OSI 5 Df dk CVS ogo GE re aL oT ol: IV wel 5 UC dl @ Uys Y LAR Us al Pl] PEE | LC (S61 52 us VT 3 L uf 515 © ong Ht 2 dt DPD hAe Dr TH pr PBA AA DN ও আও us U2 yl A DA cael Een Le Sanat an 3 3 ul কালা 53 AU uf df © yx TE ES Cys Uf; yA dt 503 Ut we UGG Cf) Galt 7 ul Wie ys2 US Cy K Co Ut Et PA oA PA TT © yl EI 7 Lt fs v dbl 4593 ২৫. তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমানসমূহ ও যমীন কে পয়দা করেছেন? তারা অবশ্যই বলবে (হা), আল্লাহ তায়ালাই (সৃষ্টি করেছেন); তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে; কিন্তু তাদের অধিকাংশ মানুষই বুঝে না। ২৬. আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা (সবই) আল্লাহ তায়ালার জন্যে; অবশ্যই আল্লাহ তায়ালা (সব ধরনের) অভাবমুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক । ২৭. যমীনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়, তবুও আল্লাহ তায়ালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না; নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় । ২৮. (হে মানুষ,) তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে পুনরুথিত করা (মূলত আল্লাহ তায়ালার কাছে) একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুথানের মতোই; নিসন্দেহে আল্লাহ তায়ালা (সব কিছু) শোনেন এবং দেখেন ৷ ২৯. তুমি কি চিন্তা করে দেখোনি, আল্লাহ তায়ালা (কিভাবে) রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান, (কিভাবে) তিনি সূর্য ও চন্দ্রকে (তার হুকুমের) অধীন করে রাখেন, প্রত্যেক (গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে) এক সুনিদিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ৩০. এটাই (চূড়ান্ত), যেহেতু আল্লাহ তায়ালা হচ্ছেন সত্য, (তাই) তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল (বলে গণ্য হবে), মহান আল্লাহ্ তায়ালা, তিনি সুউচ্চ ও অতি মহান । www.pathagar.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।