তাফসীর ফী যিলান্সিব্ণ কোরান কল্যাণ সাধন করাই তার অন্যতম লক্ষ্য । এ মহান বৈশিষ্টের অস্তরালে মানব কল্যাণের এই লক্ষের পরিবর্তে স্বীয় প্রাধান্য বিস্তার ও কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার বাসনা যদি লুকায়িত থাকে তবে তা হবে ঘৃণ্য ও নিকৃষ্ট । অতপর হযরত লোকমানের এ উপদেশমালা তার ধারাবাহিকতাকে বজায় রেখে বলা হয়েছে, ‘মানব সমাজে তুমি আত্ম অভিমানে গাল ফুলিয়ে রেখো না........... নিশ্চয়ই গাধার আওয়ায সর্বাধিক অপছন্দনীয় ।' আলোচ্য আয়াতে ‘ছোয়ার’ বলতে উটের এক ধরনের রোগকে বুঝানো হয়েছে, যে রোগে আক্রান্ত হলে উটের গাল ফুলে যায় এবং ঘাড় বাকা হয়ে যায় । কোরআনে হাকীমে এ গাল ফুলা ও ঘাড় বক্তার রোগকে প্রকৃতির আত্মাভিমান ও অহংকারের সাথে তুলনা করা হয়েছে। চলার সময় দাষ্তভিকতাপূর্ণ চলা ও দ্রুতবেগে পথ চলার পরিবর্তে মধ্যবর্তী পদ্থায় পথচলার উপদেশ প্রদান করা হয়েছে। কেননা অহংকার ও দ্রুতবেগে পথ চলা হচ্ছে গণসংযোগ বিচ্ছিন্ন অহংকারীদের বৈশিষ্ট । অহংকার ও গণ বিচ্ছিন্ন জীবন যাপন হচ্ছে এক মারাত্মক মানসিক ব্যাধি, নৈতিকতা বিরোধী ঘৃণ্য আচরণ । এ ধরনের আচরণ একমাত্র দাম্ভিক অহংকারীদের পক্ষেই শোভা পায়, একজন চরিত্রবান ব্যক্তির পক্ষে এ ঘৃণ্য পন্থা অবলম্বন কিছুতেই শোভা পায় না। বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না ।' (আয়াত ১৮) অহংকার দান্তিকতাপূর্ণ চলা বর্জনের উপদেশ দেয়ার পরক্ষণেই পথচলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের উপদেশ প্রদান করা হয়েছে। কেননা এমনিভাবে পথচলার মধ্যে শালীনতা ও গাষ্ঠীর্য সংরক্ষিত হয়। অহংকারমুক্ত ও বিপদমুক্ত হয়ে নির্বিঘ্বে পথ অতিক্রম করা যায়। এতে জনগণের সাথে আত্তরিকতাপূর্ণ সংযোগ ও সম্প্রীতি সৃষ্টি হয়। বিপদ, দুর্ঘটনা ও আশংকামুক্তভাবে পথ অতিক্রম করাও এতে সহজ হয়। ‘ওয়াগদুদ মিন ছওতেকা'’ বাক্যদ্বারা কণ্ঠস্বর নীচু করার কতিপয় মহৎগুণাবলীর প্রতি ইংগিত করা হয়েছে। মৃদু মধুর স্বাভাবিক কণ্ঠস্বর মানুষের বলিষ্ঠ ব্যক্তিত্ব, স্থিরচিত্ততা, গান্ঠীর্য, সত্যনিষ্ঠা ও সৌজন্যমূলক আচরণের পরিচায়ক ৷ রুক্ষতা ও কঠোরতার পরিবর্তে তা অমায়িক ও মধুর আচরণের প্রমাণ বহন করে। বক্তব্যকে নির্ভুল, সাবলীল ও পরিচ্ছন্নভাবে উপস্থাপন করাও সহজ হয়। শ্রুতিকটু ও ভুল ভ্রান্তি থেকে এতে করে বক্তব্যকে রক্ষা করা যায়। অমার্জিত ভাষা প্রয়োগ থেকে বক্তব্যকে মুক্ত রাখে । বাক্যকে বাড়াবাড়ি ও সীমা অতিক্রম থেকে সংযত রাখে । ব্যক্তিত্বের মূল্য ও মর্যাদাকে বৃদ্ধি করে, সর্বোপরি সকল রুক্ষ ও কঠোরতা থেকে বক্তব্য বিষয়কে স্বচ্ছ ও পরিস্কার করে দেয় । অতপর পরবর্তী বাক্যে কথা বলার পদ্ধতি উপস্থাপন করে বিকট শব্দে অতি উচ্চ কন্ঠে কথা বলাকে হীন ও নিকৃষ্ট পদ্থা বলে চিহ্নিত করেছে। মধ্যম পন্থা অবলম্বন করা ও নীচু কণ্ঠে কথা বলার নির্দেশনা প্রদানের পর পরই বলা হয়েছে, ‘নিশ্চয়ই গাধার কণ্ঠস্বর হলো অপছন্দনীয় স্বর ৷' মূলত উচ্চ কণ্ঠস্বর মানব চরিত্রে অপ্রীতিকর আচরণের মননশীলতা, অষ্টহাসি, ঠা্টা বিদ্বপ ও হাস্যকর স্বভাবের উদ্রেক ঘটায় । বিকট ও চীৎকার করে কথা বলা ইত্যাদি হাস্যকর বাক্যভংগীকে রূপকভাবে গাধার অপ্রীতিকর স্বরের সাথে উপমা দেয়া হয়েছে। আর এভাবেই উপদেশমালার প্রথম ও দ্বিতীয় পর্যায় সমাপ্ত হচ্ছে। কোরআনে হাকীম এমনিভাবে শালীন পদ্ধতিতে কথাবার্তা বলার ভংগী শিক্ষাদানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে। ৩১ লললকল ভে নন হবলকল ও www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।