যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মানব্ব জ্ঞাতিক কন্সংক নাস্তিক পোষ্ঠী অথচ আফসোস! মানব সমাজে এমন কিছুসংখ্যক নাস্তিক মুরতাদ রয়েছে, যারা তাদের চারিপার্শ্বে বিদ্যমান এ অন্তহীন নেয়ামত সম্পর্কে ক্ষণিকের জন্য চিন্তা-গবেষণা করে না । আল্লাহর যেকেরে লিপ্ত হয় না, আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করে না, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, ৷ আল্লাহ তায়ালার অন্তহীন নেয়ামতের তীব্র অনুভূতি তাদের হৃদয় অনুভব করে না। আল্লাহ তায়ালার এ বিশাল অনুগ্রহ এ এক অদৃশ্য মহান শক্তিমান সত্ত্বার অস্তিত্ব ও কুদরতকে তারা স্বীকার করে না, বরং নাস্তিক ও মুরতাদ বলে পরিচয় দিতে তারা গর্ববোধ করে। তাই এরশাদ হ্‌চ্ছে, ‘মানব মন্ডলীর মধ্যে এমন কিছুসংখ্যক লোক রয়েছে যারা কোন প্রকার এলম, পথ নির্দেশনা ও উজ্বল গ্রন্থের প্রমাণ ছাড়াই আল্লাহ সম্পর্কে দ্বন্ব ও বাক বিতড্ডায় লিপ্ত হয়৷’ (আয়াত ২০) পূর্ববর্তী আয়াতে বর্ণিত আল্লাহ তায়ালার সুস্পষ্ট হেদায়াত ও বিশ্ব প্রকৃতির অস্তহীন নেয়ামতের নিদর্শন সত্বেও মানব সমাজে এমন কিছুসংখ্যক নাস্তিক অবিশ্বাসী কাফের মুরতাদ রয়েছে যারা অসীম নেয়ামতের পরিবেষ্টনীর মধ্যে জীবন যাপন করে এর অপূর্ণ নেয়ামত থেকে প্রতিনিয়ত ফায়দা হাসিল করে। কিন্তু সত্তেও তারা কোনো হেদায়াতের গ্রন্থের প্রমাণ ব্যতীতই আল্লাহর ব্যাপারে অনর্থক দ্বন্দ ও বাক-বিতন্ডায় লিপ্ত হয়। অত্যন্ত নিকৃষ্ট জঘন্য ও ঘৃণিত পদ্থায় প্রকৃত সত্য ও প্রকৃতিগত দ্বীনের প্রতি অস্বীকৃতি জানায় । তাদের এ ঘৃণিত আচরণে প্রকৃত হৃদয়বান ও আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী ব্যক্তির অস্তরাত্মা প্রকম্পিত হয়ে ওঠে । এ অবিশ্বাসী সম্পুদায় আল্লাহ তায়ালার অস্তিত্‌ সম্পর্কেই অবিশ্বাসী হয়ে ওঠে ৷ তারা আল্লাহ সম্পর্কে অযথাই দ্বন্দ সংঘাত ও বাক-বিতজ্ডায় লিপ্ত হয়। তারা আল্লাহদ্রোহী হিসাবেই জীবন যাপন করে ও এভাবেই অন্যদের সাথে তাদের সামাজিক সম্পর্ক গড়ে তোলে । তারা প্রকৃতি বিরোধী নাস্তিক্যবাদী জীবনযাত্রা শুরু করে। তারা আল্লাহ তায়ালার দ্বীনের দাওয়াতকেও বর্জন করে। তারা আল্লাহ তায়ালার অফুরন্ত নেয়ামতকে অস্বীকার করতে কোনোপ্রকার লজ্জা ও সংকোচ তা বোধ করে না। আল্লাহর অস্তিত্বে সন্দেহ পোষণ, আল্লাহর পরিপূর্ণ নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা ও আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের দ্বন্দ কলহে লিপ্ত হওয়ার ব্যাপারে তারা কোনো এলম পথ-নিৰ্দেশনা, যুক্তি প্রমাণ, তথ্য ও উজ্জ্বল কেতাবের প্রমাণ উপস্থাপনের ওপর নির্ভর করে না। বরং তারা নিছক অজ্ঞতা, ও বক্রতার কাঁরণেই বিভ্রান্ত পথের অনুসারী হয়। এর পাশাপাশি তারা আল্লাহর অবতীর্ণ কেতাবের অনুসরণের পথে বাপ দাদাদের অনুসৃত চিরাচরিত প্রচলিত কুসংস্কার ও সামাজিক অনাচারেরই অনুসরণ করে, যেমন পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘যখন তাদেরকে বলা হয় যে, আল্লাহ তায়ালার অবতীর্ণ কেতাবের অনুসরণ করো, তখন তারা বলে, আমরা বরং আমাদের মা বাপকে যে ব্যবস্থার ওপর পেয়েছি, তারই অনুসরণ করবো ।' (আয়াত ২১) উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে, প্রচলিত সমাজ ব্যবস্থার অন্ধ অনুসরণের এ আবেগই হচ্ছে তাদের একমাত্র প্রমাণ বা সনদ । এ অদ্ভুত দাবীই তাদের একমাত্র সম্বল । তাদের অনুসরণের | পদ্ধতি প্রকৃতপক্ষে কোন জ্ঞান, বুদ্ধিমত্তা, সুস্থ বিবেক বুদ্ধি, যুক্তি প্রমাণ ও সুস্থ চিন্তা ভিত্তিক নয়, বরং তা একান্তভাবে অন্ধ আবেগের ওপর নির্ভরশীল । ইসলাম মূলত মানুষকে এ অন্ধ বিশ্বাস আবেগ ও প্রতিক্রিয়াশীল চিন্তা-চেতনা থেকে মুক্ত করতে চায়। অন্ধ মানসিক গোলামীর শৃংখল থেকে মুক্ত করে ইসলাম মানুষের চিন্তা-চেতনা বুদ্ধিবৃত্তি ও চেতনাকে জাগ্রত করতে চায় । মানুষের www.pathagar.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।