনে আমি তাদেরকে যে সম্পদ ও নেয়ামত দিয়েছি, আখেরাতে এর প্রতিদান প্রদানের কোনো সামর্থ কারোই থাকবে না। অতপর আয়াতের বাকী অংশে বলা হয়েছে যারা আল্লাহর মর্জির নিকট আত্মসমর্পণের বদলে অবাধ্যতা, নাফরমানী, কুফরীর পথ বেছে নিয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে বাধ্য করা হবে। এ প্রসংগ উত্থাপন করে বলা হয়েছে, ‘তাদেরকে তাড়িয়ে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির পানে নেয়া হবে৷’ (আয়াত ২৪) এটা শাস্তি গ্রহণে বাধ্য করার প্রসংগের উল্লেখ করা হয়েছে । বস্তুত আযাব হচ্ছে দু'ধরনের, একটি মানসিক যা অপমানজনক । অপরটি দৈহিক যা কষ্টদায়ক । আয়াতে ‘গালীয’শব্দ যারা দৈহিক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কোরআনের উপস্থাপনাভংগী এ ব্যাপারে সত্যিই বিস্ময়কর । কোনো কোনো আয়াতে “মাহীন’ শব্দ ধারা মানসিক অপমানজনক শাস্তির উল্লেখ রয়েছে; আর এ আয়াতে কোরআনের নিজস্ব বাচনভংগীতে ‘গালীয’ শব্দ হতে দৈহিক কষ্টদায়ক শাস্তির প্রতি ইংগিত রয়েছে। আবার অন্যান্য আয়াতে ‘আলীম’ শব্দদ্বারা শারীরিক যন্ত্রণাদায়ক শাস্তির কথা উল্লিখিত হয়েছে। ‘নাদতররু’ শব্দ দ্বারা তাদেরকে আযাবের দিকে যেতে বাধ্য করার প্রসংগ আলোচিত হয়েছে, অর্থাৎ আযাবের এ বিভীষিকা ও ভয়াবহতা অবলোকন করে কেউ সানন্দে স্বেচ্ছায় হেসে খেলে নেচে গেয়ে আযাবের দিকে যাবে না, বরং আযাব থেকে পলায়নের জন্য ছাগলের মতো পিছটান দিতে চাইবে, তখন ফেরেশতারা শেকল দিয়ে বেঁধে তাদের টেনে হেঁচড়ে আযাবের দিকে যেতে বাধ্য করবে । আল কোরআনের অদ্ভুত ও ' বিস্ময়কর বাচনভংগী এটা! এখানে ‘ইদতেরার’ অর্থাৎ অনিচ্ছা সত্বেও তাদেরকে আযাবের দিকে যেতে বাধ্য করা হবে এ দ্বারা এ দিকের প্রতিও প্রচ্ছন্ন ইংগিত রয়েছে যে তারা আযাব থেকে বেঁচে থাকার প্রত্যাশা পোষণ করলেও তাদের বাচার কোন উপায় থাকবে না । আযাবের দিকে না গিয়ে স্থির হয়ে দাড়িয়ে থাকতে চেষ্টা করলে বা আযাব থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে যেতে চাইলে পালাতে পারবে না । আয়াতে তাদের অসহায়তা, অক্ষমতা ও অপারগতার এক করুন চিত্র তুলে ধরে বলা হয়েছে যে, বাধ্য হয়েই তাদেরকে এই কঠিন যন্ত্রণাদায়ক আযাব ভোগ করতে হবে। আয়াতে মোমেনদের অবস্থার প্রতিও ইংগিত প্রদান করা হয়েছে । এদের প্রশান্ত অবস্থা বলা হচ্ছে, যে এরা আল্লাহর মর্জির ওপর সস্তুষ্ট, শান্ত ও স্থির । একে একনিষ্ঠতা একাগ্রচিত্ততার সাথে আত্মসমর্পণকারীদের অবস্থার এক তুলনামূলক বিশ্লেষণ করা যেতে পারে। আল্লাহর নিকট মযবুত রজ্জু বা হাতল ধারণকারী স্পতস্কূর্তভাবে আত্মসমর্পণকারী সম্প্রদায় আর নিরেট অজ্ঞতা প্রসূত প্রমাণহীনভাবে আল্লাহর অস্তিত্বের প্রতি সন্দেহবাদী কুফরীর পথগামী নাস্তিক মুরতাদদের মধ্যে কতো দূরত্ব কতো যোজন ব্যবধান তাও এখানে দেখানো হয়েছে৷ আল্লাহর সাথে মযবুত সম্পর্ক স্থাপনের ফলশ্রুতিতে আল্লাহর রজ্জু ও হাতলকে মযবুতভাবে ধারণ করে তারা আল্লাহর হেদায়াতকে গ্রহণ করে । পরিনামে তারা আল্লাহর পথের অনুগামী হয় । www.pathagar.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।