সৃজনশীল প্রতিভার বিকাশ ও উন্মেষের মুক্ত রাজপথে তাকে টেনে আনতে চায়। অথচ সমাজের কতিপয় গবেট মূর্খজীবী, ইসলামের আলোকোজ্জ্বল পথে আসার পরিবর্তে, প্রচলিত বিপর্যস্ত সমাজ ব্যবস্থার মানসিক গোলামী, কুপমন্ডকতা ও ভ্রান্ত ব্যবস্থার জিঞ্জিরে বন্দী থাকাকেই যুক্তিসংগত মনে করে প্রচলিত সমাজ ব্যবস্থার অনুসরণই হচ্ছে তাদের সবচেয়ে বড় যুক্তি ও প্রমাণ । মূলত ইসলাম হচ্ছে মুক্ত চিন্তার আদর্শ । ইসলাম মুক্ত বিবেকের বাণী । ইসলাম মুক্ত চেতনার প্রতীক । ইসলামই হচ্ছে প্রতিক্রিয়াশীল ও অন্ধ মানসিক গোলামী থেকে মুক্তির প্রগতিশীল আদর্শ । ইসলামই জড়তা নিজীবতা, নিক্রিয়তা মুক্ত ও কর্মময় জীবনের আদর্শ । এতদসত্তেও মানব সমাজের পেঁচক ও চামচিকে স্বভাবের কিছুসংখ্যক লোক প্রচলিত সমাজ ব্যবস্থার তাগুতের অন্ধ গোলামীতে নিজেদেরকে বন্দী করে রাখতে চায়। অন্তরাত্মাকে আলোকিত করার এ জ্যোতির্ময় হেদায়াতকে তারা প্রতিহত করতে চায়। এ অন্ধ আবেগ তাড়িত বুদ্ধিজীবী নামধারী মূর্খজীবীরা উজ্জ্বল গন্থের প্রমাণ ছাড়াই আল্লাহ তায়ালা সম্পর্কে নিরর্থক বিতর্ক দ্বন্ব ও বাক বিতড্ডায় লিপ্ত হয় । এ আয়াতের পরবর্তী অংশে তাই অন্ধ মানসিক গোলামীতে লিপ্ত অজ্ঞ মূর্খ সম্প্রদায়ের অজ্ঞতার পরিণতি সম্পর্কে সাবধান ও সতর্ক করে দেয়া হচ্ছে, অনস্ত আখেরাতে তাদের সন্দেহবাদী অন্ধ গোলামীর বিভীষিকাময় শাস্তির কথা বলা হয়েছে, “যদিও শয়তান তাদেরকে আহ্বান করছে জাহান্নামের কঠোর শাস্তির দিকে’ (আয়াত ২১) আয়াতের আলোচ্য অংশে অত্যন্ত পরিষ্কার ভাষায় এ অন্ধ অনুসরণকারীদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে যে, নিশ্চয়ই এ আহ্বান আল্লাহর পথের দাওয়াত নয় বরং এ হচ্ছে শয়তানের পথের আহ্বান, আর এ আহ্বানের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নামের কঠোরতম শাস্তি । এরপরও কি এ অজ্ঞ জাহেল সম্পৃদায় জিদ ও হঠকারিতার বশবর্তী হয়ে জাহারামের কঠোর আযাবের পথের অনুগামী হবে? আয়াতে এ অভিশপ্ত, বিভ্রান্ত সম্প্রদায়ের অজ্ঞতাপ্রসূত পথ নির্দেশনা ও হঠকারী পথের অনুসরণের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। সমোনেনদের সফ্ন্লপতা ও কাফেরদের ব্যর্থতা আল্লাহর পথে চলার পক্ষে মূল্যবান দলীল প্রমাণ উপস্থাপনের পরক্ষণেই আল্লাহর অনন্ত নেয়ামতের প্রতি আস্থাপনকারী কৃতজ্ঞ লোকদের প্রতি ইংগিত প্রদান করা হয়েছে, ‘যে ব্যক্তি একনিষ্ঠভাবে স্বীয় মুখমন্ডলকে আল্লাহর প্রতি নিবদ্ধ করে। (স্বতক্ফূর্তভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে) সে যেন একটি মযবুত রজ্জু (হাতল) ধারণ করলো, মানুষের সকল কর্মের চূড়ান্ত ফলাফল তো আল্লাহর নিকট রয়েছে। ‘উরওয়াতুল উসকা’-এর তাৎপর্য হচ্ছে এই যে, তা মানুষের জন্যে এমন এক বন্ধন যা কখনও বিচ্ছিন্ন হয় না। সুখে দুঃখে যা কোনপ্রকার খেয়ানত, বিশ্বাসঘাতকতা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করে না। রাতের তিমির অন্ধকারেও এই মজবুত রজ্জু (হাতল) ধারণকারী ব্যক্তি পথভ্রষ্ট ও বিভ্রান্ত হয় না। ‘উরওয়াতুল উসকা' হচ্ছে এমন এক দৃঢ় ইচ্ছাশক্তি ও মযবুত বিশ্বাস, এমন এক স্থির সংযোগ ও এমন এক স্থির আত্মা যে সকল অবস্থায় সকল পরিবেশে আল্লাহ তায়ালার মর্জির ওপর সন্তুষ্ট থাকে, এ ধরনের হৃদয় স্বস্তি ও একাগ্রচিত্ততার সাথে তার রবের সিদ্ধান্ত ও মর্জীর কাছে স্বতক্ফূ্তভাবে আত্মসমর্পণ করে, তা হষ্টচিত্তে আল্লাহ তায়ালার সকল সিদ্ধান্তকে কবুল করে। তার জীবনে আবর্তিত ও সকল ঘটনা সকল পরিবর্তনকে সে হাসিমুখে বরণ করে নেয় । উঁচু মর্যাদায় অধিষ্ঠিত হলে যেমন তার মনে বিন্দুমাত্র গর্ব ও অহংকার সৃষ্টি হয় না, তেমনি কঠিন বিপদ-আপদ ও মুসীবতের মধ্যেও সে হৃদয় ভেংগে পড়ে না, নুয়ে যায় না, হীনমন্যতায় ভোগে না, হতাশ ও www.pathagar.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।