যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

চেয়ে অনেক বেশী ওযন, পরিধি ও শক্তিসম্পন্ন প্রাণী ও প্রাকৃতিক শক্তিকেও নিজের সেবায় নিজের আনুগত্যে নিয়োজিত করতে পেরেছে। বিশ্ব প্রকৃতিতে এ ক্ষুদ্রতম সৃষ্টিকণাটিও আল্লাহর পুঞ্জীভূত রহমত ও কল্যাণের অবদান ৷ মানুষের প্রতি আল্লাহর এ সীমাহীন অনুগ্রহ অনস্ত প্রেম ও ভালবাসা দিয়ে আল্লাহ তায়ালা যে সমগ্র সৃষ্টিকূলকেই তাদের কল্যাণের নিমিত্তেই তাদের সেবা ও আনুগত্যে নিয়োজিত রেখেছেন, উল্লেখিত আয়াতে সে বিষয়ের প্রতি প্রচ্ছন্ন ইংগিত নিহিত রয়েছে। আলোচ্য আয়াতে মানুষের প্রতি আল্লাহ তায়ালার প্রকাশ্য অপ্রকাশ্য, প্রত্যক্ষ পরোক্ষ নেয়ামত ও প্রকৃতি রাজ্যকে মানুষের অনুগত করার ক্ষেত্রে আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ ও অনুদানের কথা বর্ণিত রয়েছে। আয়াতে আসমান ও যমীনের সমগ্র সৃষ্টিকেই মানব কল্যাণে মানুসের সেবায় অনুগত ও বশীভূত করার মহান নেয়ামতের উল্লেখ রয়েছে। আসলে এ ক্ষুদ্রতম সৃষ্টি মানুষের অস্তিত্বই তো আল্লাহ তায়ালার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ । এ ক্ষুদ্র মানবকূলকে অপরাপর বিশাল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব, প্রাধান্য, শক্তি, সন্মান ও মর্যাদা প্রদানও মহান রাব্বুল আলামীনের মহা নেয়ামাত ৷ মানব কুলের হেদায়াত, মুক্তি ও শান্তির জন্য নবী ও রাসূল প্রেরণ, হেদায়াতের নিখুঁত ও নির্ভুল উৎস আসমানী কেতাবসমূহ অবতীর্ণ করা ও তাদের প্রতি আল্লাহ তায়ালার অনুগ্রহ ও চিরস্থায়ী নেয়ামত ৷ আল্লাহর সাথে মানবাত্মার গভীর সম্পর্ক মানুষের প্রতিটি নিশ্বাস-প্রশ্বাস, রক্তের প্রতিকণার প্রবাহ, হৃদয় ও শিরার প্রতিটি স্পন্দনের সাথে জড়িত বিশ্ব প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য, ধ্বনিত প্ৰতিধ্বনিত প্রতিটি শব্দ ও আওয়ায, অস্তরে উদ্বেলিত প্রতিটি অনুভূতি ও চিন্তা, প্রতিটি মস্তি ্ধ উদগত বুদ্ধি, প্রজ্ঞা ও পরিকল্পনা কি এ আল্লাহর মহান অনুগ্রহ ছাড়া আসলেই কল্পনা করা | যায়? মানুষ কি কখনও আল্লাহর নেয়ামত, অনুগ্রহ ও দান ছাড়া এ সব কিছুর সন্ধান পেতো? আকাশ রাজ্যের সকল সৃষ্টিকে আল্লাহ তায়ালা মানুষের অনুগত করে দিয়েছেন । সূর্যের রশি, চাদের জোৎস্না, দিক-নির্দেশনার জন্য সপ্তর্ষিমন্ডল, অগণিত গ্রহ, নক্ষত্র, তারকারাজী, মেঘমালা, বৃষ্টি, প্রবাহমান বায়ূতরংগ বিদ্যুত সকল কিছুই তো আল্লাহর মহান অনুগ্রহে মানব সেবায় নিয়োজিত রয়েছে। মানুষের জন্যই তো আল্লাহ সোবহানাহু তায়ালা এ বিশ্ব জগতের সকল সৃষ্টিকে তার অনুগত করে দিয়েছেন। মানুষকে আল্লাহ তায়ালা এ বিশাল রাজ্যে এ বিস্তীর্ণ ভূখন্ডে খেলাফতের মহান দায়িত্বে অধিষ্ঠিত করেছেন, এ যমীনের রাষ্ট্র ক্ষমতা তাকে অর্পণ করেছেন। মানুষের জন্যই সমুদ্রের অতলে, ধরাপৃষ্ঠের গভীর নিমে অসংখ্য প্রাণীকূুল, অগণিত মূল্যবান খনিজ সম্পদ সঞ্চিত করে রেখেছেন। এর মধ্যে অনেক কিছুকে প্রকাশ্য মানুষের দৃষ্টি গোচরে রেখেছেন, অনেক নেয়ামত মানুষের দৃষ্টির অস্তরালে এখনও গুপ্ত ও গচ্ছিত রয়েছে। এর মধ্যে এমন নেয়ামত রয়েছে যা মানুষের ইন্দ্রিয় স্পর্শ ও দৃশ্যমান, অনেক এমন আছে যার কোনো আকার নেই বরং মানুষের অনুভূতি চিন্তার জগতে তা বিদ্যমান৷ মানুষ তা শুধু অনুভবই করতে পারে; ইন্িয় চোখে তার কিছুই দেখতে পায় না। আবার এমন এক নেয়ামত আছে যা মানুষের আবেগ-অনুভূতির ধরা-ছোঁয়ার বাইরে, তা ইন্দ্রিয়ের অনুভূতিতেও ধরা যায় না। সে অনন্ত রহস্য রুহানী ও ঈমানী শক্তি দিয়ে উপলব্ধি করা যায়। দিন ও রাতের প্রতিটি মুহূর্তেই আল্লাহর এ অনস্ত অসীম নেয়ামতসমূহ দ্বারা মানব জীবন পরিচালিত নিয়ন্ত্রিত ও পরিবেষ্টিত হয়ে আছে। আল্লাহর নেয়ামতের অন্তহীন চাদরের প্রান্তসীমা, সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষ কিছুতেই খুঁজে পায় না। আল্লাহর অগণিত নেয়ামতের পরিসংখ্যান কম্পিউটার কেন আরও অত্যাধুনিক প্রযুক্তিগত কোন যান্ত্রিক প্রক্রিয়াও গুণে শেষ করতে পারে না। | ৩১ সুরা লোকমান (6৩০) পান্না ২১ মনখিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।