| তাফসীর কী বিলালিশ্ল কোব্আন নিরাশায় পতিত হয় না। কোন আকসম্মিকতা ও দুর্ঘটনায় তার স্মৃতিভ্রম হয় না । সকল পরিবেশে ঈমানের দৃঢ়তাকেই সে সংরক্ষণ করে। বিশ্বাসের পতাকাকে সমুন্নত রাখে । কোন কঠিন পরিণতি তার মধ্যে বিরূপ মনোভাব ও প্রতিক্রিয়ার উদ্রেক করে না মতিভ্রম, চিন্তার দ্বন্ব ও সংঘাতে লিণ্ড হতে দেয় না। আসলে দ্বন্দ সংঘাত ও আশংকা ভরা মানুষের জীবনের এ সফর দীর্ঘ । এ পৃথিবীতে না পাওয়ার ব্যথা বেদনা ও দারিদ্র ও বঞ্চনার চেয়ে সম্পদশালী হওয়া ও অত্যধিক প্রাপ্তির ফেতনা কোনোক্রমেই ছোট নয়। বিপদ ও মুসীবতের যন্ত্রণা ও যাতনার আনন্দ বিলাসে ‘উরওয়াতুল উসকা’ অবলম্বনকারী তাই দৃঢ়ভাবে এ রজ্জু (হাতল) ধারণ করে থাকে। কখনও রজ্জু থেকে সে সংযোগ বিচ্ছিন্ন হয় না। সকল পরিস্থিতি ও পরিবেশে দৃঢ়ভাবে সে এ রজ্জুকেই আকড়ে থাকে। এ আয়াতে ‘উরওয়াতুল উসকা' বলতে আল্লাহর রজ্জু, ইসলামের রজ্জু তথা নিষ্ঠা ও একাগ্রচিত্ততার সাথে আল্লাহর নিকট স্বতস্ফুর্ত আত্মসমর্পণকে বুঝানো হয়েছে । আয়াতের শেষাংশে বলা হয়েছে যে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ তো মানুষের প্রকৃতি ও স্বভাবজাত ধর্ম হওয়া উচিৎ যে, আল্লাহর নিকট প্রত্যাগমনই তার চূড়ান্ত ও সর্বশেষ আবাসস্থল । তাই মানুষের মুখমন্ডল ও দৃষ্টি একমাত্র আল্লাহর প্রতি নিবদ্ধ ও সমর্পিত হওয়াটাই স্বাভাবিক ও অপরিহার্য । দৃঢ় প্রত্যয়ের সাথে সকল মানুষের একমাত্র আল্লাহ তায়ালা প্রদত্ত হেদায়াতের পথই অবলম্বন করা জরুরী । অতপর এরশাদ হচ্ছে, ‘যে কুফরীতে লিপ্ত হয়েছে, তার কুফরী ............. অতপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করবো ।' (আয়াত ২৩-২৪) পূর্ববর্তী আয়াতে যারা আল্লাহর প্রতি দৃষ্টি নিবন্ধ করে আল্লাহর মর্জির নিকট আত্মসমর্পণ করে তাদের বৈশিষ্ট উল্লেখ করা হয়েছে। তাদের পরিচিতি ও পরিণতির চিত্র পরিবেশিত হয়েছে। এ আয়াতে আল্লাহর সাথে যারা কুফরী করে তাদের পরিণতি, ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাসের উপকরণ ও সম্পদ যে তাদের জন্য একটি আত্মপ্রতারণা বৈ আর কিছুই নয়, তার বিবরণ উল্লেখ করা হয়েছে। এ সব ভোগ বিলাস সম্পদ উপভোগ ও আল্লাহর নাফরমানী ও অবাধ্যতার কারণে তাদের চূড়ান্ত পরিণাম যে জাহান্নামের কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি- তারও উল্লেখ রয়েছে। ‘যে কুফরীতে লিপ্ত হয়েছে তার কুফরী যেন তোমাকে দুশ্চিন্তায় ও উদ্বিগনৃতায় লিপ্ত না করে ।' (আয়াত ২৩) ওদের কুফরী তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্ধিগু করার মতো কোনো ব্যাপার নয়। ওরা অবশ্যই আল্লাহ তায়ালার পাকড়াওর মধ্যে রয়েছে, আল্লাহ তায়ালার পাকড়াও খুব কঠিন, তা থেকে তাদের মুক্তি ও রেহাই পাওয়ার কোনো পথ নেই । ওরা ওদের কর্মতৎপরতার অপরাধেই আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। ওদের প্রকাশ্য ও গোপন এমন কি ওদের হৃদয়ে যে গোপন প্রত্যাশা, অসৎ নিয়ত ও বাসনা নিহিত রয়েছে তা আল্লাহর অবগতির বাইরে নয় তাও আল্লাহ তায়ালা ভালোভাবে জানেন । এবার আয়াতের শেষাংশে এরশাদ হচ্ছে, ‘আমারই নিকট তাদের প্রত্যাগমন স্থল । অতপর আমি তাদের সকল কর্মতৎপরতা সম্পর্কে তাদেরকে অবহিত করাবো। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের হৃদয়ের অভ্যন্তরের সকল বিষয় সম্পর্কেও অবগত ৷’ (আয়াত ২৩) | ৩১ সুরা লোকমান (৪৬০১) __________পান্থা ২১ অমনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।