যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ভাফসীর আমস্মাত ২০-৩৪ কোরআনে আল্লাহর পথে আহবানকারীর মূল দায়িত্ব বলা হয়েছে, ‘আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার’ ধৈর্য দৃঢ়তা, নীচু আওয়ায, মধ্যমপন্থায় পদচারণা, মধুর বাচনভংগী কর্কষ কণ্ঠস্বর বর্জন । এসব বৈশিষ্ট উল্লেখের পর তৃতীয় স্তরে মানব জীবনের কল্যাণার্থে তাদের জীবন ধারার সাথে ওৎপ্রোতভাবে জড়িত আল্লাহ তায়ালার অন্তহীন কুদরত ও প্রাকৃতিক নিদর্শনসমূহের প্রতি এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, এ হচ্ছে সকল নেয়ামত, যা থেকে তোমরা প্রতিনিয়ত জীবনধারণের বিভিন্ন উপায় উপকরণ গ্রহণ করে উপকৃত হচ্ছো। আল্লাহ তায়ালার এ অন্তহীন নেয়ামত, অনুগ্রহ ও অশেষ অনুদান ভোগ করেও তোমাদের হৃদয়ে আল্লাহর সাথে দ্বন্দে ও অবাধ্যতায় লিপ্ত হতে এতটুকু লজ্জা ও অনুতপ্ততার অনুভূতি জাত হচ্ছে না। এমনিভাবে প্রথম ও দ্বিতীয় স্তরে মানুষের ব্যাধি সমূহের নিরাময়ের ব্যবস্থা বলার পর অত্যন্ত সহজ ও সাবলীল পদ্থায় তৃতীয় স্তরে মানসিক ব্যাধিসমূহ দূরীকরণের পন্থা বাতলিয়ে দেয়া হচ্ছে। অসংখ্য নেয়ামতে শ্েরা আমাদের জ্ঞবীবন এরশাদ হচ্ছে, ‘তোমরা কি লক্ষ্য করো না যে, আল্লাহ তায়ালা তোমাদের .......... যদিও শয়তান তাদেরকে ভীষণ শাস্তির দিকেই আহ্বান জানায় ৷’ (আয়াত ২০-২১) এ ভাষ্য কোরআনুল কারীমে বিভিন্ন বাচনভংগী ও পদ্ধতিতে বারবার উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকবারই তা একটি নবতর আবেদনে উদ্ভাসিত হয়েছে। মানব মন গভীর অনুভূতি ও আবেগ সহকারে যতবার প্রকৃতি জগতে আল্লাহর অসীম কুদরতসমূহ নিদর্শন করবে ও আল্লাহর অনুগ্রহসমূহের প্রতি চিন্তা ও গবেষণায় নিয়োজিত হবে ততোবারই তা নতুন নতুন রূপ নিয়ে তার কছে প্রকাশিত হবে । মানুষ যখন গভীর মনোনিবেশ সহকারে আকাশ ও যমীনে আল্লাহ তায়ালার অন্তহীন সৃষ্টি, এর তাৎপর্য চিন্তা করে, তখন সে বুঝতে পারে যে, এর বিশ্ময়কর অপরূপ কলাকৌশল সে তার সমগ্র জীবনব্যাপী চিন্তা গবেষণা দ্বারাও সমাপ্ত করতে পারবে না । যতোবার মানুষ তার দৃষ্টি নিবদ্ধ করবে, ততোবারই তা নতুনরূপে, নতুন সাজে তার সামনে ভেসে উঠবে। মানুষ অবাক ও বিস্ময়ের সাথে এ প্রকৃতির রূপ সুধা পান করবে। তার অবস্থান ও অস্তিত্বকে হৃদয়ের সকল অনুভূতি, আবেগ, উচ্ছ্বাস ও মুগ্ধ দৃষ্টি দিয়ে উপভোগ করবে । মানৰ জীবনের সামষ্টিক প্রয়োজন পূরণের প্রেক্ষিতে বিশ্ব প্রকৃতি প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকে । প্রকৃতির ক্ষুদ্র-বৃহৎ, সকল বস্তু, পদার্থ ও শক্তি অবিচ্ছিন্ন ও অব্যাহতভাবে মানুষের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকার মধ্যে আল্লাহ তায়ালার অসীম কুদরতের নিদর্শন রয়েছে। এ সব কিছুর পশ্চাতে একক শক্তিমান সত্ত্বার অস্তিত্ব ও তারই সুষ্ঠু পরিকল্পনা রয়েছে- এ বিশ্বাস আনা ছাড়া মানুষের আসলে কোনো গত্যন্তরও নেই ৷ এক অদৃশ্যমান মহাশক্তির নিয়ন্ত্রণ ও | তার অস্তিত্বের প্রতি আত্মসমর্পণ ও আস্থা স্থাপনেরও কোনো বিকল্প নেই । এ সৃষ্টিকূলে, মহাশূন্যে, দূর দূরাস্তের একটি ক্ষুদ্রতম গ্রহের অবস্থান ও পৃথিবীর বুকে সকল সৃষ্টির সৃষ্টি নৈপুণ্য বিন্যাস সাধনের মধ্যে আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কুদরতের অন্তহীন নিদর্শন ও প্রমাণ বিদ্যমান রয়েছে। এ সমগ্র পৃথিবীর অস্তিত্ব আল্লাহ তায়ালার কূল মাখলুকাতের তুলনায় একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিন্দুসম ৷ এ সমগ্র পৃথিবীর তুলনায় মানুষও দুর্বল জীর্ণ শীর্ণ ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অণু পরিমাণ মাত্র । একটু ক্ষুদ্র কণার চেয়ে মানুষের ক্ষমতা ও অস্তিত্ব বরং আরও ক্ষুদ্র । পারিপার্শিক সৃষ্টিকূলের তুলনায় বস্তুতাপ্রিক বিশ্লেষণ ও মূল্যায়নের দৃষ্টিতেও মানুষের অস্তিত্‌ ওযন ও শক্তির পরিমাণ খুবই সামান্য । অথচ আল্লাহ তায়ালার মহান অনুগ্রহে আল্লাহ্‌ তায়ালা মানব দেহে আত্মা ফুকে দেয়ার মাধ্যমে তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার নেয়ামতে তাকে সম্মান ও মর্যাদা দানের কারণে মানুষ নিজের www.pathagar.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।